এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৩ মে ২০২১
Find us in facebook
কচু আর পাটশাক খেয়ে রোজা রাখা বৃদ্ধা মহিতনকে (৮১) এক মাসের বাজার ও ঈদ উপহার দিলেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
বুধবার (১২ মে) সকালে পুলিশ সুপারের পক্ষে সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কৈপাড়া গ্রামের ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে এক মাসের প্রয়োজনীয় খাবার ও ঈদ উপহার পৌঁছে দেন। ওই গ্রামের মৃত জাফর আলীর স্ত্রী মহিতন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুই ছেলে মোন্নাফ ও মনির দিনমজুরের কাজ করতেন। কয়েক বছর আগে কুমিল্লা থেকে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান তারা। ছোটছেলে মতিয়ার স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন। একমাত্র মেয়েটিও থাকেন অন্যের জমিতে। ঘরের নড়বড়ে একটি চাল। বৃষ্টি হলেই পানি পড়ে। তখন বসে রাত কাটে মহিতনের। চালের চারদিকে দেয়া হয়েছে নেট, যাতে করে পানি ভেতরে ঢুকতে না পারে। ঘরে ভাঙা একটা চৌকি। সেটাও নড়বড়ে। শোয়ার জন্য যে কাঁথা ও বালিশ আছে সেগুলো ছেঁড়া। ঘরে চলাফেরার মতো জায়গা নেই।
সীমাহীন কষ্ট জীবনযাপন করলেও সরকারের মানবিক সহায়তা কিংবা ভিজিএফের কার্ড জোটেনি মহিতনের। ইফতার ও সাহরিতে খাচ্ছিলেন মানুষের দেয়া খাবার। মাঝে মাঝে কচুশাক ও পাটশাক খেয়েই রোজা রেখেছেন।
মহিতনের এমন দুর্দশার কথা জানতে পেরে বিস্তারিত খোঁজখবর নেন রংপুুুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। পরে এক মাসের বাজার হিসেবে চাল, ডাল, লবণ, তেল, পেঁয়াজ, আলু, মুরগিসহ বিভিন্ন খাবার পৌঁছে দেন। এছাড়া ঈদ উপলক্ষে সেমাই, চিনি, দুধ, মশলা, নতুন কাপড় ও নগদ সাহায্য দেন পুলিশ সুপার।
পুলিশ সুপারের উপহার পেয়ে আনন্দে কেঁদে ফেলেন বৃদ্ধা। তিনি বলেন, ‘বড় কষ্টে আছি বাবা। জীবন আর চলে না। দুই বেটা মরি গেছে, আরেক বেটা থাকিয়াও নাই। বেটি বেঁচে খাচুং। মাইনসের থাকি খুঁজি মিলি খাং। এসপি স্যার মোর বেটার চেয়েও বড় কাম করিল। আল্লাহ তোমাগুলাক ভালে থুক।’
এসময় উপস্থিত লোকজন নিঃসঙ্গ এই বৃদ্ধার পাশে দাঁড়ানোর জন্য এসপি বিপ্লব কুমার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওই গ্রামের মোয়াজ্জিন আবুবক্কর বলেন, মহিতনের খুব কষ্ট। মানুষ যা দেয় সেটাই খায়। পুলিশ সুপার যে মহতী কাজ করলেন এজন্য তাকে ধন্যবাদ জানাই।
- বিশ্ব গার্ল গাইডসের নির্বাহী সদস্য হলেন ফারিবা
- রাশিয়া থেকে জ্বালানি আনতে পারবে বাংলাদেশ, আশা পররাষ্ট্রসচিবের
- জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- সিআইডি প্রধান হলেন মোহাম্মদ আলী মিয়া
- ‘বঙ্গবন্ধু থেকে অনুপ্রাণিত হয়ে কাজ করলে দ্রুত লক্ষ্যে পৌঁছে যাব’
- বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক: আইনমন্ত্রী
- মানুষ কষ্ট পেলে আমারও কষ্ট হয়: প্রধানমন্ত্রী
- ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৯৩
- নিহতদের পরিবারকে ২ লাখ করে সহায়তা দেবে শ্রম মন্ত্রণালয়
- শোককে শক্তিতে পরিণত করেছে আওয়ামী লীগ: পানিসম্পদ উপমন্ত্রী
- পণ্যের ন্যায্যমূল্য নিশ্চত করতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী
- বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য: আইনমন্ত্রী
- ২ হাজার ৫০৪ কোটি টাকা ব্যয়ে ৬ প্রকল্পের অনুমোদন
- সেপ্টেম্বরই হতে পারে লোডশেডিংয়ের সবশেষ মাস: পরিকল্পনামন্ত্রী
- পায়ের যে পাঁচ লক্ষণে বুঝবেন ডায়াবেটিসে আক্রান্ত কিনা
- আটোয়ারীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ল বাইক, প্রাণ গেল আরোহীর
- ইতিহাসের অন্ধকারতম অধ্যায়
- সুইস ব্যাংকে তারেকের অ্যাকাউন্টে দেড় হাজার কোটি টাকা
- মিঠাপুকুরে স্ত্রীকে হাতুড়িপেটা করায় পলাতক স্বামী গ্রেফতার
- খালেদার কাল্পনিক জন্মদিন উদযাপন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব
- বীরগঞ্জে অজ্ঞাত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- সৌন্দর্য শুধু শরীরে নয়
- দিনাজপুরে নদীতে ভাসছিল নারীর পচা লাশ, দুর্গন্ধ দিল পুরুষের সন্ধান
- তিন মহাদেশে নজর রাশিয়ার
- ষড়যন্ত্র ১৯৭১ থেকে শুরু হয়েছে, এখনো চলছে: মায়া চৌধুরী
- জনপ্রতিনিধি থেকে সফল খামারি ঘোড়াঘাটের ময়নুল, মাসে আয় লাখ টাকা
- ঠাকুরগাঁওয়ে থেমে থাকা এক ট্রাকে অপর ট্রাকে ধাক্কা, সহকারী নিহত
- বঙ্গবন্ধুর স্মৃতিজড়িত ‘শেখ জামে মসজিদ’
- শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোকবার্তা
- অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের রৌপ্যজয়
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বাঁচানো গেল না ছোট্ট আবিরকে


