সরকার সব দলের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে: ওবায়দুল কাদের
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩০ জুন ২০২২
Find us in facebook
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকার দমন-পীড়ন নয় বরং সব দল-মতের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে। গতকাল বুধবার (২৯ জুন) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দমন-নিপীড়ন নয় বরং সকল দল-মতের মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে। সে কারণে বিএনপি ও ছাত্রদল নেতাদের উস্কানিমূলক বক্তব্যের পরও আওয়ামী লীগ সর্বোচ্চ সহনশীল আচরণ করেছে।
বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিরোধী দল দমনে আরও হিংস্র রূপে সরকার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুলের এই বিবৃতি বিএনপির দৈনন্দিন মিথ্যাচারের অপরাজনীতির অংশ ছাড়া আর কিছু নয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতারা গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ব্যর্থ এবং তাদের দেশবিরোধী ধ্বংসাত্মক রাজনীতির কারণে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু নিয়ে নাশকতার রাজনীতি শুরু করেছে। রাজপথে ও গণমাধ্যমে বিএনপি নেতারা অবাধ বাকস্বাধীনতা ভোগ করছে এবং সেই সুযোগে প্রতিদিন নির্লজ্জভাবে বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে নির্জলা মিথ্যাচার ও গুজব ছড়িয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে আজ বাংলাদেশে এক নবতর উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বাঙালি জাতির এই গণজাগরণে হতাশ হয়ে দিশাহারা বিএনপি আজ তাদের হতাশা-ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে কাল্পনিক নির্যাতন-নিপীড়নের অভিযোগ তুলছে। অপরদিকে বিএনপি নেতাকর্মীদের দিয়ে পদ্মা সেতুর নাট-বোল্ট খুলে দেশের উন্নয়নের বিরুদ্ধে হীন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।
মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব কী ভুলে গেছেন, তাদের শাসনামলে কীভাবে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীর মায়ের বুক খালি করা হয়েছে? তারা শুধু আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেনি ২০০৪ সালে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হাওয়া ভবনের মদদে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নির্মমভাবে হত্যা চেষ্টার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চালিয়েছিল।’
তিনি বলেন, ‘২০০১-২০০৬ সময়কালে বিএনপি-জামাত অশুভ জোট শুধু রাজনৈতিক কর্মীদের হত্যা করেনি, তারা দেশের সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের উপরও নির্মম নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। তাদের পৃষ্ঠপোষকতায় বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমান ও মুফতি হান্নানের মতো ভয়ঙ্কর দুধর্ষ জঙ্গিদের উত্থান ঘটে। এই জঙ্গিগোষ্ঠী আওয়ামী লীগ সমাবেশে শুধু নয়, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক জঙ্গি হামলা চালায় এবং এই জঙ্গিদের হামলা থেকে ব্রিটিশ কূটনীতিকও রেহাই পায়নি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি তথাকথিত অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে শুধু হত্যাই করেনি একই সাথে হত্যাকারীদের ইনডেমিনিটি দিয়েছিল। বিএনপি এদেশের সংবিধান, সুশাসন ও মানবাধিকারকে বার বার হত্যা করেছে। তাদের রাজনীতি এখনও মানুষ খুনের রাজনীতি।
তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতার উপস্থিতিতে ছাত্রদল-যুবদল নেতারা তাদের রাজনৈতিক সমাবেশে স্লোগান দেয় ’৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার’। এ ধরনের প্রকাশ্যে খুনের হুমকি দেওয়ার পরও এবং ঔদ্ধত্যপূর্ণ ও ফৌজদারী অপরাধমূলক কর্মকা- করার পরও বিএনপি নেতাদের দমনে হিং¯্র আচরণ তো দূরের কথা সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো প্রকার আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশ্যে বলেন, মিথ্যাচার-গুজব বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য প্রদান করবেন না। পদ্মা সেতু নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে উস্কানি দেবেন না। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে।
- দিনাজপুরে চার ডিম ব্যবসায়ীকে জরিমানা
- জমিতে কাজ করতে গিয়ে নিথর এসএসসি পরীক্ষার্থী
- ধূমপান চেহারার সৌন্দর্য নষ্ট করে
- পদ্মা-মেঘনার পানি গড়িয়ে যায়, বিএনপির আন্দোলন দেখা যায় না:কাদের
- ১৫ আগস্টের হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ফের সাম্প্রদায়িকতার বীজ বপন হয়
- নিজেদের সংখ্যালঘু না ভাবতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান
- ত্রিভুজ প্রেমেরই বলি ইভা, ১৮ ছুরিকাঘাতে হত্যা
- কুড়িগ্রাম সদর থানায় নির্মিত লাশঘরের উদ্বোধন
- স্ত্রী তালাক দেওয়ার ক্ষোভে ভাইকে অপহরণের পর হত্যা
- বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে জনমনে প্রশ্ন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় এক জনের মৃত্যু: শনাক্ত ১৭০
- আওয়ামী লীগের পায়ের নিচে কংক্রিটের ঢালাই: হানিফ
- মামলাজট কমাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির
- কৃষি প্রণোদনার ঋণ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার কৃষক
- মানি এক্সচেঞ্জের ডলার বিক্রির সীমা নির্ধারণ
- সরকারি অফিসে বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে নির্দেশনা জারি
- এক কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
- `অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না`
- রাশিয়া থেকে জ্বালানি তেল আনতে কমিটি গঠন
- পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা জারি
- বিসিএসের বিজ্ঞপ্তি প্রতিবছর ৩০ নভেম্বর
- প্রধানমন্ত্রী বিমানের উন্নয়নে অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী
- বাড়ছে টাকার মান
- কমতে পারে জ্বালানি তেলের দাম
- একদিনে ৮ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- জামানতবিহীন গুচ্ছভিত্তিক ঋণ দেওয়ার নির্দেশ
- জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৩৩ শতাংশ
- মধ্যপ্রাচ্য থেকে তেল কিনতে চায় সরকার: পররাষ্ট্র সচিব
- ‘৭৫’র গণহত্যার পর চরম মানবাধিকার লঙ্ঘন প্রত্যক্ষ করেছে বাংলাদেশ’
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- বোদায় ইউএনও’র নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বাঁচানো গেল না ছোট্ট আবিরকে


