`পদ্মা সেতুতে বসবে স্পিড গান ও সিসিটিভি`
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৯ জুন ২০২২
Find us in facebook
পদ্মা সেতুতে স্পিড গান ও সিসিটিভি স্থাপনের পর মোটরবাইক চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, 'এটা যে অনির্দিষ্টকালীন সিদ্ধান্ত, তা নয়। এটা এখন বন্ধ আছে, মোটরবাইক সম্পর্কে যেটা বলা হয়েছে, সেখানে এখন স্পিড গান, সিসিটিভি মিটার বসানো হবে। সেগুলো সেটআপের পর হয়ত নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।'
গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নৌপরিবহণ মন্ত্রণালয়ের অধীনস্ত সব দপ্তর বা সংস্থার ২০২২-২৩ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও ২০২১-২২ সালের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
ফেরি চলাচল বন্ধ হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা পদ্মা সেতু। এর মানে এই নয়, আমাদের অন্যান্য যোগাযোগ
বন্ধ হবে। গতকালও আমাদের শিমুলিয়া, মাঝিঘাট দিয়ে ফেরি চলাচল করেছে। আমাদের যেভাবে চাহিদা থাকবে, সেভাবে ব্যবহার করব। আমরা ফেরি বন্ধ করে দেইনি, সেখানে ছয়টি ফেরি চাহিদা অনুযায়ী পারপার করছে। আমরা সময় নিচ্ছি, পদ্মা সেতু নিয়ে মানুষের আবেগ অনেকভাবে প্রকাশ পাচ্ছে। পজিটিভ-নেগেটিভ অনেক অনুভূতি রয়েছে।
যাত্রী কম থাকায় লঞ্চ মালিকদের হতাশা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিন দিনেই হতাশা এলে হবে না। আমরা তো আশাবাদী। ১০ হাজার কিলোমিটার নৌপথ কেন তৈরি করছি? এটার চাহিদা আছে বলেই করছি। সে জন্য আমাদের শত শত কোটি টাকা ব্যয় করতে হচ্ছে, আমরা তো লক্ষ্য নিয়েই আছি। অপরিকল্পিত দেশ পরিচালনা করছি না। অপ্রয়োজনীয় কিছু প্রধানমন্ত্রী করছেন না। আমি মনে করি, লঞ্চযাত্রা সামনে আরও উপভোগ করবেন।
প্রতিমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল- টেকনাফ থেকে তেঁতুলিয়া সংযুক্ত করে দেবেন। সেটি প্রধানমন্ত্রী করে দিয়েছেন। সারাদেশে রেল হচ্ছে, বিমান যোগাযোগ তৈরি হচ্ছে। আমরা ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরির সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছি। এর মানে আমরা নৌপথ নিয়ে ভাবছি। নৌপথ আন্তর্জাতিকভাবে সংযুক্ত হয়ে গেছে। ভারত-ভুটান-মিয়ানমারসহ সবদিকেই সংযুক্ত হয়ে যাচ্ছে।'
নৌপথের আরও উন্নতি হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। যে ব্রিজগুলো করা হচ্ছে, সেটি ওয়াটার নেভিগেশন ঠিক রেখেই করা হচ্ছে। নৌপথ চলবে, আকাশপথও বৃদ্ধি পাবে, সড়কপথও স্মুথ হবে এবং রেললাইন ৬৪ জেলা যুক্ত হয়ে যাবে।'
পদ্মা সেতুর নাট-বল্টু খোলার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, 'এটা ছিল সেতুর অলঙ্কার, সেই অলঙ্কার ছিনতাই করার চেষ্টা করা হয়েছে।'
এর সঙ্গে রাজনীতি দেখছেন কিনা- সে প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখেছি একজন নেত্রী যিনি এতিমের টাকা আত্মসাতের জন্য কারাবরণ করছেন। তিনি নিজেই বলেছেন, পদ্মা সেতুতে কেউ যাবেন না, ভেঙে পড়বে, এটার নাটবল্টু জোড়াতালির। জোড়াতালির রাজনীতি তো সে রকমই। তার যারা ফলোয়ার আছে, তারা তো এটাকে সত্যই মনে করবেন।
- রুয়েট, কুয়েট ও চুয়েটে ভর্তির সুযোগ পেলেন সেই কলেজের ৩৫ শিক্ষার্থী
- পীরগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় গৃহবধূ নিহত
- `শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার`
- ‘পঞ্চগড় থেকে মানসম্মত শিক্ষা অর্জনের নয়া যাত্রা হবে’
- রংপুরে নিখোঁজের ১২ দিন পর সন্ধান মিলল দুই বন্ধুর
- দেবীগঞ্জে খেলনা লঞ্চ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নুর নবী
- পার্কের মত স্কুল, আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের
- রাণীশংকৈলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সভা
- বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি: খালিদ মাহমুদ চৌধুরী
- তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না বিএনপি
- দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটির বেশি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
- সাকিবের বেটউইনার কাণ্ড, ফেসবুকে যা বললেন শিশির
- বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিল্প-কারখানায় এলাকাভেদে সাপ্তাহিক ছুটি
- তারেকের লুটপাট নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র
- বলিউডের আইটেম গার্ল নোরা কেন ঢাকায় আসছেন?
- রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সংস্থাগুলোকে হস্তক্ষেপের আহ্বান
- প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ`
- বাংলাদেশে প্রয়োজনীয় পরিমাণ গম রফতানির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া
- আন্দোলন নিয়ে বিএনপিতে মতভেদ
- চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রস্তাব প্রত্যাখ্যান করল তাইওয়ান
- জাতীয় শোক দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: আইজিপি
- তেলের দাম বৃদ্ধির ব্যাখ্যা তুলে ধরতে মন্ত্রণালয়কে নির্দেশ
- প্রাকৃতিক দুর্যোগে মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান
- জুমার দিন যে তিন ভুল করবেন না
- পালাব না, প্রয়োজনে দেশের মাটিতে জেলে যাব: সেতুমন্ত্রী
- রাশিয়া থেকে ৩ লাখ মেট্রিক টন গম আনছে বাংলাদেশ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাখ্যা চাইলো মন্ত্রিসভা
- জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু ২৮ আগস্ট
- বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি: নৌপ্রতিমন্ত্রী
- দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটির বেশি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- দুই দশকের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশ
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- পাওনা পরিশোধের কথা বলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- বিসিএস সুপারিশপ্রাপ্ত ১৭ জনকে সংবর্ধনা দিল ঠাকুরগাঁও চিরন্তন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- তেঁতুলিয়ায় আবারো ধরা পড়লো ৩০ কেজি ওজনের বাঘাইড়



