• রোববার   ২৫ জুলাই ২০২১ ||

  • শ্রাবণ ১০ ১৪২৮

  • || ১৪ জ্বিলহজ্জ ১৪৪২

Find us in facebook
সর্বশেষ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ২৮ জুলাই ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বিকল্প আসছে বাংলাদেশে সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা

বাংলাদেশে যাত্রা শুরু করেছে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির সময় বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী কোনো রাষ্ট্রে এটাই অক্সিজেন এক্সপ্রেসের প্রথম যাত্রা।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) পরিবহনের জন্য ভারতের দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীনস্থ চক্রধরপুরে একটি ইনডেন্ট স্থাপন করা হয়। শনিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ১০টি কনটেইনারে এ তরল অক্সিজেন ভরার কাজ শেষ হয়।

চলতি বছরের ২৪ এপ্রিল দেশটির বিভিন্ন রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের জন্য ‘অক্সিজেন এক্সপ্রেস’ সেবাটি চালু করে ভারতীয় রেলওয়ে। এরই মধ্যে ৪৮০টি যাত্রার মাধ্যমে এ অক্সিজেন এক্সপ্রেস ভারতের ১৫টি রাজ্যে ৩৫ হাজার মেট্রিক টনের বেশি অক্সিজেন পরিবহন করেছে। 

এতে বলা হয়, ভারতীয় রেলওয়ে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে যত বেশি সম্ভব তরল অক্সিজেন সরবরাহের চেষ্টা করবে।

Place your advertisement here
Place your advertisement here