৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে নতুন স্বপ্নে সমুদ্রে জেলেরা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ জুলাই ২০২১
Find us in facebook
সাগরে ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শুক্রবার মধ্যরাতে। তাই দীর্ঘদিন পর কক্সবাজার উপকূলের লাখো জেলে নতুন স্বপ্ন নিয়ে সাগরে যেতে শুরু করেছেন। এর আগেই জেলেরা সমুদ্রে মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেন। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মহাখুশি তারা।
লকডাউন আর বিধিনিষেধে যখন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল তখন মাছ শিকারে যেতে পেরে অনেকটা স্বস্তিও ফিরেছে জেলে পরিবারগুলোতে। এমনটাই জানা গেছে কক্সবাজারের একাধিক জেলে ও তাদের পরিবারের সদস্যের সাথে কথা বলে।
এদিকে জেলা প্রশাসন সূত্র জানায়, সাগরে যেতে না পারায় কক্সবাজারের ৬৩ হাজার ১৯৩ জন জেলের জন্য প্রায় তিন হাজার ৫৩৯ টন চাল বরাদ্দ দেয়া হয়। নিষেধাজ্ঞা চলাকালীন তালিকা অনুযায়ী জেলার আট উপজেলার জেলে পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়েছে।
এখন নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় সাগরে যাত্রা শুরু করছেন তারা। সমুদ্রে জেলের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়বে এমনটা আশা ট্রলার মালিক ও ব্যবসায়ীসহ সবার।
নিষেধাজ্ঞার কারণে এতদিন উপকূলে পড়েছিল মাছ ধরার ট্রলারগুলো। অনেক ট্রলারে পড়ে ছিল মরিচা। কিন্তু নিষেধাজ্ঞার শেষ দিন শুক্রবার সকাল থেকেই দেখা গেছে, জেলেরা ফিরছেন ট্রলারে। এরপর তারা ট্রলারে জাল, রশি ও প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলতে ব্যস্ত হয়ে পড়েন। এর আগেই ট্রলারে রং করে ও ধুয়ে মুছে প্রস্তুত করা হয়। জেলেরা যেন উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারা আশা করছেন, গত মৌসুমের মতো এবারো তাদের জালে ধরা পড়বে ঝাকে ঝাকে বড় বড় রূপালি ইলিশ। তা বিক্রি করে পরিবারে ফিরবে স্বাচ্ছন্দ্য। এমন স্বপ্ন নিয়ে সমুদ্রে যাত্রা হাজার হাজার জেলের।
শুক্রবার বিকেলে আলাপকালে কক্সবাজারের একাধিক জেলে বলেন, আমরা প্রস্তুতি নিচ্ছি। রাতে সাগরে ট্রলার ভাসাব। আশা করছি, এবার ভালো মাছ পাব। পরিবারের অভাব দূর হবে। এক ট্রলার মালিক জানান, তার সব ট্রলার মাছ ধরতে সাগরে যেতে প্রস্তুত এখন।
ট্রলার মালিক আর মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা কামাল হোসেন বলেন, কষ্ট করে নিষেধাজ্ঞার সব নিয়ম পালন করেছে জেলেরা। এখন সাগরে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়লেই সবার কষ্ট লাঘব হবে।
কক্সবাজারে ছোট-বড় আট হাজারের অধিক মাছ ধরার ট্রলার থাকলেও নিবন্ধিত ট্রলারের সংখ্যা ছয় হাজার। আর উপকূলে জেলে রয়েছেন লাখেরও বেশি।
সমিতিপাড়ার জেলে নুরুল কবির বলেন, ৬৫ দিন নিষেধাজ্ঞা থাকায় সাগরে যেতে পারিনি। ফলে ঈদে পরিবারকে তেমন কিছু দিতে পারিনি। চলতে-ফিরতেও কষ্ট হয়েছে। অবশেষে নিষেধাজ্ঞা শেষ হলো। সাগরে যাচ্ছি। বেশ খুশি লাগছে।
ট্রলার মালিক জনি মোহাম্মদ বলেন, দীর্ঘদিন নৌকা স্থলে পড়ে থাকায় ভাঙন ধরেছে। ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে স্থবির হয়ে পড়েছিলেন ব্যবসায়ীরা। তবে এটা সরকারের সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি। কারণ এ বন্ধের ফলে সাগরে মাছ বৃদ্ধি পাবে। আশা করছি, জেলেরা এখন বেশি মাছ নিয়ে ফিরবে।
কক্সবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ৬৫ দিনের সরকারি নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। ফলে কোনো ট্রলার সাগরে যেতে পারেনি।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান বলেন, ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছের প্রজনন মৌসুম উপলক্ষে সাগর ও নদী মোহনায় মাছ ধরা ৬৫ দিন নিষিদ্ধ ছিল। শুক্রবার রাতে সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। এখন দেশের সামুদ্রিক জলসীমানায় সব ধরনের মৎস্য আহরণসহ পরিবহন ও সংরক্ষণে আর বাধা নেই।
