ব্রেকিং:
দেশে প্রথম ভ্যাকসিন নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রম উদ্বোধন করার পর এই টিকা নেন তিনি
  • বুধবার   ২৭ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ১৪ ১৪২৭

  • || ১৩ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশেরই বাড়ছে জিডিপি- জাতিসংঘ ঘরে বসেই খাজনা দিতে পারবেন ভূমির মালিক- ভূমিমন্ত্রী দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল তিন যুবকের রংপুরে ৩ ইটভাটা মালিককে ১৯ লাখ টাকা জরিমানা মনোনয়ন প্রত্যাহার করলেন যুবলীগ নেতা, কাঁদলেন হাজারো মানুষ

করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২২৩০

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০  

Find us in facebook

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৪৪৮ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ২৮ জনের।
এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ২ হাজার ২৩০ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৫১ হাজার ৯৯০ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল ২ হাজার ৪১৯ জন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৫ হাজার ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া একদিনে নতুন করে ২ হাজার ২৬৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৬৬ হাজার ৮৭৭ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় পাঁচ লাখ ৩ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ৭ হাজার ৯৫৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৪ লাখ ২ হাজার ৩১২ জন। আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৯৫ লাখ ৩৩ হাজার ১২৮ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ১১ লাখ ৭৩ হাজারের বেশি।

Place your advertisement here
Place your advertisement here