শাহরুখের চাওয়ার জবাবে যা বললেন আলিয়া
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৩
Find us in facebook
মুক্তির অপেক্ষায় থাকা পরম প্রতীক্ষিত বলিউড চলচ্চিত্রগুলোর মধ্যে নিশ্চিতভাবেই সবার ওপরে রয়েছে ‘জাওয়ান’। অনেক আগেই সিনেমাটির প্রিভিউ ও বেশ কয়েকটি গান প্রকাশ্যে এসেছে। তবে ‘জাওয়ান’ নিয়ে দর্শকদের আগ্রহ বহুগুণে বাড়িয়ে দিয়েছে সিনেমাটির ট্রেইলার।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে প্রকাশিত হয়েছে ‘জাওয়ান’ ছবির ট্রেইলার। পৌনে তিন মিনিটের এই ট্রেইলারে রহস্য, টানটান উত্তেজনা, রোমহর্ষ সংলাপ, ধুন্ধুমার অ্যাকশন- সবই ছিল। বৈচিত্র্যের জন্য মাঝেমাঝে ছিল রোমান্স-কমেডির ছোঁয়াও।
‘জাওয়ান’ সিনেমায় আলিয়া ভাট অভিনয় করেননি। তবে ট্রেইলারের সুবাদে কাজ না করেও সিনেমাটির অংশ হয়ে গেছেন এই অভিনেত্রী। ট্রেইলারের একটি দৃশ্যে মেট্রোরেল হাইজ্যাকের সময়ে শাহরুখকে জিজ্ঞেস করা হয়, সে কী চায়? ঠাট্টার ছলে তার জবাব, ‘চাই তো আলিয়া ভাটকে!’
‘জাওয়ান’ সিনেমার ট্রেইলার প্রকাশের পর শাহরুখের বলা অনেক সংলাপই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তার মধ্যে অন্যতম হলো আলিয়া ভাটকে চাওয়ার এই সংলাপ। এক ব্যবহারকারী বলেন, আলিয়া ভাটকে চাই সংলাপটি সিলেবাসের বাইরে থেকে এসেছে (অপ্রত্যাশিত অর্থে)। শাহরুখের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আরেক ব্যবহারকারী বলেন, আমরা সবাই আলিয়া ভাটকে চাই।
কিন্তু যাকে চাওয়া নিয়ে এত কথা, সেই আলিয়া ভাটের মন্তব্য কী? শাহরুখের মুখে নিজেকে চাওয়ার কথা শুনে বেশ মজাই পেয়েছেন এই চিত্রনায়িকা। পাশাপাশি ‘জাওয়ান’ সিনেমার ট্রেইলার নিয়েও বেশ উচ্ছ্বসিত আলিয়া। ইনস্টাগ্রাম স্টোরিতে ‘জাওয়ান’ সিনেমার ট্রেইলার শেয়ার দিয়ে ক্যাপশনে আলিয়া বলেছেন, ‘আর শুধু শাহরুখকে চায় পুরো দুনিয়ার সবাই। কী দুর্দান্ত এক ট্রেইলার। সিনেমাটির মুক্তির আর বেশিদিন নেই।
ব্যক্তিগত ও পেশাগত জীবনে শাহরুখের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রয়েছে আলিয়ার। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় তারা একত্রে অভিনয় করেছেন। ‘ডার্লিংস’ সিনেমায় শাহরুখের সঙ্গে সহ-প্রযোজনাও করেন এ চিত্রনায়িকা। আলিয়ার সর্বশেষ মুক্তি পাওয়া ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ সিনেমায়ও অভিনেত্রীকে লিপ সিঙ্কিংয়ে সহায়তা করেছেন শাহরুখ।
‘জাওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা নয়নতারা। পাশাপাশি নেতিবাচক ভূমিকায় দেখা যাবে খ্যাতনামা অভিনেতা বিজয় সেথুপতিকে। সেই সঙ্গে সঞ্জয় দত্ত, ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত প্রিয়ামনি, ‘দঙ্গল’ খ্যাত সানিয়া মালহোত্রা, কমেডি তারকা সুনীল গ্রোভারকেও এ সিনেমায় দেখা যাবে। বিশেষ একটি দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও। হিন্দির সঙ্গে ‘জাওয়ান’ সিনেমাটি তামিল ও তেলুগু ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।
- সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি
- ইংল্যান্ড-স্পেন, পরিসংখ্যানে এগিয়ে যারা
- দুর্ঘটনায় হাড় ভেঙে গেছে উর্বশীর
- রেডিও-টিভির আজানের জবাব দেওয়ার বিধান
- দিনাজপুরের ব্যানানা আম দেশের গণ্ডি পেরিয়ে এবার ইউরোপে
- ওসি সেজে ফোন, প্রতারক চক্রের ফাঁদে প্রধান শিক্ষক
- লালমনিরহাটে আগুনে ঘরসহ তিনটি গরু পুড়ে ছাই
- নীলফামারীতে আস সুন্নাহর সাড়ে ৪ হাজার গাছের চারা বিতরণ
- রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ কর্তৃক বন্যার্তদের মাঝে বীজ বিতরণ
- নীলফামারীতে জনসংখ্যা দিবস পালিত
- কুড়িগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার
- যেসব নিয়ম মানলে ডায়াবেটিস থেকে দ্রুত মুক্তি মিলবে
- ‘চা নিয়ে অবৈধ ব্যবসা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’
- ইজিবাইকে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল নানি-নাতনির
- টাইপিস্ট থেকে পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর, যা জানাল গ্রামবাসী
- অনিদ্রায় ভুগলে সঙ্গীর পাশে গিয়ে ঘুমান, আছে নানা উপকার
- কোটা নিয়ে আংশিক রায় প্রকাশ, যা বললেন হাইকোর্ট
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরো অর্ধশতাধিক নিহত
- বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে চীন: পররাষ্ট্রমন্ত্রী
- জনদুর্ভোগ তৈরি থেকে বিরত থাকুন: তথ্য প্রতিমন্ত্রী
- বাংলাদেশে আরো বিনিয়োগ করতে চায় চীন: শি জিনপিং
- দেশের মানুষ চিকিৎসা নিতে বিদেশে যায় কেন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- বাংলাদেশ-থাইল্যান্ড সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: শিল্পমন্ত্রী
- ১৭৩ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার বিজিবির
- দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
- উদ্যোক্তা তৈরিতে জয়িতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্পিকার
- রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত
- টেকসই উন্নয়ন নিশ্চিতে পরিবার পরিকল্পনা গুরুত্বপূর্ণ
- ভূরুঙ্গামারীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- হাঁড়িভাঙা আম সংরক্ষণে দেশের প্রথম বিশেষায়িত হিমাগার হবে রংপুরে
- রাসেলস ভাইপার নিয়ে ‘আতঙ্ক’ নয়, প্রয়োজন সতর্কতা
- ঈদের নামাজে শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া
- কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- টানা ৭ দিন বন্ধের ফাঁদে বাংলাবান্ধা স্থলবন্দর
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- শিক্ষার্থীদের আচরণে বেরোবিতে বেড়েছে পাখির বিচরণ
- রাসেলস ভাইপার থেকে বাঁচার দোয়া
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- আফগানিস্তানকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
- কুড়িগ্রামে বাড়ছে সব নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- রংপুরে ইউসেপের আবাসিক ভবনে আগুন
- ভালো শুরুর পর তামিমের বিদায়
- ২০৪১ সালের আগেই স্মার্ট হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
- ডিমলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১১
- পীরগঞ্জে নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার



