• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

সংসদে একজন মুফতির আবির্ভাব ঘটেছে: হারুনের প্রতি হুইপ স্বপন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জুন ২০২২  

Find us in facebook

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের প্রতি ইঙ্গিত করে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আমাদের এই সংসদে একজন মুফতির আবির্ভাব ঘটেছে। যিনি প্রায়ই কোরআনের ভুল অপব্যাখ্যা করে এক ধরনের ক্যামোফ্লেক্স সৃষ্টির চেষ্টা করেন।

গত বুধবার (২৯ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে ২০২২ সালে অর্থবিলে সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন তিনি।

বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনকে সুরা বাকারার ৪৪ নম্বর আয়াত পড়ার পরামর্শ দেন হুইপ স্বপন। পরে তিনি সেই আয়াতের বাংলা অনুবাদ পড়েন। 

স্বপন বলেন, ‘তোমরা মানুষকে সৎ কাজের নির্দেশ দিচ্ছ, অথচ কিতাব পাঠ করা সত্ত্বেও নিজেদের ভুলে যাও। তোমরা কি এ কথা বুঝতে পার না।’ এটি পাঠ করার জন্য সবিনয়ে বলব।

Place your advertisement here
Place your advertisement here