গোলের `মেলা` বসিয়ে দিয়েছেন রোনালদো!
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০
Find us in facebook
গোলের পর গোল করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতালিয়ান সিরি আ কিংবা চ্যাম্পিয়নস লিগ, রোনালদোর পায়ে গোল আছেই। শনিবার তাঁর জোড়া গোলেই লিগে কালিয়ারির বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল জুভেন্টাস। আজ চ্যাম্পিয়নস লিগেও পেয়েছেন গোল। ঘরের মাঠে ফেরেনৎভারোসের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে একটি গোল এসেছে রোনালদোর পা থেকে। অন্য গোলটি বদলি আলভারো মোরাতার।
প্রথমার্ধের ১৯ মিনিটে উজোনির গোলে নকআউট পর্বে ওঠার সুযোগ হাতছাড়া হতে বসেছিল জুভেন্টাসের। তবে অনেক সুযোগ নষ্টের পরও শেষ পর্যন্ত হাসিমুখে মাঠ ছেড়েছেন রোনালদো-দিবালারা। আলভারো মোরাতার যোগ করা সময়ের গোলে ফেরেন্সভারোসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে পা দিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
চ্যাম্পিয়ন্স লিগের ‘জি’ গ্রুপে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে জুবেন্টাস। মির্তো উজোনির গোলে পিছিয়ে পড়া জুভেন্টাসকে ১৬ মিনিট পরেই সমতায় ফেরান গোল মেশিন রোনালদো।
গ্রুপের অন্য ম্যাচে ডায়নামো কিয়েভের মাঠে ৪-০ গোলে জিতে শেষ ষোলোয় উঠেছে বার্সেলোনাও। চার ম্যাচে শতভাগ সাফল্যে কাতালান ক্লাবটির পয়েন্ট ১২। সমান ম্যাচে তিন জয়ে জুভেন্টাসের পয়েন্ট ৯। সমান ১ করে পয়েন্ট পাওয়া ডায়নামো ও ফেরেন্সভারোসের লড়াই এখন ইউরোপা লিগে জায়গা পাওয়ার।
শুরুতে কিছুটা অগোছালো খেলা জুভেন্টাস ম্যাচের চতুর্দশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায়। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে রোনালদোর নেওয়া ক্রসে পাওলো দিবালার ভলি পা দিয়ে কোনোমতে ঠেকিয়ে দেন গোলরক্ষক।
পাঁচ মিনিট পর গোল খেয়ে বসে মৌসুমের শুরু থেকে বারবার হোঁচট খাওয়া জুভেন্টাস। ডান দিক থেকে তোকমাক এনগুয়েনের বাড়ানো বল এক ডিফেন্ডারের পায়ে লেগে কিছুটা উঁচু হয়ে পেয়ে যান উজোনি। কোনাকুনি ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন আলবেনিয়ার এই ফরোয়ার্ড।
৩৫তম মিনিটে একক নৈপুণ্যে সমতা টানেন রোনালদো। ডান দিকে হুয়ান কুয়াদরাদোর ছোট পাস ধরে খানিকটা আড়াআড়ি গিয়ে বাঁ পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন দলের সেরা তারকা। প্রতিযোগিতার রেকর্ড গোলদাতার আসরে এটি প্রথম গোল, মোট ১৩১টি।
৬০তম মিনিটে এগিয়ে যেতে পারতো তারা। তবে ফেদেরিকো বের্নারদেস্কির বুলেট গতির শট গোলরক্ষকের আঙুল ছুঁয়ে পোস্টে লেগে ফেরে। আট মিনিট পর মোরাতার দারুন পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে নিয়ন্ত্রণে নিতে গিয়ে বল হারিয়ে হতাশায় মুখ ঢাকেন রোনালদো।
৭৬তম মিনিটে আবারো দুর্ভাগ্য বাধ সাধে জুভেন্টাসের সামনে। বল পায়ে একা ডি-বক্সে ঢুকে পড়েছিলেন বদলি নামা মোরাতা। সামনে একমাত্র বাধ ছিল গোলরক্ষক; বাঁ পায়ের শটে তাকে পরাস্ত করলেও পোস্ট এড়াতে পারেননি স্প্যানিশ ফরোয়ার্ড। খানিক পর রদ্রিগো বেন্তানকুরের দূরপাল্লার শট কোনোমতে এক হাত দিয়ে ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক দিবুস।
সুযোগ নষ্টের ভিড়ে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পার্থক্য গড়ে দেন মোরাতা। ডান দিক থেকে কুয়াদরাদোর ক্রসে তার হেড গোলরক্ষক বরাবরই ছিল; কিন্তু গতির জন্য ঠেকাতে পারেননি, পায়ে লেগে বল গোললাইন পেরিয়ে যায়।