উল্লেখ্য, মাছের প্রজনন মৌসুম হওয়ায় প্রতিবারের মতো এ বছর ২০ মে থেকে ২৩ জুলাই মধ্যরাত পর্যন্ত উপকূলীয় এলাকার ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার।
- সৈয়দপুরে চুল কাটানো নিয়ে কথা কাটাকাটির জেরে যুবকের আত্মহত্যা
- আদিতমারীতে লকডাউনে বিয়ের আয়োজন করায় ৫ হাজার টাকা জরিমানা
- করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বাসায় ঠাকুরগাঁও ছাত্রলীগের উপহার
- হাকিমপুরে ‘রোহিঙ্গা’ বলে ডাকায় বন্ধুর হাতে বন্ধু খুন
- ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত পরিচয়ের দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- পীরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
- করোনা: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৩২৬
- রংপুর নগরীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- সৈয়দপুরে পাদুকা ব্যবসায়ীর সাতদিনের জেল
- ডিমলায় স্বামীকে মারপিট করে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা
- নীলফামারীতে কোরবানীর মাংস পেল ৭’শ অসহায়
- রমেক হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার চুরি করতে এসে আটক ৬
- জাতিসংঘে দৃষ্টি প্রতিবন্ধকতা নিয়ে বাংলাদেশের রেজুলেশন গৃহীত
- নাগেশ্বরীতে শ্বশুরবাড়িতে ঈদের দাওয়াত খেয়ে লাশ হলো দুই ভায়রা ভাই
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- বদরগঞ্জে বাঁশঝাড় থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
- জাতীয় পার্টিকে নিয়ে নতুন ষড়যন্ত্রে বিএনপি
- জনগণের জন্য দেশে আসবে আরও ২১ কোটি ডোজ ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী
- বাংলাদেশে যাত্রা শুরু করেছে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’
- দফতরে ফিরতে রিজভীর প্রধান বাধা ফখরুল
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ১৯৫ জনের মৃত্যু, শনাক্ত ৬৭৮০
- ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে নতুন স্বপ্নে সমুদ্রে জেলেরা
- সীমিত পরিসরে ৫ আগস্ট পর্যন্ত চলবে উচ্চ আদালত
- করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে- এডিবি
- দেশে করোনা টিকা নেওয়ার বয়সসীমা ১৮ হবে- স্বাস্থ্যের ডিজি
- ইমরান খানের জন্য হাড়িভাঙা আম উপহার পাঠালেন শেখ হাসিনা
- নাগেশ্বরীতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু
- লকডাউনে বিয়ের আয়োজন করায় জরিমানা
- গোবিন্দগঞ্জে বিষাক্ত মদ পানে দুই যুবকের মৃত্যু
- আরো ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ
- মহামারিতেও থেমে নেই স্বপ্নের ২য় তিস্তা সেতুর কাজ
- রংপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
- আশ্রয়ণ প্রকল্পে গাফিলতির ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
- করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ
- ১২ লাখ ওন বেতনে বাংলাদেশি ইমাম নেবে কোরিয়া
- রংপুরে সীমিত পরিসরে লকডাউন শুরু
- রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
- করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে- প্রধানমন্ত্রী
- কোভিড-১৯ নিয়ন্ত্রণে লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান
- রংপুরে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ
- ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
- কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি
- ‘সেনা কমান্ডে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’
- রংপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে ভলান্টিয়ার চিকিৎসক
- পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
- প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী



