• শনিবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২১ ১৪২৯

  • || ১২ রজব ১৪৪৪

সর্বশেষ:
সমতার ভিত্তিতে সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন নজরুল- প্রধানমন্ত্রী কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সার, বীজের দাম বাড়ানো হবে না সমতার ভিত্তিতে সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন নজরুল দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে নিম্নচাপ স্মার্ট নাগরিক গড়তে কাজ করে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

পীরগাছায় ঘাঘট নদ থেকে দিনমজুরের লাশ উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

পীরগাছায় ঘাঘট নদ থেকে দিনমজুরের লাশ উদ্ধার                         
রংপুরে পীরগাছা উপজেলার ঠাকুরবাড়ি এলাকায় ঘাঘট নদ থেকে খায়রুল ইসলাম নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে।  শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, খায়রুল পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউপির কোনাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। শনিবার সকালে নদে খায়রুল ইসলামের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here