তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে কাউনিয়ায় ৫ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১
Find us in facebook
রংপুরের কাউনিয়া উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের স্বতন্ত্র পাঁচ প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগ তাদের বহিষ্কার করেছে।
বহিষ্কৃতরা হলেন- কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজার রহমান বসুনিয়া, আইন বিষয়ক সম্পাদক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরা, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইউসুফ আলী, রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. আব্দুল মজিদ ও টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম।
গত সোমবার (১৫ নভেম্বর) রাতে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
দলীয় মনোনয়ন না পেয়ে হারাগাছ ইউনিয়নে চেয়ারম্যান পদে মাহফুজার রহমান বসুনিয়া ও ইউসুফ আলী, কুর্শা ইউনিয়নে আব্দুল মজিদ, বালাপাড়া ইউনিয়নে সরকার আবু ফেরদৌস মো. মহাসিন হীরা এবং রাশেদুল ইসলাম টেপামধুপুর ইউনিয়নে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান জানান, দল বিচার-বিবেচনা করে প্রার্থী মনোনয়ন দিয়েছে। প্রার্থী চূড়ান্ত করতে আমাদের কোনো হাত নেই। এটি দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত। কিন্তু বেশ কয়েকজন দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছে। সোমবার বিকেলে বর্ধিত সভায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে। এ সংক্রান্ত চিঠিও তাদের কাছে পাঠানো হয়েছে।
দলের স্বার্থে বিদ্রোহী কাউকে ছাড় না দেওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থীদের পক্ষ নিয়ে কাজ করে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই দল মনোনীত প্রার্থীর পক্ষে সবাই এক হয়ে কাজ করুক।
এদিকে হারাগাছ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে সদ্য বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিদ্রোহী প্রার্থী মাহফুজার রহমান বসুনিয়া বলেন, দল আমাকে বহিষ্কার করেছে। এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। ২০১৬ সালের নির্বাচনে মনোনয়ন পেয়েও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ষড়যন্ত্রের কারণে পরাজিত হয়েছি। এখনো সেই একই ষড়যন্ত্র চলছে। হেরে গিয়েও মাঠ ছেড়ে দেইনি।
তিনি আরও বলেন, দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি মাঠ গোছানো, প্রচার-প্রচারণাসহ সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছি। অথচ উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে ইয়াসিন আলী বাবু নামে একজনকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন। ওই প্রার্থীর নামে মাদরাসার জমি আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য ও অসহায় মানুষদের সরকারি সহায়তা নিয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে দেশের ১০টি পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে।
- বিশ্ব গার্ল গাইডসের নির্বাহী সদস্য হলেন ফারিবা
- রাশিয়া থেকে জ্বালানি আনতে পারবে বাংলাদেশ, আশা পররাষ্ট্রসচিবের
- জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- সিআইডি প্রধান হলেন মোহাম্মদ আলী মিয়া
- ‘বঙ্গবন্ধু থেকে অনুপ্রাণিত হয়ে কাজ করলে দ্রুত লক্ষ্যে পৌঁছে যাব’
- বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক: আইনমন্ত্রী
- মানুষ কষ্ট পেলে আমারও কষ্ট হয়: প্রধানমন্ত্রী
- ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৯৩
- নিহতদের পরিবারকে ২ লাখ করে সহায়তা দেবে শ্রম মন্ত্রণালয়
- শোককে শক্তিতে পরিণত করেছে আওয়ামী লীগ: পানিসম্পদ উপমন্ত্রী
- পণ্যের ন্যায্যমূল্য নিশ্চত করতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী
- বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য: আইনমন্ত্রী
- ২ হাজার ৫০৪ কোটি টাকা ব্যয়ে ৬ প্রকল্পের অনুমোদন
- সেপ্টেম্বরই হতে পারে লোডশেডিংয়ের সবশেষ মাস: পরিকল্পনামন্ত্রী
- পায়ের যে পাঁচ লক্ষণে বুঝবেন ডায়াবেটিসে আক্রান্ত কিনা
- আটোয়ারীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ল বাইক, প্রাণ গেল আরোহীর
- ইতিহাসের অন্ধকারতম অধ্যায়
- সুইস ব্যাংকে তারেকের অ্যাকাউন্টে দেড় হাজার কোটি টাকা
- মিঠাপুকুরে স্ত্রীকে হাতুড়িপেটা করায় পলাতক স্বামী গ্রেফতার
- খালেদার কাল্পনিক জন্মদিন উদযাপন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব
- বীরগঞ্জে অজ্ঞাত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- সৌন্দর্য শুধু শরীরে নয়
- দিনাজপুরে নদীতে ভাসছিল নারীর পচা লাশ, দুর্গন্ধ দিল পুরুষের সন্ধান
- তিন মহাদেশে নজর রাশিয়ার
- ষড়যন্ত্র ১৯৭১ থেকে শুরু হয়েছে, এখনো চলছে: মায়া চৌধুরী
- জনপ্রতিনিধি থেকে সফল খামারি ঘোড়াঘাটের ময়নুল, মাসে আয় লাখ টাকা
- ঠাকুরগাঁওয়ে থেমে থাকা এক ট্রাকে অপর ট্রাকে ধাক্কা, সহকারী নিহত
- বঙ্গবন্ধুর স্মৃতিজড়িত ‘শেখ জামে মসজিদ’
- শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোকবার্তা
- অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের রৌপ্যজয়
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বাঁচানো গেল না ছোট্ট আবিরকে


