বদরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২২
Find us in facebook
রংপুরের বদরগঞ্জে সামসুন্নাহার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন করে পুলিশ। গত এক সপ্তাহ আগে একটি লিচুবাগান থেকে সামসুন্নাহারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) নুর আলম সিদ্দিক। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরেন আমিনুর ইসলাম।
এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ক্লুলেস ওই ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্তে নামে পুলিশ। এক পর্যায়ে গ্রেফতার করা হয় নিহতের পরিচিত আমিনুর ইসলাম নামে এক ব্যক্তিকে। তার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে সামসুন্নাহার হত্যার রহস্য উদঘাটন করে পুলিশ।
আদালতে আমিনুর ইসলামের স্বীকারোক্তিমূলক জবানবন্দির উদ্ধৃতি দিয়ে ওসি (তদন্ত) নুর আলম সিদ্দিক জানান, তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়ার আব্দুর রশিদের ছেলে জিয়ারুল হকের সঙ্গে প্রায় ১৫ বছর আগে বিয়ে হয় সামসুন্নাহারের। সংসারে তাদের তিন সন্তান রয়েছে। ভালোভাবেই চলছিল তাদের সংসার জীবন। এরমধ্যে একই এলাকার ছফির উদ্দিনের ছেলে স্যালো মেশিন মেরামতকারী আমিনুর ইসলামের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে সামসুন্নাহারের। সুসম্পর্কের কারণে গত ৩১ জানুয়ারি (সোমবার) রিকশাভ্যান যোগে তারাগঞ্জ বাজারে যান সামসুন্নাহার ও তার স্বামী জিয়ারুল হক এবং তাদের প্রতিবেশি ঘাতক আমিনুর ইসলাম। তারাগঞ্জে একটি পদক্ষেপ নামে এনজিও থেকে প্রায় ৪৮ হাজার টাকা ঋণ নেন জিয়ারুল হক। এতে সহযোগিতা করেন আমিনুর ইসলাম। ওইদিন বাড়ি ফেরার পথে সড়কের পাশে চা খেতে যান জিয়ারুল হক। এসময় আমিনুর ইসলাম গৃহবধূ সামসুন্নাহারকে ফুসলিয়ে একদিন পর গত বুধবার (২ ফেব্রুয়ারি) বদরগঞ্জ সীমান্তে চিকলী নদীর পাড়ে রাধানগর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার বালাপাড়া গ্রামের মজিবর রহমানের লিচুবাগানে দেখা করতে বলেন। সে হিসেবে রাত আটটার দিকে একাই আমিনুর ইসলামের সঙ্গে দেখা করতে যান সামসুন্নাহার। এসময় তারা পরকীয়া সম্পর্কের জেরে অনৈতিক কাজে লিপ্ত হন। একপর্যায়ে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে আমিনুর ইসলাম সামসুন্নাহারের পরনে থাকা চাদর দিয়ে তার গলায় ফাঁস দেন। এতে সে মারা যায়। পরে ওই চাঁদর গলায় পেচিয়ে একটি লিচু গাছের ডালে ঝুলিয়ে পালিয়ে যায় আমিনুর ইসলাম। পরের দিন খবর পেয়ে পুলিশ হাটু গেড়ে থাকা অবস্থায় ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় সামসুন্নাহারের চাচা বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের হাসিনানগর গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করেন। পরে তদন্তকারী কর্মকর্তা বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) ক্লুলেস ওই মামলা তদন্তে দায়িত্ব গ্রহণ করেন। তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে গত রোববার (৬ ফেব্রুয়ারি) তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বাটুপাড়া থেকে আমিনুর ইসলামকে গ্রেফতার করেন তিনি।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধারের পর গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করা হয়। এ জন্য দায়িত্ব দেওয়া হয় ওসি (তদন্ত) নুর আলম সিদ্দিককে। সামসুন্নাহার হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে।
- কুড়িগ্রামে ৫ মাস পর হারিয়ে যাওয়া বৃদ্ধা ফিরলেন স্বজনদের কাছে
