ফেইস মাস্কে সুন্দর ত্বক
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২০ জুন ২০২৪
Find us in facebook
শীতকাল অনেকেরই পছন্দের। কিন্তু শীতকাল এলেই তো ত্বক আর্দ্রতার অভাবে হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক ও প্রাণহীন। ত্বকের বাড়তি যত্নে ফেসিয়াল মাস্ক অত্যন্ত উপকারী। শুধু আপনাকে আপনার ত্বক উপযোগী মাস্কটি বেছে নিতে হবে। তাৎক্ষণিকভাবে টানটান আর পরিষ্কার ত্বক পেতে মাস্কের বিকল্প নেই।
* টমেটো ও লেবুর মাস্ক : টমেটো ভালো করে ধুয়ে নিয়ে ভালোভাবে থেঁতলে নিন, এর সঙ্গে দুই টেবিল-চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি গলায় এবং মুখে মেখে ২০ মিনিট রেখে শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্ক রোদে পোড়া ভাব দূর করে ও ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
* টমেটো ও ময়দার মাস্ক : দুই চামচ ময়দা এবং দুই থেকে তিন চামচ টমেটোর রস নিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন ভালো করে মিশে যায়। এরপর মুখে ও গলায় লাগিয়ে ১৫ মিনিট পর তা ধুয়ে ফেলুন। ভালো উপকার পাবেন।
* মধু ও লেবুর মাস্ক : এক টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এরপর আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার করে মিশ্রণটি পুরো মুখে ও গলায় ভালোভাবে মাখিয়ে নিন। ১৫ মিনিট পর শুকিয়ে এলে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের লাবণ্যতা ফিরিয়ে আনতে এই মাস্ক অত্যন্ত উপকারী।
* কাঠবাদামের মাস্ক : চার-পাঁচটি কাঠবাদাম নিয়ে সারা রাত দুধে ভিজিয়ে রাখুন। সকালে কাঠ বাদামের খোসা ছাড়িয়ে দুধ এবং বাদামের পেস্ট তৈরি করে নিন। এবার রাতে ঘুমানোর আগে ওই পেস্ট মুখে লাগিয়ে সকালে উঠে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। এই মাস্ক ভালো নাইট ক্রিম ছাড়াও শীতে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা থেকেও রক্ষা করে।
* হলুদের মাস্ক : ত্বকের যত্নে হলুদ প্রাকৃতিক ভেষজ উপাদান। তিন টেবিল চামচ লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ হলুদ গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার মিশ্রণটি ত্বকে মেখে ২০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা ত্বকের যে কোনো সমস্যা দূর করে উজ্জ্বলতা বাড়িয়ে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
* কলা ও দইয়ের প্যাক : পাকা কলা চটকে সঙ্গে দুই টেবিল চামচ টক দই ও এক টেবিল চামচ মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি যেন ভালোভাবে মিশে যায় সেদিকে নজর রাখবেন। এবার মুখ এবং গলায় পুরু করে মিশ্রণটি দিয়ে ৩০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। কোমল ত্বকের জন্য সপ্তাহে দুবার এই মাস্ক ব্যবহার করতে পারেন।
* গুঁড়া দুধের মাস্ক : এক চামচ গুঁড়া দুধের সঙ্গে এক চামচ মধু ও এক চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এরপর মুখ ও গলা ভালোভাবে পরিষ্কার করে মিশ্রণটি লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্কে ত্বকের উজ্জ্বলতা ফিরে ত্বক হয়ে উঠবে কোমল।
* ওটমিল মাস্ক : চার টেবিল চামচ ওটমিলের সঙ্গে চারটি কাঠবাদাম গুঁড়া করে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এতে সামান্য দুধ ও এক টেবিল চামচ মধু দিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার মুখে মিশ্রণটি দিয়ে পাঁচ মিনিট রেখে আলতো করে মালিশ করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটা ত্বকের ময়লা, মৃত কোষ তুলে এমন কি ত্বকের বলিরেখাও দূর করবে।
* শসা ও লেবুর মাস্ক : এক চামচ শসার রস ও এক চামচ লেবুর রস মিশিয়ে এই মাস্ক তৈরি করতে হবে। মাস্কটি মুখে ও গলায় লাগিয়ে ১৫ মিনিট পর শুকিয়ে এলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্ক ত্বকের ময়লা, মৃত কোষ তুলতে সাহায্য করবে।
* টক দই ও মাঠার মাস্ক : দুই চামচ টক দই ও দুই চামচ মাঠা একটি বাটিতে নিয়ে ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এরপর পুরো শরীরে লাগান। ২০ মিনিট পর শুকিয়ে এলে কুসুম গরম পানি দিয়ে গোসল করে নিন। এই মাস্ক ত্বকের মরা কোষ দূর করে ত্বকের শুষ্কতা ফিরিয়ে আনে এবং ত্বকের মলিনতা দূর করতে সাহায্য করে।
