কর্মহীন মানুষের জন্য গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ মে ২০২১
Find us in facebook
গাইবান্ধায় শিক্ষার্থীরা বসিয়েছেন ঈদ বাজার। এ বাজারে শুধুমাত্র ক্রেতা হিসেবে থাকছেন কর্মহীন অসহায় মানুষেরা। তাদের জন্য রয়েছে ঈদ অফার। এই অফারে মাত্র এক টাকার বিনিময়ে দুস্থ মানুষেরা কিনছেন-মুরগি, সেমাই, সুজি, দুধ, চিনি, লবণ, পেঁয়াজ, মরিচ, আলু, পটল, মিষ্টি কুমড়া ও ডাল।
বুধবার (১২ মে) বিকেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধার শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের গাইবান্ধা’ এর সহযোগিতায় গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এই বাজারটি বসানো হয়েছে। এটি উদ্বোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা।
আমাদের গাইবান্ধা এর সভাপতি মোঃ সায়হাম রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শাহজাহান খান আবু, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবনাথ, সংগঠনের সাধারণ সম্পাদক মুসাভিভর রহমান খান প্রমুখ।
এক টাকার বাজারে আসা খদ্দের কছিমন বেওয়া বলেন, এক টাকা দিয়ে মুরগি-তরিতরকারিসহ অন্যান্য জিনিসপত্র কিনতে পেয়ে অনেকটাই ভালো লেগেছে। যারা এ সুযোগ করে দিয়েছেন, তাদেরকে দোয়া করি আল্লাহ যেন আরো এমন কাজ করার তৌফিক দান করে।
সংগঠনটির সাধারণ সম্পাদক মুসাভিভর রহমান খান জানান, গ্লোবাল ভিলেজ থিউরি অনুযায়ী ছোট্ট একটি গ্রাম পরিণত করার প্রত্যয়ে ২০১৪ সালে সংগঠনটির যাত্রা শুরু করা হয়। ২০ জন শিক্ষার্থীর মাধ্যমে সংগঠনের কার্যক্রম শুরু হয়ে বর্তমানে ৫৪ হাজার সদস্যের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সভাপতি মো. সায়হাম রহমান বলেন, শুধু এক টাকার বাজারই নয়, করোনা পরিস্থিতে জনগণকে সচেতন করা,কয়েক দফা ত্রাণ বিতরণ, অসহায়দের রক্ত যোগান, ধর্ষণ প্রতিরোধসহ সামাজিক বিভিন্ন ইস্যুতে সচেতনতাকরণ, তরুণ সমাজের মেধা বিকাশে সহযোগিতা কার্যক্রম এই সংগঠনের আওতায় অব্যাহত রয়েছে। এছাড়া করোনা পরিস্থিতে জনগণের মধ্যে প্রতিদিন ইফতার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



