• বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||

  • আশ্বিন ৭ ১৪২৮

  • || ১৩ সফর ১৪৪৩

সর্বশেষ:
জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

মিঠাপুকুরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১  

Find us in facebook

রংপুরে মিঠাপুকুরে নদী থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মিলনপুর ইউনিয়নের ঘিল্লাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় ঘিল্লাই নদীতে একটি অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।

মিঠাপুকুর থানার ওসি তদন্ত জাকির হোসেন জানান, ঘিল্লাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। মনে করা হচ্ছে মরদেহটি উজান থেকে ভেসে এসেছে। শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

Place your advertisement here
Place your advertisement here