• মঙ্গলবার   ১৬ আগস্ট ২০২২ ||

  • ভাদ্র ১ ১৪২৯

  • || ১৭ মুহররম ১৪৪৪

সর্বশেষ:
উত্তরার দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের রৌপ্যজয় ঠাকুরগাঁওয়ে থেমে থাকা এক ট্রাকে অপর ট্রাকে ধাক্কা, সহকারী নিহত ষড়যন্ত্র ১৯৭১ থেকে শুরু হয়েছে, এখনো চলছে: মায়া চৌধুরী মিঠাপুকুরে স্ত্রীকে হাতুড়িপেটা করায় পলাতক স্বামী গ্রেফতার

শীতে যে কারণে বেশি পানি পান করা জরুরি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১  

Find us in facebook

শীতকাল এলে অনেক কিছুরই পরিবর্তন ঘটে। আমাদের শরীর থেকে শুরু করে খাবারদাবারেও অনেক পরিবর্তন হয় এই সময়। বিশেষ করে শীতে বেশি বেশি পানি পান করার প্রবণতা কমে যায়। আসলে গরমে যেভাবে পানির পিপাসা পায়, শীতে সেভাবে পায় না। তাই এই সময় কম পানি পান করা হয়ে থাকে। 

তবে যে কারণেই হোক না কেন এসময়ে পানি কম খেলে শরীরে দেখা দিতে পারে নানান সমস্যা। চলুন তবে জেনে নেয়া যাক পানি কম পানে শরীরে কোন কোন সমস্যা দেখা দেয়- 
>> পানি কম পানে শরীরের ভেতরে শুষ্ক হয়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে।

>> পানি কম খেলে শরীরের ভেতরের অ্যাসিড বেশি হয়ে যেতে পারে। তার ফলে টানা অম্বলের সমস্যায় ভুগতে হতে পারে।

>> পানি কম খাওয়া হলে শরীরের ভেতরের যে আর্দ্র ভাব প্রয়োজন, তা আর থাকে না। ফলে এই সময়ে ডিহাইড্রেশনে ভুগতে হতে পারে।

>> পানি শরীরকে সতেজ রাখে। তার থেকে কর্ম ক্ষমতাও বাড়তে পারে। পানি কম খাওয়া হলে শরীর ভেতর থেকে শুকিয়ে যায়। কমে যেতে পারে কাজের ক্ষমতাও।

তাই শীতে পানি পিপাসা কম পেলেও নিয়মিত পরিমিত পরিমাণে পানি পান করতে হবে। খুব ঠাণ্ডা দিনে হালকা উষ্ণ পানি মাঝে মাঝে খাওয়া গেলে ভেতর থেকেও আরাম পাওয়া যাবে।

Place your advertisement here
Place your advertisement here