• বৃহস্পতিবার   ১৩ মে ২০২১ ||

  • বৈশাখ ৩০ ১৪২৮

  • || ৩০ রমজান ১৪৪২

সর্বশেষ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১  

Find us in facebook

পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সকালে চাকলাহাট ইউনিয়নের শিংরোড দক্ষিণ খালপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মারা যাওয়া আব্দুল্লাহ ওই এলাকার রশিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাবা-মা ঢাকায় একটি গার্মেন্ট কারখানায় কাজ করেন। গত ৮ মাস ধরে শিশুটি তার দাদা-দাদির কাছে রয়েছে। বুধবার সকালে আব্দুল্লাহ বাড়ির উঠানে খেলা করছিল। খেলা করার এক পর্যায়ে শিশুটিকে সবার অগোচরে বাড়ির চলে যায়। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে শিশুটির দাদা আইয়ুব আলী আব্দুল্লাহকে পুকুরের পানিতে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা সহ তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিতসক ডাঃ রাফি মোজ্জামেল শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গিয়েছে বলে জানান তিনি।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম পুকুরের পানিতে পড়ে শিশু আব্দুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

Place your advertisement here
Place your advertisement here