পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০
Find us in facebook
দেশের পেঁয়াজের ভান্ডার বলে পরিচিত পাবনার সুজানগর, সাঁথিয়া ও বেড়া উপজেলায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত আছে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় কৃষকেরা ঘরে থাকা পেঁয়াজ বাজারে আনতে শুরু করেছেন। এতে তিন উপজেলায় গতকাল বুধবার পেঁয়াজের দাম ছিল কিছুটা পড়তির দিকে।
মঙ্গলবার উপজেলাগুলোর বিভিন্ন হাটে পাইকারি ৮০–৮৮ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হলেও গতকাল তা কেজিতে ৫–৮ টাকা কমে বিক্রি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, অন্য বছরগুলোতে ব্যবসায়ীরা প্রচুর পেঁয়াজ মজুত করে রাখলেও এবার তেমনটি খুব একটা হয়নি। বরং এবার কৃষকেরাই পেঁয়াজ মজুত রেখেছেন বেশি।
এ বিষয়ে সাঁথিয়ার করমজা হাটের সবচেয়ে বড় পেঁয়াজের আড়তের মালিক মুন্নাফ প্রামাণিক বলেন, এবার পেঁয়াজ ওঠার মৌসুমে প্রতিমণ পেঁয়াজের দাম ছিল ১৭০০–১৮০০ টাকা। এত দামে ব্যবসায়ীরা পেঁয়াজ মজুতে সাহস পাননি। তাই ব্যবসায়ীদের ঘরে এবার পেঁয়াজের মজুত খুবই কম। অন্যদিকে এনজিওগুলো কৃষকদের কাছ থেকে দীর্ঘদিন কিস্তি আদায় করতে পারেনি। এই সুযোগে অনেক কৃষক পেঁয়াজ রেখে দিয়েছিলেন। এতে দাম বাড়ার সুফল কৃষকের ঘরেই যাচ্ছে।
বেড়ার সানিলা গ্রামের সিরাজুল ইসলাম, তারাপুর গ্রামের আলী আকবর, সাঁথিয়ার মহিষাকোলা গ্রামের নূর ইসলামসহ কয়েকজন কৃষক বলেন, পেঁয়াজ চাষ করে এর আগের কয়েক বছর তাঁরা টানা লোকসান দিয়েছেন। গতবার থেকে তাঁরা লাভের মুখ দেখছেন। তবে গতবার অনেকেই পেঁয়াজ ওঠার মৌসুমেই বেশির ভাগ পেঁয়াজ বিক্রি করে অল্প লাভ পেয়েছেন। কিন্তু এবার তাঁরা সাধ্যমতো পেঁয়াজ ধরে রাখার চেষ্টা করছেন।
কৃষি কার্যালয় সূত্রগুলো জানায়, দেশের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী উপজেলা হলো সুজানগর। এর পরেই সাঁথিয়ার অবস্থান। সুজানগরে এবার ১৮ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়ে ২ লাখ ১৩ হাজার টন উৎপাদিত হয়েছে। সাঁথিয়ায় ১৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে আবাদ হয়ে ১ লাখ ৯৫ হাজার টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। আর বেড়ায় ৫ হাজার হেক্টর জমিতে আবাদ হয়ে ৫৬ হাজার ২০০ টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে।
তিন উপজেলা কৃষি কার্যালয়ের মতে, অন্য বছরের তুলনায় এবার কৃষকের ঘরে মজুত পেঁয়াজের পরিমাণ অনেক বেশি। চলতি বছরের পেঁয়াজ ওঠার মৌসুমের (মার্চ-এপ্রিল) পর পাঁচ মাস পেরিয়ে গেছে। ইতিমধ্যে কৃষকের ঘরের পেঁয়াজ শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখনো তিন উপজেলায় অন্তত ৯৯ হাজার টন পেঁয়াজ কৃষকের ঘরে মজুত রয়েছে। এর মধ্যে সুজানগরে ৪০ হাজার, সাঁথিয়ায় ৩৮ হাজার ও বেড়ায় ১১ হাজার টন মজুত রয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতির কারণে এবার পেঁয়াজ ওঠার মৌসুম, অর্থাৎ মার্চ-এপ্রিলে কৃষকেরা পেঁয়াজ বিক্রি করেছেন কম। কয়েক মাস সরকারি নিষেধাজ্ঞার কারণে এনজিওগুলো কৃষকদের কাছ থেকে কিস্তি আদায় করতে পারেনি। তাই কৃষকদের কিস্তি পরিশোধের চিন্তা ছিল না। তা ছাড়া সে সময় হাটে ব্যাপারীদের উপস্থিতি যেমন কম ছিল, তেমনি কৃষকেরাও পেঁয়াজ নিয়ে খুব একটা হাটে যাননি। তাই সব মিলিয়ে কৃষকের উৎপাদিত পেঁয়াজের একটা বড় অংশ এখনো মজুত আছে।
