• বৃহস্পতিবার   ১৩ মে ২০২১ ||

  • বৈশাখ ৩০ ১৪২৮

  • || ৩০ রমজান ১৪৪২

সর্বশেষ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা

নাগেশ্বরীতে ব্রিজ থেকে সন্তানকে ফেলে দিলেন মা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১  

Find us in facebook

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের বেরুবাড়ী ব্রিজ থেকে এক মা তার ৫ বছরের শিশু সন্তানকে পানিতে ফেলে দিয়েছেন। পরে প্রত্যক্ষদর্শীরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে মাকে আটক করে ৯৯৯-এ কল করে পুলিশে খবর দেয়।

বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে বেরুবাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোতালেব সরকার বিষয়টি নিশ্চিত করেন।

বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান মো. মোতালেব সরকার জানান, উদ্ধারকৃত শিশুটির বাড়ি ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ঘুঘুরাম এলাকার বালারহাট বাজারের পাশে। শিশুটির সঙ্গে থাকা নারী সাধারণ জিজ্ঞাসাবাদে কোন প্রশ্নের উত্তর না দিলেও শিশুটি ওই নারীকে মা বলে ডাকছে। শিশুটিকে উদ্ধারের পর এখন দুজনকে ইউনিয়ন পরিষদ ভবনে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন মোতালেব সরকার।

স্থানীয়দের ৯৯৯ এ ফোন দেওয়ার পর খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগেশ্বরী থানার পুলিশ। থানার এএসআই বিনয় রায় ঘটনাস্থল থেকে জানান, শিশুটিকে ওই নারী ব্রিজের ওপর থেকে ১৫/২০ ফুট নীচে নালার পানিতে ফেলে দেন। এরপর খুব দ্রুত প্রত্যক্ষদর্শীরা শিশুটিকে উদ্ধার করে এবং ওই নারীকে আটক করে।

অভিযুক্ত নারীর পরিবারকে হাজির করে শিশুটিকে সহ তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

Place your advertisement here
Place your advertisement here