রাজীবপুরে শিক্ষার্থীদের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১
Find us in facebook
রাজীবপুরে স্বেচ্ছাশ্রমে তৈরি এই সাঁকো নির্মাণে স্থানীয়রা কেউ বাঁশ, কেউ পেরেক, কেউবা শারীরিক শ্রম দিয়ে তরুণদের সহযোগিতা করেছেন। তরুণ শিক্ষার্থী ও এলাকাবাসীর চেষ্টায় ১৫ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশের সাঁকো নির্মাণ সম্পন্ন হয়েছে। এতে যানবাহন ও মানুষ চলাচলে স্বস্তি মিলছে। যাতায়াতে দুর্ভোগ কমেছে প্রায় ১৫ হাজার মানুষের।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজীবপুর উপজেলা শহরের যোগাযোগের গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে জোয়ানী পাড়া, পাটাধোয়া পাড়াসহ মোহনগঞ্জ ইউনিয়নে মানুষজন চলাচল করে। এছাড়াও রাজীবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, রাজীবপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা এই পথে স্কুল কলেজে যাতায়াত করে। সম্প্রতি স্কুল কলেজ চালু হওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছিল ওই ভাঙ্গা সড়কে চলাচলের সময়।
এলাকাবাসী ও শিক্ষার্থীদের ভোগান্তি দেখে জোয়ানী পাড়া গ্রামের কলেজ শিক্ষার্থী সোহেল রানা (২২) সড়কের ওই ভাঙ্গা অংশে সাঁকো নির্মাণের চিন্তা করে স্থানীয় আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে। তার প্রস্তাবে সাড়া দেয় রাসেল (১৮), আব্দুল মান্নান (২০), ইউসুফ (১৫) সহ আরও কয়েকজন। পরে ওই গ্রামের কৃষক আমিনুল ইসলাম ও আব্দুল লতিফের সহায়তায় শুরু হয় বিভিন্ন বাড়ি থেকে বাঁশ সংগ্রহ।
বাঁশ সংগ্রহ শেষ হলে শুরু হয় সাঁকো নির্মাণ কাজ। তরুণদের দেখে উদ্বুদ্ধ হয়ে এলাকাবাসীও সহযোগিতা শুরু করে নির্মাণ কাজের। প্রায় ৩০ জনের অক্লান্ত প্রচেষ্টায় নির্মাণ হয় ১৫ ফুট বাঁশের সাঁকো।
সাঁকো নির্মাণ হওয়ায় খুব খুশি জোয়ানী পাড়া গ্রামের নুরুন্নবী (৫৫)। তিনি বলেন, সড়কটা ভাইঙ্গা আমাগো চলাচলের খুব অসুবিধা হইছিলো। গ্রামের যুবকরা বাঁশের ব্রিজ বানাইছে এহন একটু সুবিধা হইলো চলাফেরায়। দ্রুত এই সড়কটি স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন তিনি।
সড়কের ভাঙ্গা অংশে সাঁকো নির্মাণের ফলে রিক্সা, ভ্যান, সাইকেল ও মোটরসাইকেল চলাচল করতে পারছে এখন। গত কয়েক সপ্তাহ থেকে যানবাহন চলাচল বন্ধ ছিলো এই সড়কে।পথচারীরা পানি মাড়িয়ে চলাচল করতো।
সাঁকো নির্মাণের মূল উদ্যোক্তা সোহেল রানার সাথে কথা হলে তিনি বলেন, মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে আমরা তরুণরা এই উদ্যোগ গ্রহণ করি। এতে গ্রামের অনেকেই সহযোগিতা করেছেন।সকলের পরিশ্রমের ফলেই আজ এই সড়কের ভাঙ্গা অংশে সাঁকো নির্মাণ হয়েছে। এতে শিক্ষার্থীসহ নানা পেশার মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত সড়কের ওই ভাঙ্গা অংশ মেরামত করার দাবিও জানিয়েছেন তিনি।
মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, ওখানকার স্থানীয় কিছু ছাত্র ও এলাকাবাসী মিলে একটি অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করেছে। এতে চলাচলে সাময়িক সুবিধা হয়েছে। সড়কটির ক্ষতিগ্রস্থ অংশ মেরামতের জন্য উপজেলা প্রশাসনের নিকট আবেদন জানানো হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
- সৈয়দপুরে বিমানের ফ্রি এসি বাস প্লেনে চলাচলের আগ্রহ বাড়িয়েছে
- নীলফামারীর পূজা মণ্ডপগুলোতে উৎসবের আমেজ
- সিসি ফুটেজে চোর শনাক্ত: ডোমারে চুরি যাওয়া মালামাল উদ্ধার
