পীরগঞ্জে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২২ মার্চ ২০২২
Find us in facebook
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জের রামনাথপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেছেন জাতীয় সংসদের স্পীকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য শিরীন শারমিন চৌধুরী।
গতকাল সোমবার(২১ মার্চ) দুপুরে স্থানীয় বটেরহাট আরডিএস দাখিল মাদরাসা মাঠে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়।চেক বিতরণকালে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত একটি মানুষও যেন পুনর্বাসন থেকে বঞ্চিত না হয়, তাদের যেন পুরোপুরি সহযোগিতা করা হয়। তার নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নিতে শুরু করি, এখনও করছি। যে ঘরগুলো আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেরামত করে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, সাম্প্রদায়িকতায় বিশ্বাসী কিছু উগ্রবাদী আগুনসন্ত্রাসী মাঝিপাড়ায় যে বিভিষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছিল, তা ভাষায় বর্ণনা করা যায় না।
স্পীকার বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অনেকেই বিভিন্নভাবে পর্যাপ্ত সহযোগিতা করেছেন। এ ছাড়া দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায় থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা এসেছে। সরকারের পক্ষ থেকেও সহযোগিতা অব্যাহত রয়েছে। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২শ পরিবারের মাঝে মোট ৫০ লাখ টাকার চেক বিতরণ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও মতবিনিময় করেন স্পীকার। পরে নবনির্মিত পীরগঞ্জ ডাকবাংলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি ।
চেক হাতে পেয়ে উত্তরপাড়া হিন্দুপল্লির বাসিন্দা ক্ষতিগ্রস্ত সীতা রানী জানান, হামলার সময় হামরা বাড়িঘর ছাড়ি পালায় গেছিনো। ওই সময় টাকা-পয়সা, গরু-ছাগল, গয়না সব কিছু নিয়ে গেছে। আগেও ম্যালা সাহায্য পাইছি। আইজ ফির টাকাটা পায়া ম্যালা উপকার হইল।
এ সময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়, পীরগঞ্জ পৌরসভার চেয়ারম্যান তাজিমুল ইসলাম শামীম ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রাজা প্রমুখ।
কে/
- দিনাজপুরে চার ডিম ব্যবসায়ীকে জরিমানা
- জমিতে কাজ করতে গিয়ে নিথর এসএসসি পরীক্ষার্থী
- ধূমপান চেহারার সৌন্দর্য নষ্ট করে
- পদ্মা-মেঘনার পানি গড়িয়ে যায়, বিএনপির আন্দোলন দেখা যায় না:কাদের
- ১৫ আগস্টের হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ফের সাম্প্রদায়িকতার বীজ বপন হয়
- নিজেদের সংখ্যালঘু না ভাবতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান
- ত্রিভুজ প্রেমেরই বলি ইভা, ১৮ ছুরিকাঘাতে হত্যা
- কুড়িগ্রাম সদর থানায় নির্মিত লাশঘরের উদ্বোধন
- স্ত্রী তালাক দেওয়ার ক্ষোভে ভাইকে অপহরণের পর হত্যা
- বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে জনমনে প্রশ্ন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় এক জনের মৃত্যু: শনাক্ত ১৭০
- আওয়ামী লীগের পায়ের নিচে কংক্রিটের ঢালাই: হানিফ
- মামলাজট কমাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির
- কৃষি প্রণোদনার ঋণ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার কৃষক
- মানি এক্সচেঞ্জের ডলার বিক্রির সীমা নির্ধারণ
- সরকারি অফিসে বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে নির্দেশনা জারি
- এক কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
- `অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না`
- রাশিয়া থেকে জ্বালানি তেল আনতে কমিটি গঠন
- পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা জারি
- বিসিএসের বিজ্ঞপ্তি প্রতিবছর ৩০ নভেম্বর
- প্রধানমন্ত্রী বিমানের উন্নয়নে অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী
- বাড়ছে টাকার মান
- কমতে পারে জ্বালানি তেলের দাম
- একদিনে ৮ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- জামানতবিহীন গুচ্ছভিত্তিক ঋণ দেওয়ার নির্দেশ
- জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৩৩ শতাংশ
- মধ্যপ্রাচ্য থেকে তেল কিনতে চায় সরকার: পররাষ্ট্র সচিব
- ‘৭৫’র গণহত্যার পর চরম মানবাধিকার লঙ্ঘন প্রত্যক্ষ করেছে বাংলাদেশ’
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- বোদায় ইউএনও’র নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বাঁচানো গেল না ছোট্ট আবিরকে