* অলিভ অয়েল ও ডিমের কুসুমের মাস্ক : দুটি ডিমের কুসুমের সঙ্গে দুই ফোঁটা অলিভ অয়েল নিয়ে ভালোভাবে ফেটে মিশ্রণ তৈরি করে নিন। এবার মিশ্রণটি মুখে মেখে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। শীতের এই রুক্ষ আবহাওয়ায় উজ্জ্বল ত্বক পেতে এই মাস্ক সপ্তাহে দুই দিন ব্যবহার করুন।
* সূর্যমুখী তেল : শীতকালে ত্বকের যত্নে একটি কার্যকরী ঘরোয়া উপায় হচ্ছে সূর্যমুখী তেল। কারণ এই তেলটি প্রচুর ভিটামিন ও ফ্যাটি এসিডসমৃদ্ধ। তাই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এমন কি ত্বকের তারুণ্য ধরে রাখতে এই তেল অনেক উপকারী।
শীতকাল যেহেতু চলেই এসেছে, তাই আজ থেকেই শুরু করে দিন ত্বকের যত্ন। আর হোক ঘরোয়া উপাদানের মাধ্যমে। শীতকাল জুড়ে থাকুন তারুণ্য উজ্জ্বল ও লাবণ্যময়।
লেখা: নূরজাহান জেবিন
- আদালতের প্রতি সবার আস্থা রাখা উচিত: ডিএমপি কমিশনার
- লাখ লাখ টাকায় চাকরিদান চুক্তি করতেন আবেদের ‘দোসর’ প্রিয়নাথ
- দীর্ঘায়ু বন্যায় কুড়িগ্রামের মানুষ, মানবিক বিপর্যয়ের শঙ্কা
- স্কুল ব্যাগে মাদক নিয়ে ব্রহ্মপুত্র পাড়ি, অতঃপর...
- ‘অন্ধ হতে চাই না, সহযোগিতা করুন’, দু’চোখ হারানো ইয়াসিনের আর্তনাদ
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ
- সৈয়দপুরে বর্না আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার
- সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি
- ইংল্যান্ড-স্পেন, পরিসংখ্যানে এগিয়ে যারা
- দুর্ঘটনায় হাড় ভেঙে গেছে উর্বশীর
- রেডিও-টিভির আজানের জবাব দেওয়ার বিধান
- দিনাজপুরের ব্যানানা আম দেশের গণ্ডি পেরিয়ে এবার ইউরোপে
- ওসি সেজে ফোন, প্রতারক চক্রের ফাঁদে প্রধান শিক্ষক
- লালমনিরহাটে আগুনে ঘরসহ তিনটি গরু পুড়ে ছাই
- নীলফামারীতে আস সুন্নাহর সাড়ে ৪ হাজার গাছের চারা বিতরণ
- রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ কর্তৃক বন্যার্তদের মাঝে বীজ বিতরণ
- নীলফামারীতে জনসংখ্যা দিবস পালিত
- কুড়িগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার
- যেসব নিয়ম মানলে ডায়াবেটিস থেকে দ্রুত মুক্তি মিলবে
- ‘চা নিয়ে অবৈধ ব্যবসা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’
- ইজিবাইকে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল নানি-নাতনির
- টাইপিস্ট থেকে পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর, যা জানাল গ্রামবাসী
- অনিদ্রায় ভুগলে সঙ্গীর পাশে গিয়ে ঘুমান, আছে নানা উপকার
- কোটা নিয়ে আংশিক রায় প্রকাশ, যা বললেন হাইকোর্ট
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরো অর্ধশতাধিক নিহত
- বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে চীন: পররাষ্ট্রমন্ত্রী
- জনদুর্ভোগ তৈরি থেকে বিরত থাকুন: তথ্য প্রতিমন্ত্রী
- ভূরুঙ্গামারীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- হাঁড়িভাঙা আম সংরক্ষণে দেশের প্রথম বিশেষায়িত হিমাগার হবে রংপুরে
- রাসেলস ভাইপার নিয়ে ‘আতঙ্ক’ নয়, প্রয়োজন সতর্কতা
- ঈদের নামাজে শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া
- কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- টানা ৭ দিন বন্ধের ফাঁদে বাংলাবান্ধা স্থলবন্দর
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- শিক্ষার্থীদের আচরণে বেরোবিতে বেড়েছে পাখির বিচরণ
- রাসেলস ভাইপার থেকে বাঁচার দোয়া
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- আফগানিস্তানকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
- কুড়িগ্রামে বাড়ছে সব নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- রংপুরে ইউসেপের আবাসিক ভবনে আগুন
- ভালো শুরুর পর তামিমের বিদায়
- ২০৪১ সালের আগেই স্মার্ট হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
- ডিমলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১১
- পীরগঞ্জে নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার
- সংলাপের মাধ্যমে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার আহ্বান



