• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১০ ১৪৩০

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ চূড়ান্ত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

চলমান এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ৮৯ রানের বিশাল জয়ে সুপার ফোরও নিশ্চিত করেছে টাইগাররা। ফলে এশিয়া কাপের ‘এ’ গ্রুপের আরো একটি ম্যাচ বাকি থাকলেও তাতে চোখ রাখতে হচ্ছে না টাইগারদের।

দ্বিতীয় ম্যাচে বড় জয়ের কারণে নেট রানরেটের সুবিধা পাবে সাকিবরা। আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচে যে দলই জয়ী হোক না কেনো সুপার ফোরে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সংশয় নেই। 

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে হবে বাংলাদেশকে। বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে টাইগারদের। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফদের মোকাবেলা করতে হবে শান্ত-মিরাজদের। 

সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সময় বিকেল ৪টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে নামবে সাকিব-তাসকিনরা। ৯ ও ১৫ সেপ্টেম্বর হবে সুপার ফোরে বাংলাদেশের বাকি দুই ম্যাচ।

Place your advertisement here
Place your advertisement here