‘যুবসমাজের কল্যাণে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ সরকারের অঙ্গীকার’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০
Find us in facebook
যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, দেশের জনসংখ্যার এক তৃতীয়াংশ হচ্ছে যুবসমাজ। যুবসমাজের কল্যাণে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকা সরকারের অঙ্গীকার রয়েছে। বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র শততম জন্মবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে এবারের যুব দিবসের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০’।
যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এবারের নির্বাচনী ইশতেহারে অন্যতম প্রতিপাদ্য ছিল তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি। তাই যুবসমাজের সার্বিক কল্যাণ নিশ্চিতকল্পে বেকার যুবদের উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণোত্তর আত্মকর্মসংস্থান প্রকল্প গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা, যুব ঋণ প্রদান, দারিদ্র্য বিমোচন ইত্যাদি কর্মসূচি নেয়া হয়েছে।
আগামী ১ নভেম্বর দেশব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০’ উদযাপিত হবে। করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে এবারের যুব দিবসের সব কর্মসূচি স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে যুবসমাজের সৃজনশীলতা, আত্মপ্রত্যয় ও তাদের কর্মস্পৃহার প্রতি আস্থা রেখে মুজিববর্ষের এ বছর জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান’।
দিবসটি উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির বর্ণনা দিয়ে প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, আগামী ১ নভেম্বর সকাল ১০ টায় গণভবন এবং ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকায় ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০’ -এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মধ্য থেকে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২১ জন সফল আত্মকর্মী যুব ও পাঁচজন সফল যুব সংগঠককে এ বছর জাতীয় যুব পুরস্কার দেয়া হবে। বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকেট ও খাম উন্মোচন করা হবে। দেশের প্রতিটি জেলা ও উপজেলাতে অনুরূপ কর্মসূচি বাস্তবায়িত হবে।
তিনি আরো বলেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত এসডিজি, সর্বোপরি ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে সম্ভাবনাময় যুবসমাজকে কাজে লাগানো ছাড়া আর কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে অধিদফতরের কার্যক্রম তৃণমূল পর্যায় পর্যন্ত আরো বিস্তৃত করে দেশে ও বিদেশে যুবদের অধিকহারে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বর্তমান যুববান্ধব সরকার বদ্ধপরিকর।
এ লক্ষ্যে বর্তমান সরকারের সময়ে (১ জানুয়ারি ২০০৯ থেকে ৩০ জুন ২০২০ পর্যন্ত) যুব উন্নয়ন অধিদফতর থেকে ৩০ লাখ ২৯ হাজার ৬২৯ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
এ পর্যন্ত সাত লাখ ২৮ হাজার ৭০৫ জন আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে। ৩৭টি জেলার ১২৮টি উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় মোট দুই লাখ ৩০ হাজার ৪৬৪ জনকে প্রশিক্ষণ এবং দুই লাখ ২৮ হাজার ১২৯ জনের অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবির ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
- ‘ভ্যাকসিন সংগ্রহের জন্য সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে’
- ‘রাষ্ট্র-অর্থের নিরাপত্তা দেওয়া বর্তমান বিশ্বের বড় চ্যালেঞ্জ’
- ১০০ অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিপুল সম্ভাবনা
- কূটনীতিকদের কাছে গুরুত্ব হারিয়েছে বিএনপি
- পঞ্চগড়ে স্ত্রী হত্যার অভিযোগ স্বামী গ্রেপ্তার
- পাটগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- ধর্মের নামে উস্কানিমূলক বক্তব্য বরদাস্ত করা হবে না- শিবলী সাদিক
- গোলের `মেলা` বসিয়ে দিয়েছেন রোনালদো!
- বিয়ের পর নাম পরিবর্তন করলেন সানা খান
- আফগানিস্তানে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ১৪
- ফসলের জাকাত: অবহেলিত একটি ফরজ বিধান
- মিঠাপুকুরে চাঞ্চল্যকর শিশু রব্বানী হত্যার ঘটনায় গ্রেফতার ২
- দেশের ইতিহাসে প্রথম দুই কার্য দিবসেই শেষ হলো ধর্ষণ মামলার বিচার
- গাইবান্ধায় ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ
- পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
- প্রযুক্তিনির্ভর রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে অবিরাম কাজ করছে সরকার
- গ্রামেও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে সরকার
- ‘প্রধানমন্ত্রীর কৃষিবান্ধব নীতির কারণে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ’
- করোনার দ্বিতীয় ওয়েব মোকাবেলায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- করোনা: দিনাজপুরে নতুন আরো ২৩ জন আক্রান্ত
- ভুরুঙ্গামারীতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে কুড়িগ্রামে বাড়ছে বাল্যবিয়ে
- চলমান কাজ শেষ হলে পরবর্তী কাজ পাবেন ঠিকাদার- প্রধানমন্ত্রী
- ডোমারে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: গ্রেফতার ২
- কিশোরগঞ্জে গাড়ি চালানো শিখতে গিয়ে বৃদ্ধাকে পিষে মারল যুবক
- ‘দেশের সব ফার্মেসিগুলোকে মডেল ফার্মেসিতে রূপান্তর করা হবে’
- কুড়িগ্রামে শ্রী রামকৃঞ্চ আশ্রমের মন্দিরের কাজ উদ্বোধন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২২৩০
- শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবে সরকার
- প্রণোদনা প্যাকেজ নিয়ে ধারাবাহিক মতবিনিময় করবে অর্থ বিভাগ
- গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- সরকার ফাইভ জি’র কার্যক্রম চালু করতে প্রস্তুত: টেলিযোগাযোগমন্ত্রী
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
- দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ুন: প্রধানমন্ত্রী
- সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি রক্ষায় বিশ্বনবী (সা:)


