রংপুরে সকাল ৮টায় ঈদুল আজহার প্রধান জামাত
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ জুন ২০২৪
Find us in facebook
বিভাগীয় নগরী রংপুরে কালেক্টরেট ঈদগাহে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার প্রধান জামাত উপলক্ষ্যে ইতোমধ্যে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। রংপুর কালেক্টরেট ঈদগাহে ঈদুল আজহার নামাজ সোমবার (১৭ জুন) সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন।
রংপুরে ঈদের প্রধান জামাতে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, রংপুর বিভাগীয়, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের মুসল্লি অংশ নেবেন।
এদিকে ঈদের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে ঈদুল আজহার প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার প্রধান জামাতের সময়ের সঙ্গে সংগতি রেখে রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডের ৭৫টি ঈদগাহ মাঠসহ জেলার ১২ শতাধিক ঈদগাহ ও মহল্লাভিত্তিক ছয় হাজারের বেশি মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা।
ঈদের দিন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন এলাকায় ঈদগাহ মাঠ, মসজিদ ও মাদরাসায় এসব ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে জেলা ও উপজেলা পর্যায়ের মডেল মসজিদ ছাড়াও বিকল্প জায়গায় নামাজ আদায়ের প্রস্তুতি রয়েছে।
রোববার (১৬ জুন) দুপুরে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ পরিদর্শন করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু। এ সময় জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে সকাল সাড়ে ৭টায় নূরপুর কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিপাড়া ঈদগাহ, আশরাফিয়া জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া জেলার সবচেয়ে বড় কেরামতিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে কেরামতিয়া মসজিদে সকাল ৮টা ও সকাল ৯টায় দুই ধাপে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা।
রংপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা ছাড়াও জেলার পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুর, তারাগঞ্জ, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গংড়াচড়া উপজেলায় পাড়া-মহল্লাভিত্তিক মসজিদ ও ঈদগাহ মাঠগুলোয় পরিস্থিতি বিবেচনায় ঈদের নামাজ আদায়ের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তবে বৈরী আবহাওয়া থাকলে ঈদগাহের পরিবর্তে বেশির ভাগ ঈদ জামাত মসজিদে অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রমতে, রংপুর মহানগরসহ আট উপজেলায় ছোট-বড় মিলে প্রায় ৬ হাজার তালিকাভুক্ত মসজিদ রয়েছে। এ ছাড়া কিছু পাঞ্জেগানা মসজিদ এবং নির্মাণাধীন নতুন মসজিদ রয়েছে, যা এখনো তালিকাভুক্ত হয়নি। এবার ঈদুল আজহার জামাত বাংলাদেশে শান্তি-সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য-সম্প্রীতি কামনায় মোনাজাতে গুরুত্ব দেওয়া হবে।
এদিকে ঈদ উপলক্ষ্যে সিটি কর্পোরেশন থেকে নগরীর সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা ও ঈদ মোবারক লেখা পতাকা দিয়ে সজ্জিত করা হবে। এ ছাড়া ঈদের দিন হাসপাতাল, এতিমখানা, কারাগার ও শিশু পরিবারগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হবে। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র ঈদের বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালায় ঈদ আনন্দে মাতি সবাই, ঈদের আনন্দ ঘরে ঘরে, ঈদ আড্ডা, ঈদের নাটক আনন্দ আনন্দ প্রচারিত হবে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে।
- আদালতের প্রতি সবার আস্থা রাখা উচিত: ডিএমপি কমিশনার
- লাখ লাখ টাকায় চাকরিদান চুক্তি করতেন আবেদের ‘দোসর’ প্রিয়নাথ
- দীর্ঘায়ু বন্যায় কুড়িগ্রামের মানুষ, মানবিক বিপর্যয়ের শঙ্কা
- স্কুল ব্যাগে মাদক নিয়ে ব্রহ্মপুত্র পাড়ি, অতঃপর...
- ‘অন্ধ হতে চাই না, সহযোগিতা করুন’, দু’চোখ হারানো ইয়াসিনের আর্তনাদ
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ
- সৈয়দপুরে বর্না আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার
- সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি
- ইংল্যান্ড-স্পেন, পরিসংখ্যানে এগিয়ে যারা
- দুর্ঘটনায় হাড় ভেঙে গেছে উর্বশীর
- রেডিও-টিভির আজানের জবাব দেওয়ার বিধান
- দিনাজপুরের ব্যানানা আম দেশের গণ্ডি পেরিয়ে এবার ইউরোপে
- ওসি সেজে ফোন, প্রতারক চক্রের ফাঁদে প্রধান শিক্ষক
- লালমনিরহাটে আগুনে ঘরসহ তিনটি গরু পুড়ে ছাই
- নীলফামারীতে আস সুন্নাহর সাড়ে ৪ হাজার গাছের চারা বিতরণ
- রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ কর্তৃক বন্যার্তদের মাঝে বীজ বিতরণ
- নীলফামারীতে জনসংখ্যা দিবস পালিত
- কুড়িগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার
- যেসব নিয়ম মানলে ডায়াবেটিস থেকে দ্রুত মুক্তি মিলবে
- ‘চা নিয়ে অবৈধ ব্যবসা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’
- ইজিবাইকে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল নানি-নাতনির
- টাইপিস্ট থেকে পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর, যা জানাল গ্রামবাসী
- অনিদ্রায় ভুগলে সঙ্গীর পাশে গিয়ে ঘুমান, আছে নানা উপকার
- কোটা নিয়ে আংশিক রায় প্রকাশ, যা বললেন হাইকোর্ট
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরো অর্ধশতাধিক নিহত
- বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে চীন: পররাষ্ট্রমন্ত্রী
- জনদুর্ভোগ তৈরি থেকে বিরত থাকুন: তথ্য প্রতিমন্ত্রী
- ভূরুঙ্গামারীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- হাঁড়িভাঙা আম সংরক্ষণে দেশের প্রথম বিশেষায়িত হিমাগার হবে রংপুরে
- রাসেলস ভাইপার নিয়ে ‘আতঙ্ক’ নয়, প্রয়োজন সতর্কতা
- ঈদের নামাজে শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া
- কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- টানা ৭ দিন বন্ধের ফাঁদে বাংলাবান্ধা স্থলবন্দর
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- শিক্ষার্থীদের আচরণে বেরোবিতে বেড়েছে পাখির বিচরণ
- রাসেলস ভাইপার থেকে বাঁচার দোয়া
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- আফগানিস্তানকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
- কুড়িগ্রামে বাড়ছে সব নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- রংপুরে ইউসেপের আবাসিক ভবনে আগুন
- ভালো শুরুর পর তামিমের বিদায়
- ২০৪১ সালের আগেই স্মার্ট হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
- ডিমলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১১
- পীরগঞ্জে নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার
- সংলাপের মাধ্যমে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার আহ্বান