গত দুই দিন বিভিন্ন হাটে গিয়ে দেখা যায়, হাটে অন্যান্য দিনের তুলনায় পেঁয়াজের আমদানি বেড়েছে। ব্যবসায়ী ও কৃষকেরা জানান, পেঁয়াজের দাম বৃদ্ধির খবরে কৃষকেরা হাটে পেঁয়াজ আনতে শুরু করেছেন। এ ছাড়া হাটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পেঁয়াজ কিনতে প্রচুর ব্যবসায়ীর উপস্থিতিও লক্ষ করা গেছে। গতকাল পাইকারি ৭৫–৮০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। অথচ আগের দিন এসব হাটে পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০–৮৮ টাকায়।
সাঁথিয়ার করমজা হাটের পেঁয়াজের আড়ত মুন্নাফ ট্রেডার্সের ব্যবস্থাপক মো. আলম বলেন, ‘গতকালের (মঙ্গলবার) তুলনায় আজ পেঁয়াজের দাম পড়তির দিকে। দাম বাড়ার খবরে কৃষকেরা হাটে বেশি বেশি পেঁয়াজ নিয়ে আসছেন। এভাবে পেঁয়াজের আমদানি বাড়তে থাকলে দাম আরও কমবে বলে আমাদের ধারণা।’
- যমুনা রেলসেতু দিয়ে ১`শ কিলোমিটার গতিতে ট্রেন চলবে: রেলপথমন্ত্রী
- করোনা দুর্যোগে কুড়িগ্রামে সহস্রাধিক বস্ত্র বিতরণ
- নীলফামারীতে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মশালা
- কুড়িগ্রামের ফুলবাড়ীতে বলাৎকারের শিকার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী
- রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যামেচার রেডিও ক্লাব গঠন
- বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জলঢাকায় ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
- পঞ্চগড়ে পুকুরের ডুবে এক শিশুর মৃত্যু
- কিশোরগঞ্জে প্রবীণদের জন্য ঢাবির ৪ শিক্ষার্থীর ব্যাতিক্রমী উদ্যোগ
- জুয়েল হত্যা মামলার এজাহার নামীয় আরো এক আসামি গ্রেফতার
- রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে দালাল চক্রের ১১ সদস্য গ্রেফতার
- আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- জামানত বাজেয়াপ্তের মধ্যেই রয়েছে বিএনপি’র প্রার্থীরা
- কালিপূজা উপলক্ষে ৬ দিনের ছুটিতে সোনাহাট স্থলবন্দর
- রংপুরে দ্বন্দ্ব আর কোন্দলের আগুনে জ্বলছে বিএনপি
- ‘উপ-নির্বাচনে হেরে যাওয়ায় নাশকতা চালিয়েছে বিএনপি’
- রংপুর জেলার আট উপজেলায় বেড়েছে আলুর চাষ
- ‘আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিচ্ছে বিএনপি’
- করোনার ২য় ধাক্কা: অর্থনীতি সচল রাখতে প্রস্তুতি নিচ্ছে সরকার
- কাতারেও ব্যবসা-বাণিজ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারীরা
- ‘এক বছরে ৮ কোটি ৬১ লাখ ৬২ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে’
- সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন- প্রধানমন্ত্রী
- সংরক্ষিত বন ও শ্মশান দখলের গুরুতর অভিযোগ ভিক্ষুর বিরুদ্ধে
- বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তাঘাটের নামকরণের নির্দেশ
- যুবলীগের কমিটিতে যারা থাকছেন
- ‘কৃষকদের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সরকার’
- চলতি মওসুমে পীরগঞ্জে পেয়াঁজ চাষে ঝুঁকেছে কৃষকরা
- গাইবান্ধায় একক অভিনয়ে `লাল জমিন`
- গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
- দলীয় সিদ্ধান্তে নাখোশ বিএনপির তৃণমূল নেতারা
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
- পৃথিবীকে রক্ষায় জাতিসংঘে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর
- সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি রক্ষায় বিশ্বনবী (সা:)
- দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ুন: প্রধানমন্ত্রী
- সকল শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
- সৌরবিদ্যুতের সাফল্য: উদ্বোধনের অপেক্ষায় ৫০ মেগাওয়াট


