আইসিসির ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বাংলাদেশের স্বর্ণা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩
Find us in facebook
এরই মধ্যে বারবার প্রমাণ করেছেন নিজের নিপুণতা। দুর্দান্ত ব্যাটিং করে ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব অঙ্গনে। বাংলাদেশের নারী ক্রিকেটার স্বর্ণা আক্তারের কথা বলা হচ্ছে। এবার অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে আইসিসির ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশে অলরাউন্ডার স্বর্ণা। তার সঙ্গে প্রতিযোগিতায় আছেন আরো চার ক্রিকেটার।
শুক্রবার (২৭ জানুয়ারি) আইসিসির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। স্বর্ণা ছাড়া এই তালিকার বাকি চারজন হলেন- ভারতের শ্বেতা সেহরাওয়াত, ইংল্যান্ডের গ্রেস স্ক্রিভেন্স, অস্ট্রেলিয়ার মিলি ইলিংওয়ার্থ ও দক্ষিণ আফ্রিকার ম্যাডিসন ল্যান্ডসম্যান। সমর্থকরা আইসিসির ওয়েবসাইটে গিয়ে এ চার ক্রিকেটারের মধ্যে যেকোনো একজনকে ভোট দিয়ে নির্বাচিত করার সুযোগ পাবেন।
রোববার (২৯ জানুয়ারি) ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সুপার সিক্স থেকে বিদায় নেওয়ায় বিশ্বকাপে আর ম্যাচ খেলার সুযোগ নেই স্বর্ণা ও ল্যান্ডসম্যানের। তবে সেমি-ফাইনালে আছে শ্বেতা, স্ক্রিভেন্স ও ইলিংওয়ার্থদের দল। সুপার সিক্স পর্যন্ত খেলা পাঁচ ম্যাচে ৫১ গড়ে ১৫৩ রান করেছেন স্বর্ণা। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত এ আসরের ফাইনালে লড়াই করবে ভারত ও ইংল্যান্ডের মেয়েরা।
টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেও, মাত্র এক ম্যাচ হারায় সুপার সিক্স থেকে বিদায় নিতে হয় বাংলাদেশের কিশোরীদের। সেটাও রান রেটে পিছিয়ে থাকার কারণে।
পুরো আসরে বাংলাদেশের হয়ে চমক দেখান তরুণ টাইগ্রেস স্বর্ণা। আগ্রাসী ব্যাটিংয়ে ১৫৭.৭৩ স্ট্রাইক রেটে পাঁচ ম্যাচে ৫১ গড়ে ১৫৩ রান করেন স্বর্ণা। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ৩ চার ও ২ ছয়ে মাত্র ২৮ বলে ৫০ রান তার সর্বোচ্চ ইনিংস। এছাড়া সুপার সিক্সে আরব আমিরাতের বিপক্ষে ৪ চার ও ২ ছয়ে ১৯ বলে ৩৮ রান করেন তিনি। ওই ম্যাচে বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন স্বর্ণা। এছাড়া ২৩ রান করে অপরাজিত থাকেন গ্রুপপর্বে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারানোর ম্যাচে।
এমন চোখ ধাঁধানো পারফরম্যান্সে স্বর্ণা নজর কেড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকদের। জায়গা করে নিয়েছেন আগামী ১০ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাওয়া সিনিয়রদের টি-টোয়েন্টি বিশ্বকাপে।
এদিকে টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে ১১৫.৫০ গড়ে ২৩১ রান করে এগিয়ে আছেন ভারতের শ্বেতা। ৫৩.৮০ গড়ে ব্যাট হাতে ২৬৯ ও বল হাতে ৬ উইকেট নিয়ে দৌড়ে আছেন ইংল্যান্ডের স্ক্রিভেন্সও।
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- ফেইস মাস্কে সুন্দর ত্বক
- পীরগঞ্জে বজ্রপাতে আদিবাসীর মৃত্যু
- পলাশবাড়িতে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু
- ভূরুঙ্গামারীতে টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
- মাইগ্রেন? যে ৩ যোগাসনে সুস্থ থাকবেন...
- পীরগঞ্জে ছিন্নমুল মানুষের সাথে আই পজেটিভের ঈদ উৎসব
- কুড়িগ্রামে তিস্তা ও ধরলা নদীর পানি বিপৎসীমার ওপরে
- হাড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক যাত্রা কাল
- দিনাজপুরে ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা: গ্রেফতার ২
- গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি, তিস্তার পানি বিপৎসীমার উপরে
- ডিমলায় বুড়িতিস্তা নদীর বাঁধ ভেঙে প্রায় ১০টি গ্রাম প্লাবিত
- এখনো খোঁজ মেলেনি ৬ জনের, কান্নায় ভারী তিস্তাপাড়ের বাতাস
- আম বাগানে পাহারাদারের করুণ মৃত্যু
- এ সময়টায় ব্যাগে রাখুন ৭ জিনিস
- যুবকের ধর্ষণে জন্ম নেয় কন্যাসন্তান, পিতৃপরিচয়ের আশায় বোনের মামলা
- তিস্তায় নৌকাডুবিতে শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৭
- প্রেম নিয়ে দ্বন্দ্ব: ‘বিশেষ অঙ্গ’ কেটে ফেলা সেই বেলালের মৃত্যু
- আইসিসি টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বৈরথ
- মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির গোশত কী করতে হবে?
- জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সঙ্গে সম্পর্ক নয়: ওবায়দুল কাদের
- কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মদিন আজ
- বিপদসীমার ওপরে ধরলা-তিস্তার পানি
- নিরাপত্তারক্ষীর হাতেই হেনস্তার শিকার অভিনেত্রী!
- এবারের হজে ৩০ বাংলাদেশির মৃত্যু
- দুপুরের মধ্যে যে ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- ভূরুঙ্গামারীতে বিপৎসীমার উপরে দুধকুমার নদের পানি
- গাইবান্ধায় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- দিনাজপুরে গৃহবধূর লাশ উদ্ধার
- পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ‘আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়’
- ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে



