রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০
Find us in facebook
দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ প্রথমবারের মতো যাত্রা শুরু করলো বিভাগীয় শহর রংপুরে। এর মাধ্যমে রংপুরে প্রথমবারের মতো চালু হলো মানসম্পন্ন সুপারশপের আউটলেট। গতকাল শুক্রবার (অক্টোবর ০৯, ২০২০) সকালে শহরের ধাপে লালকুঠি লেন এলাকায় আটতলা মসজিদ সংলগ্ন ব্রাদার্স টাওয়ারে এই আউটলেটের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এই আউটলেটের উদ্বোধন করেন। শহরের মানুষের জীবনমান উন্নয়নে এই সুপারশপ ভূমিকা রাখবে বলে আশা ব্যাক্ত করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক শামসুদ্দোহা শিমুল, রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম কালু, টিপু সুলতান, শামসুন নাহার বেগমসহ আরও অনেকে।
রংপুর শহরে স্বপ্ন’র এই পথচলাকে মাইলফলক উল্লেখ করে স্বপ্ন এর রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক শামসুদ্দোহা শিমুল বলেন, আমরা আশা করছি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে বাজার করার জন্য রংপুর শহরের মানুষ স্বপ্ন’তে নিয়মিত বাজার করবেন। স্থাণীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে আমাদের আউটেলেটে। আমরা তাঁদের কাছ থেকে পরামর্শ এবং মূল্যায়নও আশা করবো। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় স্বপ্ন।
‘স্বপ্ন’ ২০০৮ সালে তার ব্যবসায়িক কার্যক্রমের যাত্রা শুরু করে। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বর্তমানে স্বপ্ন’র ফ্র্যাঞ্চাইজিসহ ১৪৪টি আউটলেট রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি মাছ, শাক-সবজী, ফল, ডেইরীসহ নিত্যপ্রয়োজনীয় আরো অনেক পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করছে। উত্তরবঙ্গের বগুড়াসহ বেশ কয়েকটি জায়গায় কৃষকদের কাছ থেকে সরাসরি সবজী ও মাছ সংগ্রহ করে ‘স্বপ্ন’।
পণ্যের গুণগত মান,দাম এবং সর্বোত্তম সেবার জন্য স্বপ্ন’র চাহিদা ও জনপ্রিয়তা প্রতিনিয়ত ক্রেতাদের মাঝে বেড়ে চলেছে। এছাড়াও আউটলেটে না যেয়েও ফোন কলের মাধ্যমে বিশেষ হোম ডেলিভারি সেবা দিচ্ছে স্বপ্ন।
- করোনা: গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ২ জনের মৃত্যু, শনাক্ত ৪৮
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার
- নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব আলমগীর
- রাষ্ট্রচিন্তায় গ্রাম উন্নয়ন ও ডিজিটালাইজেশন
- বাংলাদেশের খাদ্য পরিস্থিতি এবং পুষ্টি নিরাপত্তা
- নয়নাভিরাম সরোবর হচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগরে
- মাল্টা চাষে ঝুঁকছেন রাঙ্গামাটির চাষিরা
- বাস পোড়ানো বিএনপি ও তার দোসরদের বড় ষড়যন্ত্র: হাছান মাহমুদ
- দীপাবলি উপলক্ষে গঙ্গাচড়ায় চলছে উৎসবের আয়োজন
- বিএনপি অপরাজনীতি ত্যাগ না করা পর্যন্ত রাজনীতিতে অপ্রাসঙ্গিক-কাদের
- রাজধানীতে বাসে আগুন দেয়ার নেপথ্যে যুবদল! ফোনালাপ ফাঁস
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৭
- সেনাবাহিনীর শতাধিক সাইক্লিস্টের মিঠাপুকুর অতিক্রম
- নৌবাহিনীতে যুক্ত হলো আধুনিক ৫ জাহাজ
- স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বাঁশখালীতে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১৬ জন করোনায় আক্রান্ত
- সব হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে নামছে সরকার
- প্রতি মাসে ডিজিটাল সেন্টারে সেবা পাচ্ছে ৬০ লাখ নাগরিক
- জনগণের ভোট, সমর্থন নিয়েই আমরা ক্ষমতায় এসেছি- প্রধানমন্ত্রী
- বিএনপি-জামায়াত মিত্রতা: কে-কাকে ছাড়বে?
- লালমনিরহাটে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
- ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- ‘শেখ হাসিনা সরকার যতদিন থাকবে, দেশবাসী নিরাপদ’
- মেয়ের বাড়ি থেকে ফেরা হলো না আব্দুল হাদীর
- ভারতের বিপক্ষে অজিদের টেস্ট দল ঘোষণা
- নিরবের সঙ্গে এ কোন অপু বিশ্বাস!
- জুমার দিনে যেমন হবে জান্নাতের বাজার
- দেশের সব অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে- কাদের
- ‘দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল’
- ট্রাম্পের কড়া সমালোচনায় নির্বাচনী কর্মকর্তারা
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
- পৃথিবীকে রক্ষায় জাতিসংঘে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর
- সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি রক্ষায় বিশ্বনবী (সা:)
- দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ুন: প্রধানমন্ত্রী
- সকল শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী


