‘রাষ্ট্র-অর্থের নিরাপত্তা দেওয়া বর্তমান বিশ্বের বড় চ্যালেঞ্জ’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০
Find us in facebook
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সকল নাগরিক ও রাষ্ট্রের তথ্য ও অর্থের নিরাপত্তা দেয়া বর্তমান বিশ্বের বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, এ সকল প্রতিরোধে নিরাপত্তা নিশ্চিত করতে আইসিটি বিভাগের অধীন সাইবার ইন্সিডেন্স রেসপন্স টিম (সিআইআরটি) গঠন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত ও ডাটা সুরক্ষায় কাজ করতে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সোমবার নিরাপদ তথ্য সেবার প্রত্যয় নিয়ে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL) এর সাথে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সার্ভিস সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
চুক্তিতে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান খান ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে চেয়ারম্যান মো. সাইদুল আলম নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।
তথ্য ও অর্থের সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে দেখা দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় ডেটা সাইনটিস্ট তৈরির জন্যও আইসিটি বিভাগ কাজ করছে। তিনি বলেন, প্রযুক্তি কল্যাণে দ্রুত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। সরকারের বিভিন্ন সার্ভিস বাড়ছে। বর্তমানে সরকারের ন্যাশনাল পোর্টালে ৪৩ হাজার ওয়েব সাইট রয়েছে। এগুলো ডেটা সেন্টারে সংরক্ষণ করা হচ্ছে। মাইগভ মোবাইল এ্যাপ্লিকেশনে ৬৪০টি’রও বেশি সার্ভিস দেয়া হচ্ছে। কোভিড মহামারীর সময় সবকিছু বন্ধ থাকার পরেও ৮ মাসে ১০ লক্ষের বেশি ই-নথি সম্পন্ন হয়েছে। সরকারের সব কাজ ই-নথির মাধ্যমে সচল ছিল বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দেবে। নিরাপত্তার স্বার্থেই দেশের তথ্য দেশেই সংরক্ষণের তাগিদ দিয়ে তিনি বলেন তথ্যের ব্যবহার ও সংরক্ষণের চাহিদা মেটানোর পাশাপাশি এর নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি প্রতিটি প্রতিষ্ঠানের তথ্য ও অর্থ সংরক্ষের জন্য সাইবার ইন্সিডেন্স রেসপন্স টিম প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। সার্ট গঠনে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি সার্বিক সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান প্রতিমন্ত্রী।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মো. রইছউল আলম মণ্ডল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকে নব নিযুক্ত ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সাইদুল আলম এবং বাংলাদেশ ডেটা সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব উপস্থিত ছিলেন।
- বেরোবি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- হাবিপ্রবিতে সিপিই বিভাগের পিএইচডি সেমিনার অনুষ্ঠিত
- কুড়িগ্রামে কেমিস্টস্ সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
- নীলফামারীতে প্রথম ধাপে করোনার ৬০ হাজার ডোজ টিকা আসছে
- রপ্তানিযোগ্য আলুর উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দেয়া হচ্ছে- কৃষিমন্ত্রী
- ঠাকুরগাঁও পৌর নির্বাচনে আ’লীগের পরিচালনা কমিটির বর্ধিত সভা
- চট্টগ্রাম সিটির নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে-ওবায়দুল কাদের
- রংপুরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র যখন টর্চার সেল
- ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশের কন্টিনজেন্ট
- দেশে প্রথম ভ্যাকসিন নিলেন নার্স রুনু ভেরোনিকা কস্তা
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ১৭ জনের প্রাণহানি
- করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চলচ্চিত্র শিল্পের হারানো ঐতিহ্য ফিরে আনতে হাজার কোটি টাকার তহবিল
- তারল্য বাড়াতে সাড়ে ৮ হাজার কোটি টাকার বন্ড ছাড়বে আইসিবি
- ‘কাজ ঝুলিয়ে রাখা ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার’
- একজন কর্মকর্তা একাধিক প্রকল্পের পিডি দায়িত্বে থাকতে পারবেন না
- অ্যান্টিবায়োটিকের বেপরোয়া ব্যবহার কমাতে প্রধানমন্ত্রীর ৬ প্রস্তাব
- সিনিয়র নেতাদের অযাচিত হস্তক্ষেপে স্থবির ছাত্রদলের রাজনীতি
- রাতারাতি ত্বকের উজ্জ্বলতা ফেরাতে যা করবেন
- ‘অর্থনৈতিক উন্নয়নে নিরাপদ বাণিজ্য পরিবেশ নিশ্চিত করতে হবে’
- নারীদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে: সায়মা ওয়াজেদ
- টিকায় অগ্রাধিকার পাবেন কারা, সংসদে তালিকা দিলেন প্রধানমন্ত্রী
- ৩ কোটির বেশি ভ্যাকসিন কেনার ব্যবস্থা সম্পন্ন- প্রধানমন্ত্রী
- চরম হতাশায় ভুগছে বিএনপি
- করোনাকালে সবচেয়ে বেশি আয় করেছে বার্সা
- কথা রাখেন নি শাকিব, অভিযোগ অনন্য মামুনের
- নতুন প্রজন্মের ঈমান রক্ষায় করণীয়
- পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী কন্তে
- মনোনয়ন প্রত্যাহার করলেন যুবলীগ নেতা, কাঁদলেন হাজারো মানুষ
- রংপুরে ৩ ইটভাটা মালিককে ১৯ লাখ টাকা জরিমানা
- গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- দেউলিয়াত্বের পথে বিএনপির রাজনীতি
- সেনাদের কাছে ক্ষমা চাইলেন জো বাইডেন
- বিএনপির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত শিবির
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- করোনা প্রতিরোধে হিলিতে ভিন্নধর্মী প্রচারণায় বাদাম বিক্রেতা
- শাহজালাল বিমানবন্দর হবে দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু
- `২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ`
- পরীক্ষার দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন নিজের স্ত্রী
- সরকার ফাইভ জি’র কার্যক্রম চালু করতে প্রস্তুত: টেলিযোগাযোগমন্ত্রী
- ‘গণতন্ত্রের ইতিহাসে শহীদ আসাদ দিবস একটি অবিস্মরণীয় দিন’
- কারাগারে ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’ চালু
- গাইবান্ধায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর কারাগারে
- করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ মাসের বেতনের টাকা দিলেন স্কুলশিক্ষক
- সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না- প্রধানমন্ত্রী
- প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ


