এমপি আনার হত্যা: সবশেষ যা জানা গেল
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৯ জুলাই ২০২৪
Find us in facebook
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনওয়ারুল আজীম আনারকে হত্যার তদন্তে যে মাংসের টুকরো ও হাড়গোড় উদ্ধার হয়েছে, সেগুলো মানুষের বলে ফরেনসিক রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।
তবে উদ্ধারকৃত মাংস এবং হাড়গুলো এমপির কিনা তা নিশ্চিত হওয়ার জন্য রাজ্য সরকার বাংলাদেশের এমপির পরিবারকে একটি ডিএনএ নমুনা পরীক্ষার জন্য ভারতে আসার অনুরোধ করেছে।
এ ঘটনায় সিআইডির একজন সিনিয়র পুলিশ অফিসার বলেন, প্রতিবেদন থেকে একটি বিষয়ে নিশ্চিত হয়েছে সিআইডি, আর তা হলো এগুলো ‘মানুষেরই দেহাবশেষ’। এখন সাংসদের পরিবারের কোনো সদস্য এলে আমরা উদ্ধার হওয়া হাড় থেকে অস্থি মজ্জা ব্যবহার করে ডিএনএ পরীক্ষা করব এবং তারপর সিদ্ধান্তে আসা যাবে।
রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, আমরা এমপি আনারের পরিবারকে একটি বার্তা পাঠিয়েছে। তবে তাদের কারো আগমনের তারিখ এবং সময় এখনো নিশ্চিত করা যায়নি।
গত ১৩ মে কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। হত্যার পর মরদেহের পরিচয় যাতে বোঝা না যায়, তাই তারা এমপি আনারের শরীরের হাড় ও মাংস আলাদা করে ফেলেন। এরপর হাড় ও মাংস টুকরো টুকরো করে কেটে ট্রলি ব্যাগে ভরে ফ্ল্যাটের বাইরে নিয়ে সুবিধাজনক স্থানে ফেলে দেন।
মে মাসের শেষ সপ্তাহে, পশ্চিমবঙ্গের সিআইডি অফিসারদের সাথে বাংলাদেশ গোয়েন্দা পুলিশের একটি প্রতিনিধি দল রাজারহাট অ্যাপার্টমেন্টের সেপটিক ট্যাঙ্কের বর্জ্য ঘেঁটে প্রায় চার কেজি মাংস এবং চুল উদ্ধার করে। গত জুন মাসে, একজন অভিযুক্তের বক্তব্যের ভিত্তিতে, পুলিশ দক্ষিণ ২৪ পরগনার কাশিপুরের একটি খাল থেকে কয়েকটি হাড় উদ্ধার করে। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার হয়নি।
জানা গেছে, এই হত্যাকাণ্ডের তদন্তে সিআইডি এরই মধ্যে বাংলাদেশের ভোলা জেলার বুরহানউদ্দিনের বাসিন্দা সিয়াম হোসেন (৩৩) এবং সাংসদের মৃত্যুর ঘটনায় বেআইনিভাবে ভারতে লুকিয়ে লুকিয়ে থাকা বাংলাদেশি নাগরিক জিহাদ হাওলাদারকে (২৪) গ্রেফতার করেছে। জানা গেছে খুনি জিহাদ মুম্বাইতে কসাইয়ের কাজ করতো।
- আদালতের প্রতি সবার আস্থা রাখা উচিত: ডিএমপি কমিশনার
- লাখ লাখ টাকায় চাকরিদান চুক্তি করতেন আবেদের ‘দোসর’ প্রিয়নাথ
- দীর্ঘায়ু বন্যায় কুড়িগ্রামের মানুষ, মানবিক বিপর্যয়ের শঙ্কা
- স্কুল ব্যাগে মাদক নিয়ে ব্রহ্মপুত্র পাড়ি, অতঃপর...
- ‘অন্ধ হতে চাই না, সহযোগিতা করুন’, দু’চোখ হারানো ইয়াসিনের আর্তনাদ
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ
- সৈয়দপুরে বর্না আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার
- সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি
- ইংল্যান্ড-স্পেন, পরিসংখ্যানে এগিয়ে যারা
- দুর্ঘটনায় হাড় ভেঙে গেছে উর্বশীর
- রেডিও-টিভির আজানের জবাব দেওয়ার বিধান
- দিনাজপুরের ব্যানানা আম দেশের গণ্ডি পেরিয়ে এবার ইউরোপে
- ওসি সেজে ফোন, প্রতারক চক্রের ফাঁদে প্রধান শিক্ষক
- লালমনিরহাটে আগুনে ঘরসহ তিনটি গরু পুড়ে ছাই
- নীলফামারীতে আস সুন্নাহর সাড়ে ৪ হাজার গাছের চারা বিতরণ
- রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ কর্তৃক বন্যার্তদের মাঝে বীজ বিতরণ
- নীলফামারীতে জনসংখ্যা দিবস পালিত
- কুড়িগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার
- যেসব নিয়ম মানলে ডায়াবেটিস থেকে দ্রুত মুক্তি মিলবে
- ‘চা নিয়ে অবৈধ ব্যবসা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’
- ইজিবাইকে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল নানি-নাতনির
- টাইপিস্ট থেকে পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর, যা জানাল গ্রামবাসী
- অনিদ্রায় ভুগলে সঙ্গীর পাশে গিয়ে ঘুমান, আছে নানা উপকার
- কোটা নিয়ে আংশিক রায় প্রকাশ, যা বললেন হাইকোর্ট
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরো অর্ধশতাধিক নিহত
- বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে চীন: পররাষ্ট্রমন্ত্রী
- জনদুর্ভোগ তৈরি থেকে বিরত থাকুন: তথ্য প্রতিমন্ত্রী
- ভূরুঙ্গামারীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- হাঁড়িভাঙা আম সংরক্ষণে দেশের প্রথম বিশেষায়িত হিমাগার হবে রংপুরে
- রাসেলস ভাইপার নিয়ে ‘আতঙ্ক’ নয়, প্রয়োজন সতর্কতা
- ঈদের নামাজে শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া
- কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- টানা ৭ দিন বন্ধের ফাঁদে বাংলাবান্ধা স্থলবন্দর
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- শিক্ষার্থীদের আচরণে বেরোবিতে বেড়েছে পাখির বিচরণ
- রাসেলস ভাইপার থেকে বাঁচার দোয়া
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- আফগানিস্তানকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
- কুড়িগ্রামে বাড়ছে সব নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- রংপুরে ইউসেপের আবাসিক ভবনে আগুন
- ভালো শুরুর পর তামিমের বিদায়
- ২০৪১ সালের আগেই স্মার্ট হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
- ডিমলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১১
- পীরগঞ্জে নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার
- সংলাপের মাধ্যমে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার আহ্বান



