• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় হেলপারের মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১  

Find us in facebook

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় ট্রাকের ধাক্কায় মিশন হোসেন (২০) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। নিহত মিশন হোসেন কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সানিকাটা গ্রামের নূর হোসেনের ছেলে।

গতকাল বধুবার(১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার হারাগাছের নিউ সাহেবগঞ্জে অবস্হিত জেলেমা রহমান কোল্ড স্টোরেজে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলেমা রহমান কোল্ড স্টোরেজ থেকে আলু বোঝাই করে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য ট্রাকটিকে সেখানে নিয়ে যাওয়া হয়। এসময় ব্যাকডালা ঠিক করার জন্য ট্রাকের চালক রাজু আহম্মেদ ট্রাক চালু করে সামনে-পিছনে করতে থাকে। এরই একপর্যায়ে ট্রাকের পিছনে থাকা হেলপার মিশন হোসেন ধাক্কা লেগে গুরুত্বর আহত হন। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

হারাগাছ থানার ওসি শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here