• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

গংগাচড়ায় ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ নভেম্বর ২০২০  

Find us in facebook

রংপুর জেলার আওতাধীন গংগাচড়া উপজেলা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গংগাচড়া মডেল হাই স্কুল মাঠে কর্মী সভার শুভ উদ্ভোধন করেন রংপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুমন সরকার। 

কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কানন। এ সময় গংগাচড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাফিয়ার রহমান স্বপন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি গংগাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।

বক্তারা বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন পূরণে কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটা কর্মী। বর্তমান সময়ের এ মহামারীতে ছাত্রলীগ যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, অন্য কোন রাজিনৈতিক দলের ছাত্র সংগঠন এভাবে করেনি। অন্য সংগঠনের নেতৃবৃন্দ করোনায় ঘরের মধ্যে থাকলেও, ছাত্রলীগ সেটা করেনি। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ছাত্রলীগের ভূমিকা অনেক জরুরি বলেও মনে করেন বক্তরা।

কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সজিব প্রমানিক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিক হাসান, শাহিনুর রহমান, পিয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহম্মেদ, বেলাল হোসেন প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here