• শুক্রবার   ১৯ আগস্ট ২০২২ ||

  • ভাদ্র ৩ ১৪২৯

  • || ২০ মুহররম ১৪৪৪

সর্বশেষ:
আমাদের বিচার চাইতেও বাধা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ত্রিভুজ প্রেমের কারণে জীবন দিতে হলো সানজিদাকে: পুলিশ জামানতবিহীন গুচ্ছভিত্তিক ঋণ দেওয়ার নির্দেশ একদিনে ৮ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক কমতে পারে জ্বালানি তেলের দাম

‘দেশে পণ্যের দাম বৃদ্ধির জন্য দায়ী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জুলাই ২০২২  

Find us in facebook

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে বিশাল অঙ্কের ভর্তুকি দিচ্ছে সরকার। এছাড়া দেশে পণ্যের দাম বৃদ্ধির জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধই কারণ বলে জানান তিনি।

মঙ্গলবার (৫ জুলাই) কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে বলেই বারবার আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করছে। সততা নিয়ে কাজ করলে, মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারলে, বারবার জনসমর্থন পাওয়া যায়।

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে জানিয়ে শেখ হাসিনা মন্ত্রী ও জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, ভোটারদের বিশ্বাস ও আস্থা ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসসহ সব পণ্যের দাম বেড়েছে।

Place your advertisement here
Place your advertisement here