ব্রেকিং:
দেশে প্রথম ভ্যাকসিন নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রম উদ্বোধন করার পর এই টিকা নেন তিনি
  • বুধবার   ২৭ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ১৪ ১৪২৭

  • || ১৩ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশেরই বাড়ছে জিডিপি- জাতিসংঘ ঘরে বসেই খাজনা দিতে পারবেন ভূমির মালিক- ভূমিমন্ত্রী দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল তিন যুবকের রংপুরে ৩ ইটভাটা মালিককে ১৯ লাখ টাকা জরিমানা মনোনয়ন প্রত্যাহার করলেন যুবলীগ নেতা, কাঁদলেন হাজারো মানুষ

কূটনীতিকদের কাছে গুরুত্ব হারিয়েছে বিএনপি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০  

Find us in facebook

দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতার বাইরে থাকা বিএনপিকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না কূটনীতিকরা। তাদের মন জয় করতে গত ১২ বছর ধরে চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছে বিএনপি।

বিশ্লেষকরা বলছেন, গত এক যুগে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বেশ সক্ষমতা অর্জন করেছে। এখন বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলাদেশকে অন্য দেশের মুখাপেক্ষী হতে হয় না। আর এ কারণেই কূটনীতিকরাও বাংলাদেশকে যেকোনো বিষয়ে চাপ দিতে পারেন না।

তাদের মতে, বিএনপি সব সময়ই কূটনীতিকদের ওপর নির্ভরশীল। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের নেতারা অন্তত ১৭ বার কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন এবং তাদের মন জয়ের চেষ্টা করেছেন। এমনকি নির্বাচনের পরও একাধিক কূটনীতিকের সঙ্গে দেখাও করেছেন। তবে এসব বৈঠকে কোনো ইতিবাচক সাড়া পায়নি বিএনপি।

জানা গেছে, এখন আবার নতুন করে দেশের বিভিন্ন ইস্যু নিয়ে বিএনপির নেতারা কূটনীতিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। কিন্তু কূটনীতিকরা বিএনপির ব্যাপারে কিছুতেই ইতিবাচক নয় এবং বিএনপিকে গুরুত্ব দিচ্ছেন না।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত এক যুগ ধরে বাংলাদেশ প্রায় সব ক্ষেত্রেই ঈর্ষণীয় সাফল্য লাভ করেছে। তাই বাংলাদেশকে নিয়ে নাক গলানোর মতো কোনো ইস্যু তাদের কাছে নেই। আর এ কারণেই বিএনপির মায়াকান্না কোনোভাবেই পাত্তা দিচ্ছেন না কূটনীতিকরা।

তারা বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এখন বেশ এগিয়ে গেছে এবং বিশ্ব অর্থনৈতিক উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশকে তারা একটি বড় বাজার হিসেবে দেখতে চায়, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নয়।

Place your advertisement here
Place your advertisement here