• শনিবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২১ ১৪২৯

  • || ১২ রজব ১৪৪৪

সর্বশেষ:
সমতার ভিত্তিতে সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন নজরুল- প্রধানমন্ত্রী কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সার, বীজের দাম বাড়ানো হবে না সমতার ভিত্তিতে সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন নজরুল দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে নিম্নচাপ স্মার্ট নাগরিক গড়তে কাজ করে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

রংপুরে জেলা পর্যায়ে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

রংপুরে জেলা পর্যায়ে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন            
রংপুরে জেলা পর্যায়ে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন হয়েছে। বুধবার সকালে রংপুর শেখ রাসেল সুইমিং কমপ্লেক্সে বেলুন উড়িয়ে যুব গেমসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।

অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় যুব গেমসে সুইমিং প্রতিযোগিতার ৮টি ইভেন্ট ও তরুণ-তরুণীদের ব্যাডমিন্টন, দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে রংপুর বিভাগের ৮ জেলার প্রতিযোগীরা অংশ নিচ্ছেন।

Place your advertisement here
Place your advertisement here