দেড় লক্ষাধিক মানুষকে শীতবস্ত্র দিলো যুবলীগ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩
Find us in facebook
করোনা মহামারির পর এবার শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বিগত বছরগুলোর মতো এবারও শীতের প্রারম্ভিক পর্যায়ে দেড় লাখ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে যুবলীগ।
আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠালগ্ন থেকে এ দেশের ক্লান্তিকালে, দুর্যোগ-দুর্বিপাকে, আন্দোলন-সংগ্রামে সবসময় দেশ ও সাধারণ মানুষের পাশে ছিল। তারই ধারাবাহিকতা করোনা মহামারিতে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ওষুধ, ফ্রি মেডিকেল সেবা, বিনামূল্যে অক্সিজেন সেবা, ফ্রি অ্যাম্বুলেন্স ও করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মরদেহ দাফন বা সৎকার করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছে যুবলীগ।
যার ফলে জাতীয় সংসদে যুবলীগকে ভূঁয়সী প্রশংসা করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশংসিত হয়েছে সর্বমহলে। যুবলীগের মানবিক কার্যবলী অব্যাহত রাখতে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগের নেতাকর্মীরা।
গত বছরের ২১ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার লক্ষ্যে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে এক হাজার জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে দেশব্যাপী যুবলীগের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। গত ২৯ নভেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রী জনসভাকে সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা শেষে চট্টগ্রামের সিআরপি চত্বরে যুবলীগের পক্ষ থেকে এক হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি যুবলীগের সাত সদস্য সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের নেতৃত্বে উত্তরবঙ্গের দিনাজপুরে চার হাজার, পঞ্চগড়ে দুই হাজার, নীলফামারীতে দুই হাজার ও ঠাকুরগাঁওয়ে চার হাজার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের আহ্বানে দেশব্যাপী যুবলীগের নেতাকর্মীরা শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন। শীতের প্রথমার্ধে যুবলীগের পক্ষ থেকে দেড় লাখেরও বেশি কম্বল বিতরণ করা হয়েছে এবং এখনো কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।
বিভিন্ন জেলা ও মহানগর যুবলীগের কম্বল বিতরণের তালিকা:
কেন্দ্রীয় যুবলীগ ২৩ হাজার ৬০০টি, ঢাকা মহানগর যুবলীগ উত্তর ১১ হাজার, ঢাকা মহানগর দক্ষিণ দেড় হাজার, পঞ্চগড় জেলায় ৫০০টি, লালমনিরহাট জেলায় ২০০টি, দিনাজপুর জেলায় চার হাজার, কুড়িগ্রাম জেলায় এক হাজার ২০০টি, নীলফামারী জেলায় এক হাজার, ঠাকুরগাঁও জেলায় আট হাজার, গাইবান্ধায় দুই হাজার, নাটোরে পাঁচ হাজার, পাবনায় আট হাজার, বগুড়ায় ৯ হাজার ৭০০টি, জয়পুরহাটে ৫০০টি, নওগাঁয় এক হাজার, খুলনা মহানগরে দুই হাজার, যশোরে ৮ হাজার, কুষ্টিয়ায় চার হাজার, মেহেরপুরে সাড়ে ৫ হাজার, মাগুরায় দুই হাজার, ঝিনাইদহে ৫০০টি, চুয়াডাঙ্গায় এক হাজার, ফরিদপুরে এক হাজার, মাদারীপুরে ৪০০টি, ঢাকা জেলা এক হাজার ১০০টি, নারায়ণগঞ্জে ৭০০টি, টাঙ্গাইলে ৫০০টি, মানিকগঞ্জে এক হাজার, গাজীপুরে পাঁচ হাজার, গাজীপুর মহানগরে আড়াই হাজার, ময়মনসিংহে এক হাজার ৬০০টি, ময়মনসিংহ মহানগরে ৫০০টি, জামালপুরে ৩০০টি, নেত্রকোনায় দেড় হাজার, শেরপুর জেলায় ২০০টি, পটুয়াখালী জেলায় পাঁচ হাজার, কুমিল্লায় দেড় হাজার, কুমিল্লা মহানগরে দুই হাজার ৫৬০টি, কুমিল্লা দক্ষিণ জেলায় এক হাজার, লক্ষ্মীপুরে দুই হাজার ৫৯০টি, ফেনী জেলায় দেড় হাজার, নোয়াখালী জেলা চার হাজার, চট্টগ্রাম মহানগরে সাড়ে চার হাজার, চট্টগ্রাম দক্ষিণ জেলায় এক হাজার, সুনামগঞ্জ জেলায় দেড় হাজার ও মৌলভীবাজার জেলা ৭০০টি। সর্বমোট এক লাখ ৫৫ হাজার ৩৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- ফেইস মাস্কে সুন্দর ত্বক
- পীরগঞ্জে বজ্রপাতে আদিবাসীর মৃত্যু
- পলাশবাড়িতে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু
- ভূরুঙ্গামারীতে টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
- মাইগ্রেন? যে ৩ যোগাসনে সুস্থ থাকবেন...
- পীরগঞ্জে ছিন্নমুল মানুষের সাথে আই পজেটিভের ঈদ উৎসব
- কুড়িগ্রামে তিস্তা ও ধরলা নদীর পানি বিপৎসীমার ওপরে
- হাড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক যাত্রা কাল
- দিনাজপুরে ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা: গ্রেফতার ২
- গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি, তিস্তার পানি বিপৎসীমার উপরে
- ডিমলায় বুড়িতিস্তা নদীর বাঁধ ভেঙে প্রায় ১০টি গ্রাম প্লাবিত
- এখনো খোঁজ মেলেনি ৬ জনের, কান্নায় ভারী তিস্তাপাড়ের বাতাস
- আম বাগানে পাহারাদারের করুণ মৃত্যু
- এ সময়টায় ব্যাগে রাখুন ৭ জিনিস
- যুবকের ধর্ষণে জন্ম নেয় কন্যাসন্তান, পিতৃপরিচয়ের আশায় বোনের মামলা
- তিস্তায় নৌকাডুবিতে শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৭
- প্রেম নিয়ে দ্বন্দ্ব: ‘বিশেষ অঙ্গ’ কেটে ফেলা সেই বেলালের মৃত্যু
- আইসিসি টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বৈরথ
- মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির গোশত কী করতে হবে?
- জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সঙ্গে সম্পর্ক নয়: ওবায়দুল কাদের
- কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মদিন আজ
- বিপদসীমার ওপরে ধরলা-তিস্তার পানি
- নিরাপত্তারক্ষীর হাতেই হেনস্তার শিকার অভিনেত্রী!
- এবারের হজে ৩০ বাংলাদেশির মৃত্যু
- দুপুরের মধ্যে যে ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- ভূরুঙ্গামারীতে বিপৎসীমার উপরে দুধকুমার নদের পানি
- গাইবান্ধায় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- দিনাজপুরে গৃহবধূর লাশ উদ্ধার
- পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ‘আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়’
- ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে



