সৌদি ক্লাবে যাচ্ছেন বেনজেমা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩১ মে ২০২৩
Find us in facebook
ইউরোপের অধিকাংশ ঘরোয়া লিগের চলমান মৌসুম শেষপ্রান্তে রয়েছে। এরই মধ্যে তারকা খেলোয়াড়দের দলবদল নিয়ে নানা আলোচনা চলছে। এতদিন লিওনেল মেসি, নেইমার, সার্জিও বুসকেটসদের নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যম সরগরম ছিল। এবার সে তালিকায় যুক্ত হলেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা।
রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা বেনজেমা। মৌসুমের অনেকটা সময় ইনজুরির সঙ্গে লড়াই করলেও ১৭ গোল নিয়ে লা লিগার এই মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক ৩৫ বছর বয়সী এই ফরাসিই। তবে বয়স ও ফিটনেস সবকিছু বিবেচনায় রিয়ালে তার ক্যারিয়ার নিয়ে ধোঁয়াশা বাড়ছে ধীরে ধীরে।
রিয়ালের সঙ্গে বেনজেমার বর্তমান চুক্তির মেয়াদ ফুরাচ্ছে চলতি মৌসুম শেষেই। তবে ক্লাবটির সঙ্গে আরো এক মৌসুমের জন্য চুক্তির বিষয়ে তার সম্মতির বিষয়টি এর আগে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। তবে সবশেষ খবর বলছে, মৌসুম শেষে বেনজেমা রিয়াল ছাড়লেও অবাক হওয়ার কিছু নেই।
সৌদি আরব থেকে বিশাল অঙ্কের প্রস্তাব এসেছে গত বছরের ব্যালন ডি'অর জয়ী তারকার কাছে। এই প্রস্তাবে রাজি হলে আগামী দুই মৌসুমের জন্য সৌদি আরবে খেলার পাশাপাশি সৌদি আরবের ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার স্বপ্নের সারথি হবেন বেনজেমা।
মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম এএস জানিয়েছে, সৌদি আরবের একটি ক্লাব রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকাকে দুই বছরের জন্য ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে। বাংলাদেশি টাকায় যা ৪ হাজার ৬০৬ কোটি ৮০ লাখ টাকারও বেশি। যা বার্ষিক হিসেবে রিয়াল মাদ্রিদে তার সাবেক সতীর্থ রোনালদোর চুক্তির প্রায় সমান অর্থ।
আল নাসরে রোনালদো বেতন হিসেবে বার্ষিক ২০০ মিলিয়ন ইউরো পাচ্ছেন। যা ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড।
বেনজেমাকে দলে ভেড়ানোর এই প্রস্তাবের অন্যতম লক্ষ্য ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার যে স্বপ্ন সৌদি আরব দেখছে, লিওনেল মেসির সঙ্গে বেনজেমাকেও তার অ্যাম্বাসেডর হিসেবে কাজে লাগানো।
আগামী মাসেই ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্তির আসরের জন্য আনুষ্ঠানিক বিড উত্থাপন করবে মধ্যপ্রাচ্যের দেশটি। এরপর সদস্যদের ভোটাভুটির মাধ্যমে ২০২৪ এর সেপ্টেম্বরে নির্ধারণ করা হবে ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ। এরই মধ্যে বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে সামিল ইউরোপ থেকে সামিল হয়েছে স্পেন-পর্তুগাল-ইউক্রেন। তাদের সঙ্গী হিসেবে আছে আরেক আরব দেশ মরক্কোও।
তবে বেনজেমা এই প্রস্তাবে রাজি হয়ে রিয়াল মাদ্রিদ ছাড়বেন কিনা তা এখনও অনিশ্চিত। ক্লাবটির সঙ্গে নতুন করে আরো এক বছরের চুক্তি করে থেকে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে সৌদি থেকে আসা বিশাল অর্থের প্রস্তাবে রাজি হলে লা লিগায় রিয়ালের শেষ ম্যাচটিই অলহোয়াইট জার্সিতে ক্লাবটির দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার শেষ ম্যাচ হতে যাচ্ছে।
- বেরোবিতে ঈদের নামাজ সকাল ৮ টায়
- দর্শনার্থীর অপেক্ষায় চিড়িয়াখানা, প্রস্তুত ঢাকার সব বিনোদনকেন্দ্র
- পঞ্চগড়ের ভিতরগড় দেড় হাজার বছরের প্রাচীন দুর্গনগরী
- জরিমানা করলেও থামছে না হাসিল আদায়ে নৈরাজ্য
- তিস্তার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস
- রংপুরে সকাল ৮টায় ঈদুল আজহার প্রধান জামাত
- স্বামীর ৭ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন
- নদীর পেটে কোটি কোটি টাকা, তবুও মেলেনি সুফল
- ঈদে কুড়িগ্রামে বন্যার শঙ্কা!
- ভেজাল-নিষিদ্ধ ওষুধের বিষয়ে জিরো টলারেন্স: স্বাস্থ্যমন্ত্রী
- মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার প্রভাব সেন্টমার্টিনে
- হজে কতজন মানুষ অংশ নিয়েছেন জানাল সৌদি আরব
- সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী: শিক্ষা প্রতিমন্ত্রী
- ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
- দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- গোবিন্দগঞ্জে ক্লিনিককে জরিমানা, এক্সরে রুম সিলগালা
- গাইবান্ধায় ১০০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১
- ১১৮ কোটি ৫০ লাখ টাকার বাজেট পেল হাবিপ্রবি
- লালমনিরহাটের কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন
- কোরবানির পশুর চামড়া ছাড়ানোর সবচেয়ে সহজ পদ্ধতি
- ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবে কি পাকিস্তান-নিউজিল্যান্ড, নিয়ম যা বলে
- বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ৩ দেশের শ্রমবাজার
- এক নজরে ঈদের পাঁচ চলচ্চিত্র
- পরিস্থিতি মোকাবিলায় সেন্টমার্টিনে তৎপর বিজিবি: মহাপরিচালক
- মিয়ানমারের ঘটনায় আমরা সতর্ক অবস্থানে: ওবায়দুল কাদের
- গাজাবাসীকে কোরবানিও করতে দিচ্ছে না দখলদার ইসরায়েল
- ঈদে নাশকতার আশঙ্কা নেই: র্যাব
- ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ
- মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠীর গুলিতে বাংলাদেশি আহতের খবরটি গুজব
- ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালগুলোকে জরুরি নির্দেশনা
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী সোয়া লাখ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- শিরোপা জেতানোর দুদিন পরই বরখাস্ত হলেন কোচ
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- একসঙ্গে ১০ জনকে চুমু, তিক্ত অভিজ্ঞতা জানালেন অ্যান হ্যাথাওয়ে
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ



