• রোববার   ২৬ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১২ ১৪২৯

  • || ০৩ রমজান ১৪৪৪

সর্বশেষ:
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল গণহত্যার স্বীকৃতি চাইলেন সজীব ওয়াজেদ জয় মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে স্পীকারের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

কাউনিয়ায় পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

 
রংপুরের কাউনিয়ায় পুকুর থেকে আনুমানিক সাত মাস বয়সী এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, এদিন সকালে উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কাউনিয়া থানা পুলিশ জানান, সকালে গ্রামের লোকজন সরকারি সোনাতন কমিউনিটি ক্লিনিকের পেছনে জেনারুল ইসলামের পুকুরে নবজাতকের লাশটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।

পুকুরের মালিক জেনারুল ইসলাম বলেন, সরকারি সোনাতন কমিউনিটি ক্লিনিকটি তার জমিতে। ক্লিনিকের পেছনে তার পুকুর রয়েছে। কে বা কারা রাতের কোনো এক সময়ে নবজাতকটিকে পুকুরে ফেলে পালিয়ে যায়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহটি দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here