রূপচর্চায় লেবুর ব্যবহার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩০ মে ২০২৪
Find us in facebook
একটি সহজলভ্য উপাদান লেবু। খুব সহজে মেলে। ভিটামিন সি এ ভরপুর লেবুর গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না। স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের সৌন্দর্য বাড়াতে লেবু বেশ কাজ করে। তবে শুধু মুখে লাগিয়ে রাখলেই হবে না, জানতে হবে এর সঠিক পদ্ধতি।
প্রাকৃতিকভাবে ত্বক সুন্দর রাখার জন্য লেবুর চেয়ে বেশি উপকারী আর কী হতে পারে! আর তাই জেনে নিন ত্বকের যত্নে লেবু ব্যবহার করলে যেসব উপকারগুলো পাবেন-
প্রাকৃতিক ব্লিচ: লেবুর ব্লিচিং গুণাবলী রয়েছে। সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এবং কালো দাগ দূর করে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
ত্বকের বয়স কমিয়ে দেয়: মুখে বয়সের ছাপ পড়তে না দিতে চাইলে লেবুর ব্যবহার করুন। অর্ধেকটা লেবুর রসের সঙ্গে ২ চামচ অ্যালোভেরা জেল ও ১ চামচ মধু মিশিয়ে নিন। এরপর সেই পেস্ট মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে বার তিনেক ব্যবহার করুন এই ফেসপ্যাক। এতে ফিরে পাবেন ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা। পাশাপাশি বাড়বে কোলাজেনের উৎপাদন। এতে ত্বকে বয়সের ছাপ পড়বে না
ত্বকের তৈলাক্তভাব কমায়: ব্রণ সৃষ্টিকারী ত্বকে তৈলাক্ত অবস্থা আরো বেশি ক্ষতিকর। লেবুর রস আপনার ত্বকের শুষ্কতা বজায় রাখতে ভালো কাজ করে। এতে ত্বক আরো আকর্ষণীয় হয়ে ওঠে। তবে এটি সবসময় বিবেচনার রাখতে হবে, অতিরিক্ত লেবু আপনার ত্বককে বেশি শুষ্ক করে ফেলতে পারে।
তবে খেয়াল রাখতে হবে, লেবুর রস এসিডিক। তাই অনেকের ত্বকে অ্যালার্জি বা জ্বালা সৃষ্টি হতে পারে। এ ধরনের সমস্যা থাকলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নিতে হবে।
ট্যান দূর করবে: ত্বকে রোদে পোড়া দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারেন লেবু ও বেসনের ফেসপ্যাক। এক চা চামচ লেবুর রসের সঙ্গে সমপরিমাণ গোলাপ জল, বেসন ও মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট সপ্তাহে অন্তত একবার মুখে ব্যবহার করুন। তাতেই মিলবে উপকার। বেসন স্ক্রাবারের কাজ করবে, লেবুর রস দূর করবে রোদে পোড়া দাগ।
ব্রণ দূর করবে: ব্রণ দূর করার জন্য লেবুর রসের সঙ্গে মেশাতে হবে আলুর রসও। এক চা চামচ লেবুর রস নিয়ে তাতে সমপরিমাণ আলুর রস ও পানি মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণ মুখে ব্যবহার করে অপেক্ষা করুন পনেরো মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুইবার ব্যবহার করলে ব্রণ দূর হওয়ার পাশাপাশি দূর হবে বলিরেখাও।
লেবু-হলুদের জাদু: হলুদে থাকা অ্যান্ট-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের বয়স বাড়তে দেয় না। পাশাপাশি ব্রণ ও ত্বকের অন্যান্য রোগও দূরে রাখে। হলুদের সঙ্গে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে উপকার মিলবে আরো বেশি। এক চা চামচ গোলাপ জল, অর্ধেকটা লেবুর রস, আধা চা চামচ হলুদ গুঁড়া ও এক চা চামচ মধু মিশিয়ে নিন। ১৫ মিনিট পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন। এভাবে সপ্তাহে ২ বার ব্যবহার করলে উপকার পাবেন।
- সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি
- ইংল্যান্ড-স্পেন, পরিসংখ্যানে এগিয়ে যারা
- দুর্ঘটনায় হাড় ভেঙে গেছে উর্বশীর
- রেডিও-টিভির আজানের জবাব দেওয়ার বিধান
- দিনাজপুরের ব্যানানা আম দেশের গণ্ডি পেরিয়ে এবার ইউরোপে
- ওসি সেজে ফোন, প্রতারক চক্রের ফাঁদে প্রধান শিক্ষক
- লালমনিরহাটে আগুনে ঘরসহ তিনটি গরু পুড়ে ছাই
- নীলফামারীতে আস সুন্নাহর সাড়ে ৪ হাজার গাছের চারা বিতরণ
- রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ কর্তৃক বন্যার্তদের মাঝে বীজ বিতরণ
- নীলফামারীতে জনসংখ্যা দিবস পালিত
- কুড়িগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার
- যেসব নিয়ম মানলে ডায়াবেটিস থেকে দ্রুত মুক্তি মিলবে
- ‘চা নিয়ে অবৈধ ব্যবসা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’
- ইজিবাইকে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল নানি-নাতনির
- টাইপিস্ট থেকে পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর, যা জানাল গ্রামবাসী
- অনিদ্রায় ভুগলে সঙ্গীর পাশে গিয়ে ঘুমান, আছে নানা উপকার
- কোটা নিয়ে আংশিক রায় প্রকাশ, যা বললেন হাইকোর্ট
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরো অর্ধশতাধিক নিহত
- বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে চীন: পররাষ্ট্রমন্ত্রী
- জনদুর্ভোগ তৈরি থেকে বিরত থাকুন: তথ্য প্রতিমন্ত্রী
- বাংলাদেশে আরো বিনিয়োগ করতে চায় চীন: শি জিনপিং
- দেশের মানুষ চিকিৎসা নিতে বিদেশে যায় কেন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- বাংলাদেশ-থাইল্যান্ড সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: শিল্পমন্ত্রী
- ১৭৩ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার বিজিবির
- দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
- উদ্যোক্তা তৈরিতে জয়িতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্পিকার
- রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত
- টেকসই উন্নয়ন নিশ্চিতে পরিবার পরিকল্পনা গুরুত্বপূর্ণ
- ভূরুঙ্গামারীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- হাঁড়িভাঙা আম সংরক্ষণে দেশের প্রথম বিশেষায়িত হিমাগার হবে রংপুরে
- রাসেলস ভাইপার নিয়ে ‘আতঙ্ক’ নয়, প্রয়োজন সতর্কতা
- ঈদের নামাজে শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া
- কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- টানা ৭ দিন বন্ধের ফাঁদে বাংলাবান্ধা স্থলবন্দর
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- শিক্ষার্থীদের আচরণে বেরোবিতে বেড়েছে পাখির বিচরণ
- রাসেলস ভাইপার থেকে বাঁচার দোয়া
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- আফগানিস্তানকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
- কুড়িগ্রামে বাড়ছে সব নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- রংপুরে ইউসেপের আবাসিক ভবনে আগুন
- ভালো শুরুর পর তামিমের বিদায়
- ২০৪১ সালের আগেই স্মার্ট হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
- ডিমলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১১
- পীরগঞ্জে নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার



