• বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||

  • আশ্বিন ৭ ১৪২৮

  • || ১৩ সফর ১৪৪৩

সর্বশেষ:
জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

তারাগঞ্জে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ ঘটনায় যুবক গ্রেফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২১  

Find us in facebook

রংপুরের তারাগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় ফরিদুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ফরিদুল ইসলাম উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর মৌলভীপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, ওই কলেজছাত্রীর (১৭) সাথে দেড় বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ফরিদুল ইসলাম (২১)। সম্পর্কের জেরে অভিযুক্ত ফরিদুল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২০ মে থানাপাড়ার বাসিন্দা কালাম মিয়ার বাড়িতে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এরপর কলেজছাত্রী অভিযুক্ত ফরিদুল ইসলামকে বিয়ের জন্য চাপ দিলে সে তালবাহানা করতে থাকে।

কলেজ ছাত্রী জানায়, অভিযুক্ত ধর্ষক ফরিদুল ইসলাম জোরপূর্বক ধর্ষণের ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। অন্তঃসত্ত্বা হওয়ার পর ওই ছাত্রী তার পরিবারের নিকট বিষয়টি খুলে বলেন। পরে ছাত্রীর পরিবার ফরিদুল ইসলাম ও তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করেন। কিন্তু ধর্ষক ও তার পরিবার বিষয়টি অস্বীকার করে। নিরূপায় হয়ে এঘটনায় ৩০ আগস্ট কলেজছাত্রী ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ ফরিদুলকে আটক করেন।

তারাগঞ্জ থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, ওই কলেজছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here