- ৪০ বছর ধরে নারিকেল গাছ পরিষ্কার করেই চলছে বিরুর সংসার
- ফুলবাড়ীতে টানা ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড
- স্বপ্নপূরণের আশায় ১৪ বছর অপেক্ষা আইনজীবী রাজ্জাকের
- রমেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের নানীর মৃত্যু
- অক্টোবর থেকেই রংপুরে চালু হতে যাচ্ছে ‘সিটি বাস সার্ভিস`
- টানা বর্ষণে শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি
- কৃষকের সুবিধার্থে কাহারোলে আবহাওয়া পূর্বাভাস যন্ত্র
- মাছ ধরতে গিয়ে চিরিরবন্দরে বজ্রপাতে একজনের মৃত্যু
- অবিরাম বর্ষণের কারণে বিপর্যস্ত রংপুরে জনজীবন
- কাউনিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- তেঁতুলিয়ায় ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
- বিরামপুরে হঠাৎ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড শতাধিক বাড়িঘর
- সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ না করে ঢাকায় ফিরে গেল বিমান!
- রংপুরে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ০৪
- লালমনিরহাটে বজ্রপাতে এক যুবক নিহত
- ভূরুঙ্গামারীতে মসজিদ, মাদ্রাসা ও দরিদ্রদের মাঝে ১০০ নলকূপ বিতরণ
- গাইবান্ধা থেকে সারাদেশের রেল যোগাযোগ উন্নয়নের দাবি
- দেবীগঞ্জে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে জামাই নিখোঁজ
- মাদ্রাসার টাকা ভাগাভাগির অভিযোগ জাপার ২ নেতার বিরুদ্ধে
- ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি
- ডোমারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- গোবিন্দগঞ্জে চালককে অজ্ঞান করে অটোভ্যান ছিনতাই
- অসময়ের ভারী বর্ষণে ভারী বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্নাঞ্চল
- রংপুরে প্রশাসনের তৎপরতায় আলুর বাজারে স্বস্তির বাতাস
- বিশ্ব নদী দিবস আজ
- প্রার্থী ও পোলিং এজেন্টের ভূমিকা নিয়ে কর্মশালা করবে ইসি
- রাশিয়ার বন্ধু দেশের তালিকায় বাংলাদেশ
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের দৃঢ় পদক্ষেপের আহ্বান
- ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- হাসপাতালে স্যালাইনের সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রীর কার্যালয়ে এমানুয়েল ম্যাক্রোঁ
- শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ীই নির্বাচন হবে: আইনমন্ত্রী
- পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
- ‘স্বামী চাই’ প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় তরুণী!
- তিস্তার পানিতে টান, বাড়ছে ব্রহ্মপুত্র ও দুধকুমারে
- সব অধিকার আদায়ের সংগ্রামে ভূমিকা রাখে ছাত্রলীগ : প্রধানমন্ত্রী
- উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান মুক্তিযুদ্ধমন্ত্রীর
- ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সনদপত্র বিতরণ
- লালদিঘী মসজিদ, গরমেও থাকে শীতল
- প্রকল্প শেষ হওয়ার আগেই মিলছে সুফল
- কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আরো আধুনিক শহরে রূপ নেবে ঢাকা: সেতুমন্ত্রী
- নীলফামারীতে সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে দু`দিন ব্যাপী প্রদর্শনী
- এনআইডি ছাড়াই নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা
- `সরাসরি বিমান যোগাযোগ জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্প্রসারিত করবে`
- শেখ হাসিনার কাছ থেকে শিখতে চান তিমুরের প্রধানমন্ত্রী
- কোচিং সেন্টার খোলা রাখায় জরিমানা
- শেখ রেহানার ৬৯তম জন্মদিন আজ
- বঙ্গবন্ধু`র ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা


