৩০ বছর পর ভারমুক্ত হলো ৩০ কেজি ওজনের হাত
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২২
Find us in facebook
রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুর আবাসন এলাকার হবিবর রহমানের ছেলে আব্দুল লতিফ(৪০) পেশায় রিকশাচালক। জন্মের ১০ বছর পর বাম হাতে দেখা দেয় ফাইলেরিয়া বা গোদ রোগ। ধীরে ধীরে তা বাড়তে থাকে।
পাঁচ বছর আগে একবার অপারেশন হলেও তা সেরে ওঠেনি। দীর্ঘ ৩০ বছর ধরে বাড়তে থাকা হাতটির ওজন গিয়ে পৌঁছায় ৩০ কেজিতে। অসহ্য যন্ত্রণা আর দুর্ভোগ নিয়ে চলতে না পেরে আব্দুল লতিফ শরনাপন্ন হন চিকিৎসকের কাছে।
অবশেষে বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে একদল চিকিৎসক তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন। ৩০ বছর পর ৩০ কেজি ওজন থেকে ভারমুক্ত হলো আব্দুল লতিফের হাত।
অপারেশনের আগে আব্দুল লতিফ জানান, ছোট বেলায় তার বাম হাতে রোগটি দেখা দেয়। প্রথম দিকে কিছু বুঝতে না পেরে স্থানীয় চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে ওষুধ খেতেন। এভাবে দিন যায় কিন্তু উপশম হয় না। বাড়তে থাকে হাতের ওজন ও রোগের পরিধি।
অভাবের সংসারে বেছে নেন রিকশা চালানোর পেশা। একটা সময় বিয়েও করেন। পাঁচ বছর আগে একবার অপারেশন করালেও তা সেরে ওঠে না। বরং তা বাড়তে থাকে। রিকশা চালানো সম্ভব হয় না আর। বাড়িতে বসে বসে কাটতো দিন।
কয়েকদিন আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হন চিকিৎসার জন্য। অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু ওষুধসহ আনুসাঙ্গিক খরচ বহনের সামর্থ্য না থাকায় চিন্তায় ভেঙে পড়েন লতিফ। এ অবস্থায় যাবতীয় ব্যয় বহনের কথা জানান চিকিৎসক।
অবশেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন রেজা চিকিৎসকবৃন্দের সহায়তায় তার অপারেশনের সিদ্ধান্ত নেয়া হয়।
লতিফের স্ত্রী বিলকিস বেগম বলেন, অভাব অনটনের সংসারে তিন বেলা খাবার জোটানো যেখানে সম্ভব হয়ে ওঠে না, সেখানে অপারেশন করার চিন্তা কীভাবে মাথায় আসে।
পাঁচ বছর থেকে স্বামীর রিকশা চালানো বন্ধ। আয় রোজগার নেই। অন্যের বাড়িতে কাজকর্ম ও ধার দেনা করে সংসার চলে। এ অবস্থায় চিকিৎসকের কাছে গেলে তারা বিনা খরচে অপারেশন করার কথা জানান। তাই দীর্ঘ ৩০ বছর পর আজ রোগটির পুরোপুরি চিকিৎসা সম্ভব হয়েছে। এজন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিলকিস।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনোয়ার হোসেন জানান, অনেকটা অবহেলার কারণে রোগটি বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় তার বাম হাতটি কেটে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়।
সার্জারি বিভাগের চিকিৎসকদের সহযোগিতায় লতিফের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসার যাবতীয় ব্যয়ভার চিকিৎসকরা বহন করেছেন। আশা করি লতিফ পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন।
- দিনাজপুরে চার ডিম ব্যবসায়ীকে জরিমানা
- জমিতে কাজ করতে গিয়ে নিথর এসএসসি পরীক্ষার্থী
- ধূমপান চেহারার সৌন্দর্য নষ্ট করে
- পদ্মা-মেঘনার পানি গড়িয়ে যায়, বিএনপির আন্দোলন দেখা যায় না:কাদের
- ১৫ আগস্টের হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ফের সাম্প্রদায়িকতার বীজ বপন হয়
- নিজেদের সংখ্যালঘু না ভাবতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান
- ত্রিভুজ প্রেমেরই বলি ইভা, ১৮ ছুরিকাঘাতে হত্যা
- কুড়িগ্রাম সদর থানায় নির্মিত লাশঘরের উদ্বোধন
- স্ত্রী তালাক দেওয়ার ক্ষোভে ভাইকে অপহরণের পর হত্যা
- বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে জনমনে প্রশ্ন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় এক জনের মৃত্যু: শনাক্ত ১৭০
- আওয়ামী লীগের পায়ের নিচে কংক্রিটের ঢালাই: হানিফ
- মামলাজট কমাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির
- কৃষি প্রণোদনার ঋণ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার কৃষক
- মানি এক্সচেঞ্জের ডলার বিক্রির সীমা নির্ধারণ
- সরকারি অফিসে বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে নির্দেশনা জারি
- এক কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
- `অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না`
- রাশিয়া থেকে জ্বালানি তেল আনতে কমিটি গঠন
- পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা জারি
- বিসিএসের বিজ্ঞপ্তি প্রতিবছর ৩০ নভেম্বর
- প্রধানমন্ত্রী বিমানের উন্নয়নে অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী
- বাড়ছে টাকার মান
- কমতে পারে জ্বালানি তেলের দাম
- একদিনে ৮ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- জামানতবিহীন গুচ্ছভিত্তিক ঋণ দেওয়ার নির্দেশ
- জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৩৩ শতাংশ
- মধ্যপ্রাচ্য থেকে তেল কিনতে চায় সরকার: পররাষ্ট্র সচিব
- ‘৭৫’র গণহত্যার পর চরম মানবাধিকার লঙ্ঘন প্রত্যক্ষ করেছে বাংলাদেশ’
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- বোদায় ইউএনও’র নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বাঁচানো গেল না ছোট্ট আবিরকে


