গংগাচড়ায় জমি নিয়ে বিরোধে ৩ জন নিহত, আহত ১০ জন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১
Find us in facebook
জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার রংপুরের গংগাচড়া উপজেলায় দুই ইউনিয়ন পরিষদের সদস্যের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতে ভর্তি করা হয়েছে।
অপরদিকে রংপুরের তারাগঞ্জ উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, গঙ্গচড়া উপজেলার নোহালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল ইসলামের সঙ্গে একই ওয়ার্ডের সাবেক সদস্য সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে উভয়ের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে সাবেক ইউপি সদস্য সাইফুলের বড় ভাই রিয়াজুল ঘটনাস্থলে মারা যায়। পরে আজিজুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথে মারা যান। এতে আহত হন উভয়পক্ষের ১০ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আমেনা, হেলাল, সেরাজুল, অজিপা, আবুল কালামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোহালী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম টিটুল বলেন, দীর্ঘ দিন ধরে দুইপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগেও তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি কয়েকবার সালিশ করেছি। কিন্তু সালিশের রায় কেউ মানেনি। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
অপরদিকে, রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়াল কুঠি এলাকা থেকে মঙ্গলবার দুপুরে হাত পা বাঁধা অবস্থায় তারা মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃতের বড় ভাই সাইফুল ইসলাম জানান, তার ভাইকে একই গ্রামের চান্দেরপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বুলু মাস্টারসহ কয়েকজন তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। মরদেহের পকেট থেকে কয়েকজনের নাম উল্লেখসহ একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বাবুল জানান, ময়নাতদন্ত হলে জানা আসল ঘটনা জানা যাবে।
তারাগঞ্জ থানার ওসি ফারুক হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের বাড়ি উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কোরানীপাড়া গ্রামে। তার বাবার নাম মনছুর আলী।
হত্যা ও লাশ উদ্ধারের ঘটনায় গংগাচড়া ও তরাগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে সংশ্লিষ্ট থানার ওসিরা জানান।
- বিশ্ব গার্ল গাইডসের নির্বাহী সদস্য হলেন ফারিবা
- রাশিয়া থেকে জ্বালানি আনতে পারবে বাংলাদেশ, আশা পররাষ্ট্রসচিবের
- জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- সিআইডি প্রধান হলেন মোহাম্মদ আলী মিয়া
- ‘বঙ্গবন্ধু থেকে অনুপ্রাণিত হয়ে কাজ করলে দ্রুত লক্ষ্যে পৌঁছে যাব’
- বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক: আইনমন্ত্রী
- মানুষ কষ্ট পেলে আমারও কষ্ট হয়: প্রধানমন্ত্রী
- ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৯৩
- নিহতদের পরিবারকে ২ লাখ করে সহায়তা দেবে শ্রম মন্ত্রণালয়
- শোককে শক্তিতে পরিণত করেছে আওয়ামী লীগ: পানিসম্পদ উপমন্ত্রী
- পণ্যের ন্যায্যমূল্য নিশ্চত করতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী
- বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য: আইনমন্ত্রী
- ২ হাজার ৫০৪ কোটি টাকা ব্যয়ে ৬ প্রকল্পের অনুমোদন
- সেপ্টেম্বরই হতে পারে লোডশেডিংয়ের সবশেষ মাস: পরিকল্পনামন্ত্রী
- পায়ের যে পাঁচ লক্ষণে বুঝবেন ডায়াবেটিসে আক্রান্ত কিনা
- আটোয়ারীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ল বাইক, প্রাণ গেল আরোহীর
- ইতিহাসের অন্ধকারতম অধ্যায়
- সুইস ব্যাংকে তারেকের অ্যাকাউন্টে দেড় হাজার কোটি টাকা
- মিঠাপুকুরে স্ত্রীকে হাতুড়িপেটা করায় পলাতক স্বামী গ্রেফতার
- খালেদার কাল্পনিক জন্মদিন উদযাপন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব
- বীরগঞ্জে অজ্ঞাত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- সৌন্দর্য শুধু শরীরে নয়
- দিনাজপুরে নদীতে ভাসছিল নারীর পচা লাশ, দুর্গন্ধ দিল পুরুষের সন্ধান
- তিন মহাদেশে নজর রাশিয়ার
- ষড়যন্ত্র ১৯৭১ থেকে শুরু হয়েছে, এখনো চলছে: মায়া চৌধুরী
- জনপ্রতিনিধি থেকে সফল খামারি ঘোড়াঘাটের ময়নুল, মাসে আয় লাখ টাকা
- ঠাকুরগাঁওয়ে থেমে থাকা এক ট্রাকে অপর ট্রাকে ধাক্কা, সহকারী নিহত
- বঙ্গবন্ধুর স্মৃতিজড়িত ‘শেখ জামে মসজিদ’
- শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোকবার্তা
- অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের রৌপ্যজয়
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বাঁচানো গেল না ছোট্ট আবিরকে