- চরাঞ্চলের শিক্ষা কার্যক্রম পরিদর্শনে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির
- বিরামপুরে জমি চাষ করা ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
- শিগগিরই আইপি টিভির রেজিস্ট্রেশন দেওয়া হবে: ড. হাছান মাহমুদ
- কুড়িগ্রামে রাতভর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকালেও উন্নয়ন কাজ থেমে নেই: হুইপ গিনি
- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে
- কুড়িগ্রামের রাজিবপুরে শ্যালকের আঘাতে ভগ্নিপতির মৃত্যু
- রংপুরে ওষুধ ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত
- দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে: কৃষিমন্ত্রী
- প্রথম দেখায় পুরুষরা নারীদের যে পাঁচটি বিষয় খেয়াল করে
- ‘ইভ্যালির গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার বিষয়ে বিবেচনা করছে সরকার’
- ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছে আরডি’
- ক্রীড়ায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ বৃদ্ধির পরামর্শ স্থায়ী কমিটির
- বিদেশে স্থায়ী বসবাসের জন্য বিএনপির নেতাদের অপকৌশল
- চলতি বছরের শেষ নাগাদ দেশে ৫-জি সেবা চালু করা হবে: জয়
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩৭৬
- ২২ বছর পর কৃষকদলের নতুন কমিটি, জানেন না খালেদা
- নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
- রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
- লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর
- পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার
- মেসির চেয়ে রোনালদোর আয় বেশি
- ফের সিনেমার গানে হাবিব
- মদিনায় মসজিদভিত্তিক সমাজের সূচনা
- ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেলবোর্ন
- লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব
- জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী
- মিঠাপুকুরে অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে ২ প্রতিষ্ঠানের জরিমানা
- রংপুরে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ মহানগর ডিবি পুলিশ
- বঙ্গবন্ধুর স্নেহধন্য আব্দুল জব্বার
- রংপুরে বাস ডাকাতি, নৈশকোচের চালককে কুপিয়ে হত্যা
- রংপুরে বেপরোয়া গতির বাইকে থেমে গেল পরিবারের তিন প্রাণ
- কাজাখস্তানে সামরিক ঘাঁটিতে ১০বার বিস্ফোরণ, নিহত ১২
- রংপুরে হারাগাছে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
- শিগগিরই খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: ডা. দীপু মনি
- ৫৩ দিন পর করোনায় সর্বনিম্ন মৃত্যু, শনাক্ত ফের বাড়ছে
- সিপিএলে রানের পাহাড়, রাসেলের রেকর্ড
- গণটিকা আপাতত নয়, নিবন্ধন করেই নিতে হবে- স্বাস্থ্যমন্ত্রী
- রংপুরে ৮ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত-সুস্থতা
- রংপুরে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
- গঙ্গাচড়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
- রংপুরে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ১০
- বঙ্গবন্ধু শোষিত-বঞ্চিত মানুষের পাশে থেকেছেন- শিল্পমন্ত্রী
- চিকিৎসার অভাবে বাড়িতেই পড়ে আছে সাফিন: রক্ত বের হচ্ছে টিউমার থেকে
- কাহারোলে স্কুল মাঠে গাছের চারা রোপণ
- রাত ৯টা, পায়ের শব্দ শুনে দরজা খুলতেই পেলেন চিরকুটসহ টাকা
- রংপুরের মৃত তিস্তা ফিরে পেল প্রাণ


