মামলার তথ্য জানতে সুপ্রিম কোর্টের অ্যাপ উদ্বোধন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০
Find us in facebook
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলার দৈনন্দিন কার্যতালিকা ও ফলাফল তাৎক্ষণিকভাবে জানার সুবিধা সংবলিত একটি অ্যাপ উন্মুক্ত করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে Supreme Court of Bangladesh-Cause List নামের এ অ্যাপটি উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অ্যাপটি তৈরি করেছেন সুপ্রিম কোর্টের তথ্যপ্রযুক্তি শাখা ও অধস্তন আদালতের বিচারক মইন উদ্দিন কাদি।
উদ্বোধনী বক্তৃতায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, 'অ্যাপটি ব্যবহার করে বিচারপতি, আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারীসহ বিচারপ্রার্থী জনগণ সহজেই সুপ্রিম কোর্টের কার্যতালিকায় থাকা মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন। কাগজে ছাপা দৈনন্দিন কার্যতালিকার বিকল্প হিসেবে এই অ্যাপটি ব্যবহার করা সহজ হবে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিচার বিভাগের অগ্রযাত্রায় এ অ্যাপটি একটি নতুন সংযোজন। অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে। অচিরেই অ্যাপল স্টোরে অ্যাপটি উন্মুক্ত করা হবে।'
তিনি আরও বলেন, 'বিচারপ্রার্থী জনগণের বিচারে প্রবেশাধিকারসহ ন্যায়বিচার নিশ্চিত করা ও বিচার প্রক্রিয়ায় সর্বস্তরে স্বচ্ছতা আনার জন্য সুপ্রিম কোর্ট বদ্ধপরিকর। তথ্যপ্রযুক্তির বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হলে ডিজিটাল প্রযুক্তির দক্ষতা অর্জনের বিকল্প নেই।'
অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হন আইনমন্ত্রী আনিসুল হকও। তিনি বলেন, 'বাংলাদেশে ডিজিটালাইজেশনের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এটা আমাদের এক বিরাট সাফল্য। আজকের এই অ্যাপ উদ্বোধন প্রমাণ করে, বিচার বিভাগও ডিজিটালাইজেশনে পিছিয়ে নেই। জনগণের কাছে বিচার ব্যবস্থার তথ্য পৌঁছে দেওয়ার প্রচেষ্টা হিসেবে যে অ্যাপ উদ্বোধন করা হলো, সেটা একটা দৃষ্টান্ত। এটা বিচার বিভাগের সাফল্যকে ত্বরান্বিত করবে।'
অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, 'অ্যাপটি ব্যবহার করে বিচারপ্রার্থী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার সুযোগ হয়েছে। সাধারণ মানুষ তাদের মামলা সংক্রান্ত যে কোনো তথ্যই এখন এই অ্যাপে পাবেন।' সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সঞ্চালনায় ভার্চুয়াল অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিসহ আদালত সংশ্লিষ্টরা যুক্ত ছিলেন।
- বেগমপাড়ার সাহেবদের ধরতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী- কাদের
- ‘ভ্যাকসিন সংগ্রহের জন্য সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে’
- ‘রাষ্ট্র-অর্থের নিরাপত্তা দেওয়া বর্তমান বিশ্বের বড় চ্যালেঞ্জ’
- ১০০ অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিপুল সম্ভাবনা
- কূটনীতিকদের কাছে গুরুত্ব হারিয়েছে বিএনপি
- পঞ্চগড়ে স্ত্রী হত্যার অভিযোগ স্বামী গ্রেপ্তার
- পাটগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- ধর্মের নামে উস্কানিমূলক বক্তব্য বরদাস্ত করা হবে না- শিবলী সাদিক
- গোলের `মেলা` বসিয়ে দিয়েছেন রোনালদো!
- বিয়ের পর নাম পরিবর্তন করলেন সানা খান
- আফগানিস্তানে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ১৪
- ফসলের জাকাত: অবহেলিত একটি ফরজ বিধান
- মিঠাপুকুরে চাঞ্চল্যকর শিশু রব্বানী হত্যার ঘটনায় গ্রেফতার ২
- দেশের ইতিহাসে প্রথম দুই কার্য দিবসেই শেষ হলো ধর্ষণ মামলার বিচার
- গাইবান্ধায় ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ
- পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
- প্রযুক্তিনির্ভর রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে অবিরাম কাজ করছে সরকার
- গ্রামেও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে সরকার
- ‘প্রধানমন্ত্রীর কৃষিবান্ধব নীতির কারণে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ’
- করোনার দ্বিতীয় ওয়েব মোকাবেলায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- করোনা: দিনাজপুরে নতুন আরো ২৩ জন আক্রান্ত
- ভুরুঙ্গামারীতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে কুড়িগ্রামে বাড়ছে বাল্যবিয়ে
- চলমান কাজ শেষ হলে পরবর্তী কাজ পাবেন ঠিকাদার- প্রধানমন্ত্রী
- ডোমারে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: গ্রেফতার ২
- কিশোরগঞ্জে গাড়ি চালানো শিখতে গিয়ে বৃদ্ধাকে পিষে মারল যুবক
- ‘দেশের সব ফার্মেসিগুলোকে মডেল ফার্মেসিতে রূপান্তর করা হবে’
- কুড়িগ্রামে শ্রী রামকৃঞ্চ আশ্রমের মন্দিরের কাজ উদ্বোধন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২২৩০
- শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবে সরকার
- গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- সরকার ফাইভ জি’র কার্যক্রম চালু করতে প্রস্তুত: টেলিযোগাযোগমন্ত্রী
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
- দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ুন: প্রধানমন্ত্রী
- সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি রক্ষায় বিশ্বনবী (সা:)


