ভাষাসৈনিক মতিউর রহমান বসনীয়া আর নেই
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৮ জুন ২০২২
Find us in facebook
ভাষাসৈনিক মতিউর রহমান বসনীয়া মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রংপুরের রাধাবল্লভে নিজ বাসভবনে ৮৬ বছর বয়সে তার মৃত্যু হয়।
মঙ্গলবার বাদ যোহর রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে নগরের মুন্সিপাড়া করবস্থানে সমাহিত করা হবে বলে জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু।
মতিউর রহমান বসনীয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে শয্যাশয়ী অবস্থায় ছিলেন। তিনি একাধারে লেখক, সংগঠক ও ইতিহাসবিদ ছিলেন। মতিউর রহমান বসনীয়া ব্যক্তিজীবনে তিন ছেলে ও তিন মেয়ের জনক।
কাব্যনিধি ভাষাসৈনিক মতিউর রহমান বসনীয়ার মৃত্যুতে রংপুরে শোকের ছায়া নেমে এসেছে। রংপুর সিটি কর্পোরেশন ও বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু জানান, তিনি একজন লেখক, সংগঠক ও ইতিহাসবিদ ছিলেন। একজন ভাষাসৈনিক ও মানবদরদি মানুষ হিসেবে সর্বমহলে তার গ্রহণযোগ্যতা ছিল। এতসব গুণে গুণান্বিত মতিউর রহমান ছিলেন একজন সদালাপী মানুষ।
ভাষা আন্দোলনে মতিউর রহমান বসনীয়ার সক্রিয় অংশগ্রহণ ছিল। তখন তিনি নবম শ্রেণিতে পড়াশোনা করছিলেন। সে সময় সালাউদ্দিন নামক তার এক সহযোগীর সঙ্গে বিভিন্ন স্কুলে স্কুলে আন্দোলনের আহ্বান জানিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে দুইদিনের জন্য সুন্দরগঞ্জ বন্দর অচল করে রেখেছিলেন। এসব কারণে রোষানলে পড়েন তিনি। গ্রেফতার করা হয় তাকে। স্কুলছাত্র হওয়ায় ২৪ ঘণ্টা আটকে রেখে ছেড়ে দেওয়া হয়। তিনি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিলেন।
মতিউর রহমান বসনীয়ার ৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং তিনটির পাণ্ডুলিপি তৈরি আছে। তার সবচেয়ে উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে একটি হলো- ‘রংপুরের আঞ্চলিক ভাষার অভিধান ও প্রয়োগ রীতি’। এছাড়া রংপুর পরিচিতি, কিংবদন্তির রাজ্য রংপুর, হিজরি মসজিদ ও রংপুরের দীনি দাওয়াত, প্রেমধারা, হোমিও চিকিৎসা সংকেত, শতদল, জীবনের পথে-ঘাটে, মারেফাত জগতের মুসাফির, হজরত মাওলানা কারামত আলী জৌনপুরী (রহ.) ও রংপুরের ইসলাম, বহুবচন, খিচুড়ি তার উল্লেখযোগ্য গ্রন্থ।
মতিউর রহমান বসনীয়া শুধু লেখালেখিই করেননি, একজন সম্পাদকও ছিলেন। তার সম্পাদনায় ১৯৬৪ সালে ‘বুনিয়াদ’ নামে একটি মাসিক পত্রিকা বের হয়েছিল। এ সময় সাংবাদিকতাও করেছিলেন কিছুদিন।
সাহিত্যে বিশেষ অবদানের জন্য মতিউর রহমান বসনীয়াকে ১৯৫৯ সালে যশোরের গৌড়বঙ্গ সাহিত্য পরিষদ থেকে ‘কাব্যনিধি’ উপাধিতে ভূষিত করা হয়। রংপুর নাগরিক নাট্যগোষ্ঠী পদক ১৯৯৬, রংপুর জেলা প্রশাসন ২০০০, অভিযাত্রিক ২০০৫, অভিযাত্রিক ২০০৭, সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর ২০০৭, রাধাবল্লভ উন্নয়ন উন্নয়ন সংসদ ২০০৯, গাইবান্ধার বন্ধন ২০০৯, সুধীর সংস্কৃতি পদক ২০১০ ও রংপুর পৌরসভার সিটিজেন অ্যাওয়ার্ড, জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা লাভ করেন।
- দিনাজপুরে চার ডিম ব্যবসায়ীকে জরিমানা
- জমিতে কাজ করতে গিয়ে নিথর এসএসসি পরীক্ষার্থী
- ধূমপান চেহারার সৌন্দর্য নষ্ট করে
- পদ্মা-মেঘনার পানি গড়িয়ে যায়, বিএনপির আন্দোলন দেখা যায় না:কাদের
- ১৫ আগস্টের হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ফের সাম্প্রদায়িকতার বীজ বপন হয়
- নিজেদের সংখ্যালঘু না ভাবতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান
- ত্রিভুজ প্রেমেরই বলি ইভা, ১৮ ছুরিকাঘাতে হত্যা
- কুড়িগ্রাম সদর থানায় নির্মিত লাশঘরের উদ্বোধন
- স্ত্রী তালাক দেওয়ার ক্ষোভে ভাইকে অপহরণের পর হত্যা
- বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে জনমনে প্রশ্ন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় এক জনের মৃত্যু: শনাক্ত ১৭০
- আওয়ামী লীগের পায়ের নিচে কংক্রিটের ঢালাই: হানিফ
- মামলাজট কমাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির
- কৃষি প্রণোদনার ঋণ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার কৃষক
- মানি এক্সচেঞ্জের ডলার বিক্রির সীমা নির্ধারণ
- সরকারি অফিসে বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে নির্দেশনা জারি
- এক কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
- `অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না`
- রাশিয়া থেকে জ্বালানি তেল আনতে কমিটি গঠন
- পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা জারি
- বিসিএসের বিজ্ঞপ্তি প্রতিবছর ৩০ নভেম্বর
- প্রধানমন্ত্রী বিমানের উন্নয়নে অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী
- বাড়ছে টাকার মান
- কমতে পারে জ্বালানি তেলের দাম
- একদিনে ৮ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- জামানতবিহীন গুচ্ছভিত্তিক ঋণ দেওয়ার নির্দেশ
- জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৩৩ শতাংশ
- মধ্যপ্রাচ্য থেকে তেল কিনতে চায় সরকার: পররাষ্ট্র সচিব
- ‘৭৫’র গণহত্যার পর চরম মানবাধিকার লঙ্ঘন প্রত্যক্ষ করেছে বাংলাদেশ’
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- বোদায় ইউএনও’র নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বাঁচানো গেল না ছোট্ট আবিরকে


