টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১
Find us in facebook
দেশে নানামুখী তর্কবিতর্ক ও সংকটের মধ্যেও দিনে দিনে টিকার প্রতি আস্থা বাড়ছে বেশির ভাগ মানুষের। বিশ্বের বহু দেশ যখন করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আঘাতে চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল, তখন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ কয়েকটি দেশ থেকে টিকার কারণে সংক্রমণ ও মৃত্যু কমে যাওয়ার খবর আসে। এতে টিকার প্রতি আগ্রহ বেড়ে গেছে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। বাংলাদেশেও এর ব্যত্যয় ঘটছে না। যাঁরা প্রথম দিকে নিরুৎসাহ ছিলেন, টিকা নেওয়ার ক্ষেত্রে এখন তাঁরা ভিড় করছেন বিভিন্ন টিকাকেন্দ্রে।
সেই সঙ্গে যাঁরা টিকার প্রথম ডোজ নেওয়ার পর অনেকটা সংশয়ে ছিলেন, তাঁরাও যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে টিকার সুফল দেখে ছুটছেন দ্বিতীয় ডোজ টিকার জন্য। তবে এর মধ্যেই আর দুই সপ্তাহ পর দেশে টিকা পাওয়া যাবে কি না, তা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে। ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা কবে নাগাদ বাস্তবায়ন করা যাবে, তা নিয়ে উদ্বেগে সরকার। হাতে থাকা টিকা দিয়ে আর বড়জোর ১০ থেকে ১২ দিন টিকা কার্যক্রম চালানো যাবে। ভারত থেকে চুক্তিমতো কিংবা কোভ্যাক্স থেকে প্রতিশ্রুত টিকা সময়মতো আসছে না। তবে চলতি সপ্তাহের মধ্যেই সংকট কিছুটা কাটিয়ে ওঠার উদ্যোগ রয়েছে সরকারি ও বেসরকারি পর্যায়ে থেকে।
করোনার টিকার সাফল্যের উদাহরণ তুলে ধরে যুক্তরাজ্যের ন্যাশনাল হেল্প সার্ভিসের বিশেষজ্ঞ ডাক্তার গোলাম রাহাত খান বলেন, ‘যুক্তরাজ্যে যেখানে কয়েক সপ্তাহ আগেও দিনে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু ঘটেছে, তেমনটা এখন আর নেই। শনাক্ত অনেকটা আশ্চর্যজনকভাবে কমে গেছে।’ তিনি বলেন, ‘সম্প্রতি যুক্তরাজ্য সরকারের এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, যখন তিন কোটি মানুষ প্রথম ডোজ টিকা নিয়েছিলেন, তাঁদের মধ্যে মাত্র ৬৮ জনকে হাসপাতলে যেতে হয়েছিল। আর দ্বিতীয় ডোজ যাঁরা নিয়েছেন, তাঁদের কাউকেই হাসপাতালে যেতে হয়নি। আর যাঁরা টিকা নিয়েছেন, তাঁদের মধ্যে এখন পর্যন্ত কারো মৃত্যু ঘটেনি।’
একই সঙ্গে গোলাম রাহাত বলেন, ‘এটি নিশ্চিত করেই বলতে পারছি যে দুই ডোজ টিকা নেওয়ার পর অবশ্যই মৃত্যু থাকবে না, তবে কিছু মানুষ আক্রান্ত হচ্ছে এবং এটি হতেই থাকবে, যা আগেই বলা হয়েছে। অর্থাৎ টিকা নেওয়ার পর কেউ আক্রান্ত হলেও তাঁদের অবস্থা জটিল হবে না। কিন্তু টিকা নেওয়ার পরও যাতে নিজেরা কেউ আক্রান্ত না হন সে জন্য সবাইকেই নিয়মিত মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
এদিকে যুক্তরাষ্ট্রের একটি গবেষণার তথ্য উদ্ধৃত করে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম আলমগীর বলেন, সম্প্রতি আমেরিকার ওই গবেষণা থেকে দেখা গেছে, সেখানে টিকা নেওয়ার আগে এবং টিকা নেওয়ার পর ৭০ হাজার মৃত্যু কমেছে। যুক্তরাষ্ট্রে এখন আর সেই ভয়ানক মৃত্যুপুরী নেই, বরং টিকার সুবাদে দিনে দিনে সংক্রমণ ও মৃত্যু একেবারেই নিচের দিকে নেমে আসছে। এই বিশেষজ্ঞ বলেন, ‘বাংলাদেশেও যদি আমরা দ্রুত সময়ের মধ্যে বেশির ভাগ মানুষকে টিকা দিয়ে ফেলতে পারি, তবে এখানেও মৃত্যু ও আক্রান্ত কমে যাবে। কিন্তু তার পরও যাঁরা টিকা নিয়েছেন সবাইকে মনে রাখতে হবে যে এই টিকা মৃত্যু থেকে সুরক্ষা দিলেও সংক্রমণ থেকে এখনো পুরোপুরি সুরক্ষা দেবে না। ফলে সবাইকে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। তা না হলে বারবার বিপদের মুখে পড়তে হবে।’
