কারাগারে ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’ চালু
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২১
Find us in facebook
মাদকাসক্তদের সুস্থ করতে দেশের সব কারাগারে গড়ে তোলা হয়েছে ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’। মাদকাসক্ত কোনো অপরাধী গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে তাকে পাঠানো হয় ওই কেন্দ্রে। সেখানে কারো অবস্থা জটিল হলে তাকে বাইরের হাসপাতালে পাঠানো হয়। দেশের ৬৮টি কারাগারে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে আড়াই হাজারের বেশি মাদকাসক্ত বন্দিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মাদকাসক্ত বন্দিদের মানসিক বিকাশ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কারাগারকে সংশোধনাগার হিসেবে রূপান্তরের এটি একটি উদ্যোগ।
কারা সূত্র জানায়, দেশের ৬৮টি কারাগারে বন্দি ধারণক্ষমতা রয়েছে ৪২ হাজার ১৫০ জনের। এর মধ্যে পুরুষ ৪০ হাজার ২২১ জন এবং নারী এক হাজার ৯২৯ জন। এসব কারাগারে গত ২ জানুয়ারি পর্যন্ত বন্দি ছিল ৮২ হাজার ৬৫৬ জন। এর মধ্যে পুরুষ বন্দি ৭৯ হাজার ৪৫৬ জন এবং নারী বন্দি তিন হাজার ২০০ জন। এই বন্দিদের মধ্যে পাঁচ হাজারের বেশি মাদকাসক্ত রয়েছে। যাদের অবস্থা বেশি খারাপ এমন আড়াই হাজারের বেশি বন্দিকে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বছর দেড়েক আগে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‘মাদক নিরাময় কেন্দ্র’ চালু হয়। কারাগারের ভেতরে হাসপাতালের পাশের ভবনের একটি ওয়ার্ডকে নিরাময় কেন্দ্র বানানো হয়। কারাগারে নেওয়ার পর যেসব বন্দি মাদকাসক্ত বলে প্রমাণিত হয়, তাদের নিয়ে যাওয়া হয় ওই কেন্দ্রে। কেরানীগঞ্জে বর্তমানে ৪০ থেকে ৫০ বন্দিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বলেন, ‘মাদকাসক্ত বন্দিদের কাউন্সেলিং করা হয়। নিরাময় কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চেষ্টা করা হচ্ছে। এ জন্য চিকিৎসক রয়েছেন।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পৃথিবীর বিভিন্ন দেশের কারাগারে মাদকাসক্ত বন্দিদের কাউন্সেলিং করা হয়। সুষ্ঠু কারা ব্যবস্থাপনার জন্য রুটিনকাজের পাশাপাশি কারাগারে মাদকাসক্ত বন্দিদের জন্য ‘মাদকাসক্ত নিরাময় ইউনিট’ চালুর বিষয়ে সিদ্ধান্ত হয় বছর দেড়েক আগে। পর্যায়ক্রমে দেশের সব কারাগারে এটি চালু করা হয়। প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চালু করার পর দেশের অন্যান্য কারাগারেও চালু করা হয়।
কারা সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিদ্ধান্ত হওয়ার পর প্রথমে ঢাকা বিভাগের বিভিন্ন কারাগারে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর চট্টগ্রাম বিভাগ ও অন্যান্য বিভাগের কারা কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। কারা অধিদপ্তর সূত্র জানায়, দেশের সব কারাগারে একটি করে মাদক নিরাময় কেন্দ্র চালু করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছিল। পরে কারা কর্তৃপক্ষ বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। এরপর বছর দেড়েক আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা বলেন, ‘বর্তমানে কারাগারে যত বন্দি রয়েছে, বেশির ভাগই মাদক মামলার। এদের মধ্যে যারা মাদকাসক্ত, তাদের চিহ্নিত করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে অনেক ভালো ফলও পাওয়া যাচ্ছে।’
- বিএনপিতে প্রবীণদের আধিপত্যে তরুণরা নিষ্ক্রিয়
- ‘বাবুনগরীর হেফাজতে ইসলাম’ চরমপন্থার যে বার্তা দিচ্ছে
- করোনা নেগেটিভ হওয়ার ২৮ দিন পর টিকা
- আজকের ম্যাচে রাজস্থান ও দিল্লির সম্ভাব্য একাদশ
- লকডাউনের আগের রাতে হুট করেই বিয়ে
- করোনাকালে রমজানের ইবাদত যেভাবে করব
- ভারতে করোনায় রেকর্ড একদিনে দুই লক্ষাধিক আক্রান্ত
- মিঠাপুকুর-পীরগঞ্জে ঝড়-শিলাবৃষ্টিতে ৯২ হেক্টর ফসলের ক্ষতি
- এখন পর্যন্ত ২ লাখ ৫০ হাজার মুভমেন্ট পাস ইস্যু
- দ্বিতীয় দিনের মতো চলছে সর্বাত্মক লকডাউন
- স্বপ্ন ভাঙতে বসেছে মেডিকেলে সুযোগ পাওয়া তিন শিক্ষার্থীর
- গাইবান্ধায় কাভার্ডভ্যানচাপায় একই পরিবারের চারজন নিহত
- রংপুরসহ দেশের তিন বিভাগে কালবৈশাখীর পূর্বাভাস
- বসুন্ধরার হাসপাতাল ‘উধাও’ হয়নি, বণ্টন হয়েছে- স্বাস্থ্যের ডিজি
- লকডাউনে ভ্রাম্যমাণ ব্যবস্থায় মাছ, মাংস, দুধ, ডিম বিক্রয়
- প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে সরকার
- লকডাউনের দ্বিতীয় দিনে রংপুরে কঠোর অবস্থানে পুলিশ
- সরকারঘোষিত লকডাউনে ঠাকুরগাঁও শহরে শুনশান নিরবতা
- নাগেশ্বরীতে ব্রিজ থেকে সন্তানকে ফেলে দিলেন মা
- গাইবান্ধায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন
- ঠাকুরগাঁওয়ে এক ফোনেই বাসায় পৌঁছে যাচ্ছে পণ্যসামগ্রী
- পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
- মিঠাপুকুরে গৃহবধূ আইরিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- আল্লামা শফী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলেন তথ্যমন্ত্রী
- অধ্যাপক শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যু
- পবিত্র রমজানজুড়ে খাদ্য সহায়তা দেবে ছাত্রলীগ
- যুবদলের কমিটি বাণিজ্য, ‘ভাইয়ার’ হাতে যাচ্ছে টাকা
- সরকার ঘোষিত ‘কঠোর লকডাউন’ ও নির্দেশনা মেনে চলতে হবে: পলক
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- বিএনপির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত শিবির
- সেনাদের কাছে ক্ষমা চাইলেন জো বাইডেন
- `২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ`
- রোহিঙ্গাদের দক্ষ করে তুলতে যেসব উদ্যোগ নিয়েছে সরকার
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- শাহজালাল বিমানবন্দর হবে দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- ‘গণতন্ত্রের ইতিহাসে শহীদ আসাদ দিবস একটি অবিস্মরণীয় দিন’
- স্বাধীনতা মানেই যুদ্ধ, তাইওয়ানকে সতর্ক করল চীন
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না- প্রধানমন্ত্রী