ইউরোপ সেরার মঞ্চে পরের পর্বে ওঠার আনন্দের পাশাপাশি জুভেন্টাস শিবিরে যোগ হলো স্বস্তিও। সিরি আ'তে এখন পর্যন্ত টানা দুই ম্যাচ জিততে পারেনি নিজেদের খুঁজে ফেরা দলটি, চ্যাম্পিয়ন্স লিগে মিলল সেই স্বাদ।
- বেরোবি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- হাবিপ্রবিতে সিপিই বিভাগের পিএইচডি সেমিনার অনুষ্ঠিত
- কুড়িগ্রামে কেমিস্টস্ সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
- নীলফামারীতে প্রথম ধাপে করোনার ৬০ হাজার ডোজ টিকা আসছে
- রপ্তানিযোগ্য আলুর উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দেয়া হচ্ছে- কৃষিমন্ত্রী
- ঠাকুরগাঁও পৌর নির্বাচনে আ’লীগের পরিচালনা কমিটির বর্ধিত সভা
- চট্টগ্রাম সিটির নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে-ওবায়দুল কাদের
- রংপুরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র যখন টর্চার সেল
- ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশের কন্টিনজেন্ট
- দেশে প্রথম ভ্যাকসিন নিলেন নার্স রুনু ভেরোনিকা কস্তা
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ১৭ জনের প্রাণহানি
- করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চলচ্চিত্র শিল্পের হারানো ঐতিহ্য ফিরে আনতে হাজার কোটি টাকার তহবিল
- তারল্য বাড়াতে সাড়ে ৮ হাজার কোটি টাকার বন্ড ছাড়বে আইসিবি
- ‘কাজ ঝুলিয়ে রাখা ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার’
- একজন কর্মকর্তা একাধিক প্রকল্পের পিডি দায়িত্বে থাকতে পারবেন না
- অ্যান্টিবায়োটিকের বেপরোয়া ব্যবহার কমাতে প্রধানমন্ত্রীর ৬ প্রস্তাব
- সিনিয়র নেতাদের অযাচিত হস্তক্ষেপে স্থবির ছাত্রদলের রাজনীতি
- রাতারাতি ত্বকের উজ্জ্বলতা ফেরাতে যা করবেন
- ‘অর্থনৈতিক উন্নয়নে নিরাপদ বাণিজ্য পরিবেশ নিশ্চিত করতে হবে’
- নারীদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে: সায়মা ওয়াজেদ
- টিকায় অগ্রাধিকার পাবেন কারা, সংসদে তালিকা দিলেন প্রধানমন্ত্রী
- ৩ কোটির বেশি ভ্যাকসিন কেনার ব্যবস্থা সম্পন্ন- প্রধানমন্ত্রী
- চরম হতাশায় ভুগছে বিএনপি
- করোনাকালে সবচেয়ে বেশি আয় করেছে বার্সা
- কথা রাখেন নি শাকিব, অভিযোগ অনন্য মামুনের
- নতুন প্রজন্মের ঈমান রক্ষায় করণীয়
- পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী কন্তে
- মনোনয়ন প্রত্যাহার করলেন যুবলীগ নেতা, কাঁদলেন হাজারো মানুষ
- রংপুরে ৩ ইটভাটা মালিককে ১৯ লাখ টাকা জরিমানা
- গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- দেউলিয়াত্বের পথে বিএনপির রাজনীতি
- সেনাদের কাছে ক্ষমা চাইলেন জো বাইডেন
- বিএনপির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত শিবির
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- করোনা প্রতিরোধে হিলিতে ভিন্নধর্মী প্রচারণায় বাদাম বিক্রেতা
- শাহজালাল বিমানবন্দর হবে দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু
- `২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ`
- পরীক্ষার দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন নিজের স্ত্রী
- সরকার ফাইভ জি’র কার্যক্রম চালু করতে প্রস্তুত: টেলিযোগাযোগমন্ত্রী
- ‘গণতন্ত্রের ইতিহাসে শহীদ আসাদ দিবস একটি অবিস্মরণীয় দিন’
- কারাগারে ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’ চালু
- গাইবান্ধায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর কারাগারে
- করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ মাসের বেতনের টাকা দিলেন স্কুলশিক্ষক
- সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না- প্রধানমন্ত্রী
- প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ


