গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০
Find us in facebook
গ্রামীণ সড়কের বিষয়ে একটি মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উল্লেখ করেছেন, গ্রামীণ এলাকায় অনেক উন্নয়ন করা হচ্ছে, রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে। এগুলো মানসম্পন্নভাবে হচ্ছে কি না, তা মনিটরিং করতে হবে।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন তিনি। শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে সভাপতিত্ব করেন। সভা শেষে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আসাদুল ইসলাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী খুবই গুরুত্ব দিয়ে বলেছেন যে আমরা অনেক কাজ করছি গ্রামীণ রাস্তা ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে। কাজগুলো সত্যিকার হচ্ছে কি না, মানসম্মত হচ্ছে কি না, সেগুলো ভালো করে যাচাই করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, কাজের কোয়ালিটি যেন ঠিক থাকে, সেটা নিশ্চিত করতে হবে। বিটুমিনের কোয়ালিটি ঠিক রাখতে হবে। তাছাড়া রাস্তায় যেন পানি জমে না থাকে, সেই ব্যবস্থা করতে হবে। কোথায় কতটুকু রাস্তা প্রয়োজন হবে, সে বিষয়ে গ্রামীণ সড়ক নিয়ে একটি মাস্টারপ্ল্যান করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তাছাড়া গ্রামীণ সড়ক তৈরির সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করতে বলেছেন।
গতকাল একনেক সভায় মোট পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, এর মধ্যে দুটি সংশোধিত। নতুন প্রকল্পে বরাদ্দ এবং সংশোধিত প্রকল্পে বাড়তি বরাদ্দ মিলিয়ে মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৫০৫ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৭ হাজার ৪২৬ কোটি টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৮ কোটি ৬৮ লাখ টাকা।
সভায় ৭৯৮ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে যমুনা নদীর ডান তীরের ভাঙন তেকে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলাধীন কাতলামারী ও সাঘাটা উপজেলাধীন গোবিন্দি এবং হলদিয়া এলাকা রক্ষা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে জ্যেষ্ঠ সচিব মো. আসাদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী আবারও বলেছেন নদীপথ ঠিক রাখতে নিয়মিত ড্রেজিং করতে। ডুবোচর থাকলে সরিয়ে ফেলা, সংযোগ নদীগুলোর প্রবাহ ঠিক রাখা, বাঁধের পাশে পানির বাফার জোন করা হয়, যাতে করে শুষ্ক মৌসুমে পানির সমস্যা না হয়। তাছাড়া আগামী বর্ষা আসার আগেই কাজের বেশির ভাগ শেষ করার জন্য নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভায় ১ হাজার ২৫৫ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প :বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলা প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় বেড়েছে ৩০৫ কোটি টাকা। প্রকল্পটির মেয়াদ ২০২৩ সালের জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এছাড়া ৫ হাজার ৯০৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লি সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির বিষয়ে পরিকল্পনা কমিশনের সদস্য জাকির হোসেন আকন্দ জানান, ঘূর্ণিঝড় আম্ফান এবং সাম্প্রতিক বন্যা ও অতিবর্ষণের প্রভাবে ক্ষতিগ্রস্ত ৩৫৫টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ঘূর্ণিঝড় আম্ফান, বন্যা ও অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত পল্লি অবকাঠামোগুলো জলবায়ু সহনশীল টেকসই অবকাঠামো হিসেবে নির্মাণ করা হবে। এর পাশাপাশি দ্রুত ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে অর্থনৈতিক গতিশীলতা আনয়নের ক্ষেত্রে প্রকল্পটি গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে। সভায় ২২৯ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে জামালপুরে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লি নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় বেড়েছে ১০২ কোটি ৭৭ লাখ টাকা।
- ‘ভ্যাকসিন সংগ্রহের জন্য সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে’
- ‘রাষ্ট্র-অর্থের নিরাপত্তা দেওয়া বর্তমান বিশ্বের বড় চ্যালেঞ্জ’
- ১০০ অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিপুল সম্ভাবনা
- কূটনীতিকদের কাছে গুরুত্ব হারিয়েছে বিএনপি
- পঞ্চগড়ে স্ত্রী হত্যার অভিযোগ স্বামী গ্রেপ্তার
- পাটগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- ধর্মের নামে উস্কানিমূলক বক্তব্য বরদাস্ত করা হবে না- শিবলী সাদিক
- গোলের `মেলা` বসিয়ে দিয়েছেন রোনালদো!
- বিয়ের পর নাম পরিবর্তন করলেন সানা খান
- আফগানিস্তানে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ১৪
- ফসলের জাকাত: অবহেলিত একটি ফরজ বিধান
- মিঠাপুকুরে চাঞ্চল্যকর শিশু রব্বানী হত্যার ঘটনায় গ্রেফতার ২
- দেশের ইতিহাসে প্রথম দুই কার্য দিবসেই শেষ হলো ধর্ষণ মামলার বিচার
- গাইবান্ধায় ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ
- পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
- প্রযুক্তিনির্ভর রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে অবিরাম কাজ করছে সরকার
- গ্রামেও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে সরকার
- ‘প্রধানমন্ত্রীর কৃষিবান্ধব নীতির কারণে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ’
- করোনার দ্বিতীয় ওয়েব মোকাবেলায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- করোনা: দিনাজপুরে নতুন আরো ২৩ জন আক্রান্ত
- ভুরুঙ্গামারীতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে কুড়িগ্রামে বাড়ছে বাল্যবিয়ে
- চলমান কাজ শেষ হলে পরবর্তী কাজ পাবেন ঠিকাদার- প্রধানমন্ত্রী
- ডোমারে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: গ্রেফতার ২
- কিশোরগঞ্জে গাড়ি চালানো শিখতে গিয়ে বৃদ্ধাকে পিষে মারল যুবক
- ‘দেশের সব ফার্মেসিগুলোকে মডেল ফার্মেসিতে রূপান্তর করা হবে’
- কুড়িগ্রামে শ্রী রামকৃঞ্চ আশ্রমের মন্দিরের কাজ উদ্বোধন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২২৩০
- শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবে সরকার
- প্রণোদনা প্যাকেজ নিয়ে ধারাবাহিক মতবিনিময় করবে অর্থ বিভাগ
- গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- সরকার ফাইভ জি’র কার্যক্রম চালু করতে প্রস্তুত: টেলিযোগাযোগমন্ত্রী
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
- দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ুন: প্রধানমন্ত্রী
- সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি রক্ষায় বিশ্বনবী (সা:)


