মিঠাপুকুরে প্রশাসনের উদ্যোগে ৩০ বছর পর লিজ মুক্ত শালমারা নদী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৮ জুন ২০২২
Find us in facebook
রংপুরের মিঠাপুকুর উপজেলার শালমারা নদী থেকে লিজ বাতিল করেছে জেলা প্রশাসন। এ খবরে আনন্দে মেতে উঠেছেন নদীপারের ক্ষতিগ্রস্ত জেলেসহ শত শত মানুষ। বাঁধভাঙা উচ্ছ্বাস আর উল্লাসে মাতোয়ারা তারা।
জানা গেছে, শত বছরের ঐতিহ্যবাহী এই নদী উদ্ধারে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে চলে আসছিল আন্দোলন-সংগ্রাম। অবশেষে মাটি ভরাটে মৃতপ্রায় সেই শালমারা দখলদারদের কবল থেকে বন্দোবস্তমুক্ত হওয়ায় খুশি সবাই। প্রশাসনসহ নদী রক্ষার আন্দোলন সংগ্রামে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আনন্দের জানান দিতে চলছে নানা আয়োজন।
সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের শালমারা নদীর কোলঘেঁষা হাটে আনন্দ মিছিল করেছেন স্থানীয়রা। ঢাক-ঢোল পিটিয়ে দীর্ঘ আন্দোলনের অর্জনে বিজয় উল্লাস উদযাপন করেছেন তারা। পরে শালমারা হাটে আলোচনা সভার আয়োজন করে রিভারাইন পিপল ও শালমারা নদী সুরক্ষা কমিটি।
এ সময় সভায় বক্তারা জানান, নব্বইয়ের দশকের আগে শালমারা হাটের পাশেই নূর রহমান, নূরুন্নবী ও নুরুজ্জামানসহ প্রভাবশালীরা ক্ষমতার জোরে ওই নদীর বড় একটি অংশ ব্যক্তি নামে লিজ নেন। এরপর সেখানে মাছ চাষসহ কোথাও কোথাও নদী কেটে গড়ে তোলেন বিভিন্ন স্থাপনা। ফলে মাঝিমল্লাসহ নদীনির্ভর স্থানীয়রা হারিয়ে ফেলেন তাদের অধিকার। এর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আশির দশকে ৫ জনকে কারাবরণও করতে হয়েছে। মামলা হয়েছিল ৭২ জনের নামে। পরবর্তীতে মামলার রায়ে তারা নিরাপরাধ প্রমাণিত হন।
তাদের অভিযোগ, মাটি ভরাটে এখন মৃতপ্রায় শালমারা নদী। দেখে বোঝার উপায় নেই, এটি এক সময়ের প্রবাহমান নদী। ঐতিহ্যবাহী এ নদীটির শুষ্কতার সুযোগ নিয়ে ফসল চাষের প্রতিযোগিতা করেছেন স্থানীয় প্রভাবশালী কৃষক ও দখলদাররা।
দীর্ঘ আন্দোলন, জেল-জুলুম, নির্যাতন-নিপীড়নের পর অবৈধ বন্দোবস্ত (লিজ) বাতিল হওয়ায় স্থানীয় উপজেলা নিবার্হী কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান শালমারা রক্ষার আন্দোলনে অংশ নেওয়া ভুক্তভোগী স্থানীয়রা। তারা জানান, ২০১৯ সালে রিভারাইন পিপল নামে একটি সংগঠন শালমারা নদী সুরক্ষা কমিটি গঠন করে। এই কমিটির আহ্বায়ক করা হয় কারাবাস করা শাহ জালালকে। নদীটি রক্ষায় নতুন করে আন্দোলন সংগঠিত হতে থাকে। সেই আন্দোলনের অর্জন শালমারাকে অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করা।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- শালমারা নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক শাহ জালাল, সদস্য সচিব মোহাম্মদ হালিম রাঙা, সদস্য আজিজার রহমান, মাহফুজার রহমান, রূপা দাস, জেলে হেম চন্দ্র দাস প্রমুখ। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য শরিফুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা গেছে, মে মাসে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে ‘জেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে কার্যবিবরণীতে শালমারা নদীর ছয়জনের গ্রহণ করা জমির লিজ বাতিল করার বিষয়টি উল্লেখ করা হয়। সোমবার বিষয়টি জানাজানি হলে সকাল থেকে শালমারা হাটে জমায়েত হতে থাকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এদের মধ্যে সাধারণ খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি। সবার চোখে-মুখে নদী রক্ষা করতে পারার আনন্দ ছিল উপচেপড়ার মতো।
