সিলেটে বন্যার্তদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৭ জুন ২০২২
Find us in facebook
সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে বন্যার্তদের উদ্ধারে কাজ শুরু করছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (১৭ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অসামরিক প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সিলেটে বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এর আগে সকালে সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যায় আটকেপড়াদের উদ্ধারে সেনাবাহিনী যাচ্ছে বলে জানায় জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
ব্যাপক বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে সিলেট জেলার নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নদীর তীর উপচে নতুন করে বিভিন্ন বাড়িঘরে পানি ঢুকছে। এমন অবস্থায় বন্যাকবলিত পরিববারগুলো দীর্ঘস্থায়ী দুর্ভোগের আশঙ্কা করছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সিলেট নগরের ৮ থেকে ১০টি এলাকা ছাড়াও জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও সদর উপজেলার অন্তত ৫০০ গ্রাম এরই মধ্যে বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এসব এলাকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি কার্যালয়ের ভেতরে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত জেলার প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার বিভিন্ন পয়েন্টে পানি বেড়েছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার শূন্য দশমিক ৯৯ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে পানি বিপদসীমার শূন্য দশমিক ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার শূন্য দশমিক ৩ সেন্টিমিটার এবং সারি নদের সারিঘাট পয়েন্টে পানি বিপদসীমার শূন্য দশমিক ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর বাইরে জেলার ছোট ছোট অন্যান্য নদ-নদীর পানিও ক্রমশ বাড়ছে।
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- ফেইস মাস্কে সুন্দর ত্বক
- পীরগঞ্জে বজ্রপাতে আদিবাসীর মৃত্যু
- পলাশবাড়িতে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু
- ভূরুঙ্গামারীতে টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
- মাইগ্রেন? যে ৩ যোগাসনে সুস্থ থাকবেন...
- পীরগঞ্জে ছিন্নমুল মানুষের সাথে আই পজেটিভের ঈদ উৎসব
- কুড়িগ্রামে তিস্তা ও ধরলা নদীর পানি বিপৎসীমার ওপরে
- হাড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক যাত্রা কাল
- দিনাজপুরে ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা: গ্রেফতার ২
- গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি, তিস্তার পানি বিপৎসীমার উপরে
- ডিমলায় বুড়িতিস্তা নদীর বাঁধ ভেঙে প্রায় ১০টি গ্রাম প্লাবিত
- এখনো খোঁজ মেলেনি ৬ জনের, কান্নায় ভারী তিস্তাপাড়ের বাতাস
- আম বাগানে পাহারাদারের করুণ মৃত্যু
- এ সময়টায় ব্যাগে রাখুন ৭ জিনিস
- যুবকের ধর্ষণে জন্ম নেয় কন্যাসন্তান, পিতৃপরিচয়ের আশায় বোনের মামলা
- তিস্তায় নৌকাডুবিতে শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৭
- প্রেম নিয়ে দ্বন্দ্ব: ‘বিশেষ অঙ্গ’ কেটে ফেলা সেই বেলালের মৃত্যু
- আইসিসি টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বৈরথ
- মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির গোশত কী করতে হবে?
- জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সঙ্গে সম্পর্ক নয়: ওবায়দুল কাদের
- কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মদিন আজ
- বিপদসীমার ওপরে ধরলা-তিস্তার পানি
- নিরাপত্তারক্ষীর হাতেই হেনস্তার শিকার অভিনেত্রী!
- এবারের হজে ৩০ বাংলাদেশির মৃত্যু
- দুপুরের মধ্যে যে ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- ভূরুঙ্গামারীতে বিপৎসীমার উপরে দুধকুমার নদের পানি
- গাইবান্ধায় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- দিনাজপুরে গৃহবধূর লাশ উদ্ধার
- পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ‘আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়’
- ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে