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. তাহমিনা শিরিন বলেন, ‘এ পর্যন্ত যাঁরা করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাঁদের মধ্যে কারো করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমন তথ্য আমাদের কাছে নেই। এখন যাঁরা মারা যাচ্ছেন, তাঁরা দ্বিতীয় ডোজ শুরুর আগেই আক্রান্ত হয়েছিলেন। ফলে তাঁরা দ্বিতীয় ডোজ নিতে পারেননি। এমনকি যাঁরা প্রথম ডোজ নিয়েছেন, তাঁদের মধ্যেও অনেকে জটিল অবস্থা থেকে সুস্থ হয়ে গেছেন। আমরা টিকা নেওয়ার পর এর কার্যকারিতা নিয়ে এখনো কাজ করে যাচ্ছি।’
এদিকে বিশ্বের ২২১টি দেশে কমবেশি করোনাভাইরাস সংক্রমণ থাকলেও এর মধ্যে সবচেয়ে বেশি টিকা পাওয়া দেশগুলোর মধ্যে এখনো ১০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। দেশের মোট জনসংখ্যার সাড়ে তিন শতাংশের বেশি মানুষ এ পর্যন্ত টিকা পেয়েছেন, যদিও অনেকের দ্বিতীয় ডোজ নেওয়া বাকি রয়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক ডা. মিজানুর রহমানের তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত দেশে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ লাখ ৫৫ হাজার ২৯৬ জন। প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ৯৮ হাজার ৮৮০ জন। আর টিকা নেওয়ার জন্য গতকাল পর্যন্ত নিবন্ধন করেছেন ৭২ লাখ ছয় হাজার ৫৬৫ জন। অর্থাৎ এ পর্যন্ত সরকারের হাতে আসা এক কোটি তিন লাখ ডোজ টিকার মধ্যে দেওয়া হয়েছে ৭৯ লাখ ৫৪ হাজার ১৭৬ ডোজ। হাতে আছে আর মাত্র ২৩ লাখ ৪৫ হাজার ৮২৪ ডোজ।
গতকালও প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে টিকা দেওয়া হয়েছে দুই লাখের বেশি মানুষকে। সে হিসাবে হাতে থাকা টিকা দিয়ে বড়জোর ১০ থেকে ১২ দিন পর্যন্ত চলতে পারে। এরপর টিকা কোথা থেকে আসবে সেদিকে তাকিয়ে থাকতে হচ্ছে সরকার ও জনগণকে।
- হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ
- এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা
- বার্সাকে শিরোপা থেকে আরো দূরে ঠেলে দিল অ্যাতলেটিকো
- পৃথিবীর এক ঘৃণ্য তথাকথিত রাষ্ট্রের নাম ইসরাইল- গীতিকার ইশতিয়াক
- ঈদুল ফিতর উদযাপনের রীতি ও পদ্ধতি
- অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- গোপাল এমপি
- নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার
- ত্যাগে আনন্দ আছে, ভোগের মধ্যে নেই- হুইপ
- টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৩৬ লাখ মানুষ
- মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ
- আরো ভ্যাকসিন সরবরাহে আশ্বস্ত করেছে চীন- স্বাস্থ্যমন্ত্রী
- চীনা টিকার যৌথ উৎপাদন হলে দুই দেশই লাভবান হবে- পররাষ্ট্রমন্ত্রী
- অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার
- আজ সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
- ৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি- আইইডিসিআর
- আশা জাগাচ্ছে দেশের অর্থনীতি, প্রবাসীদের রেমিটেন্সে ইতিহাস
- বঙ্গবন্ধুর ঈদ, উৎসবের নয় ত্যাগের ঈদ
- সৈয়দপুরে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
- দিনাজপুরে চার উপজেলায় আগাম ঈদ জামাত বৃহস্পতিবার
- ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার
- ভারত থেকে দেশে ফিরে লকডাউনে সৈয়দপুরের এক পরিবার
- কর্মহীন মানুষের জন্য গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
- দেশে চাঁদ দেখা যায়নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- রংপুরের তিন উপজেলায় হাড়িভাঙ্গা আম চাষে ভাগ্য বদল
- রংপুরে পবিত্র ঈদুল ফিতর নামাজ শুরু সাড়ে ৮ টায়
- হাজিরহাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার বিতরণ
- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৭৫০০০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
- রংপুরে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ
- শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের
- গোবিন্দগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