এই আনন্দ মিছিলে অংশ নেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, শালামারা নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক শাহ জালাল, সদস্য সচিব আব্দুল হালিম রাঙাসহ অনেকেই। নেতৃত্ব দেন রিভারাইন পিপলের শালমারা নদী সুরক্ষা কমিটির সদস্যরা।
অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, আমরা তিন বছর থেকে আন্দোলন করছি। রংপুর জেলা প্রশাসন অবৈধ দখলদারের হাত থেকে মুক্ত করে জনগণের মালিকানা প্রতিষ্ঠিত করেছে। প্রায় চার দশক আগে ব্যক্তির নামে যে অংশগুলো লিখে দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, বন্দোবস্ত বাতিলের খবরে আনন্দে আত্মহারা হয়ে ওঠেছে এখানকার নদী সংগ্রামীরা। এই নদীর বেহাত হওয়া স্থানে ১০ টাকার মাছ ধরলে অবৈধ দখলদারদের দিতে হতো পাঁচ টাকার মাছ। ওই অংশে সাধারণের পানি স্পর্শও ছিল নিষেধ। এখন নদী দখল মুক্ত। জনজীবনে এ নদীর গুরুত্ব অপরিসীম।
- দিনাজপুরে চার ডিম ব্যবসায়ীকে জরিমানা
- জমিতে কাজ করতে গিয়ে নিথর এসএসসি পরীক্ষার্থী
- ধূমপান চেহারার সৌন্দর্য নষ্ট করে
- পদ্মা-মেঘনার পানি গড়িয়ে যায়, বিএনপির আন্দোলন দেখা যায় না:কাদের
- ১৫ আগস্টের হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ফের সাম্প্রদায়িকতার বীজ বপন হয়
- নিজেদের সংখ্যালঘু না ভাবতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান
- ত্রিভুজ প্রেমেরই বলি ইভা, ১৮ ছুরিকাঘাতে হত্যা
- কুড়িগ্রাম সদর থানায় নির্মিত লাশঘরের উদ্বোধন
- স্ত্রী তালাক দেওয়ার ক্ষোভে ভাইকে অপহরণের পর হত্যা
- বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে জনমনে প্রশ্ন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় এক জনের মৃত্যু: শনাক্ত ১৭০
- আওয়ামী লীগের পায়ের নিচে কংক্রিটের ঢালাই: হানিফ
- মামলাজট কমাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির
- কৃষি প্রণোদনার ঋণ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার কৃষক
- মানি এক্সচেঞ্জের ডলার বিক্রির সীমা নির্ধারণ
- সরকারি অফিসে বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে নির্দেশনা জারি
- এক কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
- `অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না`
- রাশিয়া থেকে জ্বালানি তেল আনতে কমিটি গঠন
- পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা জারি
- বিসিএসের বিজ্ঞপ্তি প্রতিবছর ৩০ নভেম্বর
- প্রধানমন্ত্রী বিমানের উন্নয়নে অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী
- বাড়ছে টাকার মান
- কমতে পারে জ্বালানি তেলের দাম
- একদিনে ৮ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- জামানতবিহীন গুচ্ছভিত্তিক ঋণ দেওয়ার নির্দেশ
- জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৩৩ শতাংশ
- মধ্যপ্রাচ্য থেকে তেল কিনতে চায় সরকার: পররাষ্ট্র সচিব
- ‘৭৫’র গণহত্যার পর চরম মানবাধিকার লঙ্ঘন প্রত্যক্ষ করেছে বাংলাদেশ’
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- বোদায় ইউএনও’র নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বাঁচানো গেল না ছোট্ট আবিরকে


