জরিমানা করলেও থামছে না হাসিল আদায়ে নৈরাজ্য
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ জুন ২০২৪
Find us in facebook
সময় যত গড়াচ্ছে হাটগুলোতে পশুর সরবরাহ বাড়ছে। সঙ্গে বাড়ছে ক্রেতার সংখ্যার সমাগম। রংপুর জেলার ৬১টি হাটে এবার ঈদুল আজহা ঘিরে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে পশু বিক্রি। শেষ মুহূর্তে এসে হাটগুলো যতই সরগরম হচ্ছে ততই হাসিল আদায় নিয়ে ততই বাড়ছে ক্রেতাদের অভিযোগ। প্রতিদিন হাটগুলোতে পশু বিক্রির কয়েক লাখ টাকার হাসিল আদায় হচ্ছে।
শনিবার (১৫ জুন) বিকেলে গংগাচড়া উপজেলার বেতগাড়ি পশুর হাটে অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানের সময় অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে বেতগাড়ি হাটের ইজারাদারের প্রতিনিধি এনামুল হককে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, কোরবানির পশুর হাটে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ৫০০ টাকা এবং ছাগল প্রতি ১৫০ টাকা নেওয়ায় নিয়ম থাকলেও তা উপেক্ষা করে হাট ইজারাদাররা গরু প্রতি ১৫০০ টাকা ও ছাগল প্রতি ৫০০ টাকা হাসিল আদায় করছিলেন।
জেলার বেশির ভাগ পশুর হাটে শুরু থেকেই অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ পাওয়া যায়। তবে হাটের ইজারাদাররা এসব অভিযোগে খুব বেশি পাত্তা দিচ্ছেন না। এমনকি অধিকাংশ হাটে মূল্যতালিকাও নেই। অন্যদিকে যারা বছরে একদিন কোরবানির পশু কিনতে যান তারা অতিরিক্ত হাসিল নিয়ে চিন্তা করেন না। আর প্রশাসনের খুব বেশি নজরদারি না থাকায় কোথায় অভিযোগ করবেন, তা অনেকেই জানেন না।
শনিবার কাউনিয়া উপজেলার বালাপাড়া তপিকল হাটে গরু কিনতে আসেন ইব্রাহিম হোসেন। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক। একটি গরু কিনে ১৫০০ টাকা হাসিল দিয়েছেন তিনি। আবার যে বিক্রি করেছেন তার কাছ থেকেও হাসিল নেওয়া হয়েছে। তবে এসব নিয়ে খুব বেশি তর্কে জড়াননি ইব্রাহিম হোসেন। কারণ, ইজারাদারদের কাছে ক্রেতা-বিক্রেতারা অসহায়। অথচ একটি গরুর জন্য ৬০০ টাকা নির্ধারিত হার ছিল।
শুক্রবার (১৪ জুন) নগরীর নিসবেতগঞ্জ হাটেই আবু তাহের নামে একজন ছাগল বিক্রির ৫০০ টাকা হাসিল দিয়েছেন অথচ নির্ধারিত আছে ২০০ টাকা। কোরবানি ঈদের সময় হাসিল আদায় নিয়ে এমন নৈরাজ্য চললেও প্রশাসনের খুব বেশি নজরদারি নেই বলে দাবি ক্রেতাদের। মাঝেমধ্যে দু-একটি হাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। আর সে কারণেই ইজারাদারদের নিয়ন্ত্রণ করা যায় না।
নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, প্রতিদিন একেকটি হাট থেকে লাখ লাখ টাকা অন্যায়ভাবে হাসিল আদায় করছে ইজারাদাররা। কিন্তু এ বিষয়ে কোনো মনিটরিং নেই। তাদের দাবি, কোরবানি ঈদের সময় প্রতিটি হাটে প্রশাসনের কঠোর নজরদারি রাখতে হবে। এতে ইজারাদাররা ক্রেতা-বিক্রেতাকে জিম্মি করতে পারবেন না।
গত বৃহস্পতিবার (১৩ জুন) নগরীর বুড়িরহাটে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় এমন নৈরাজ্যের প্রমাণ পান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এজন্য তিনি হাট ইজারাদারের প্রতিনিধিকে ১ লাখ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টোল আদায় না করে অতিরিক্ত টোল আদায় ও টোল আদায়ের মূল্যতালিকা না টাঙানোর কারণে জেলার বিভিন্ন হাটে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে দুটি হাটের ইজারাদারের প্রতিনিধিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এমন নৈরাজ্য ঠেকাতে ঈদের আগের দিন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
- আদালতের প্রতি সবার আস্থা রাখা উচিত: ডিএমপি কমিশনার
- লাখ লাখ টাকায় চাকরিদান চুক্তি করতেন আবেদের ‘দোসর’ প্রিয়নাথ
- দীর্ঘায়ু বন্যায় কুড়িগ্রামের মানুষ, মানবিক বিপর্যয়ের শঙ্কা
- স্কুল ব্যাগে মাদক নিয়ে ব্রহ্মপুত্র পাড়ি, অতঃপর...
- ‘অন্ধ হতে চাই না, সহযোগিতা করুন’, দু’চোখ হারানো ইয়াসিনের আর্তনাদ
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ
- সৈয়দপুরে বর্না আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার
- সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি
- ইংল্যান্ড-স্পেন, পরিসংখ্যানে এগিয়ে যারা
- দুর্ঘটনায় হাড় ভেঙে গেছে উর্বশীর
- রেডিও-টিভির আজানের জবাব দেওয়ার বিধান
- দিনাজপুরের ব্যানানা আম দেশের গণ্ডি পেরিয়ে এবার ইউরোপে
- ওসি সেজে ফোন, প্রতারক চক্রের ফাঁদে প্রধান শিক্ষক
- লালমনিরহাটে আগুনে ঘরসহ তিনটি গরু পুড়ে ছাই
- নীলফামারীতে আস সুন্নাহর সাড়ে ৪ হাজার গাছের চারা বিতরণ
- রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ কর্তৃক বন্যার্তদের মাঝে বীজ বিতরণ
- নীলফামারীতে জনসংখ্যা দিবস পালিত
- কুড়িগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার
- যেসব নিয়ম মানলে ডায়াবেটিস থেকে দ্রুত মুক্তি মিলবে
- ‘চা নিয়ে অবৈধ ব্যবসা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’
- ইজিবাইকে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল নানি-নাতনির
- টাইপিস্ট থেকে পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর, যা জানাল গ্রামবাসী
- অনিদ্রায় ভুগলে সঙ্গীর পাশে গিয়ে ঘুমান, আছে নানা উপকার
- কোটা নিয়ে আংশিক রায় প্রকাশ, যা বললেন হাইকোর্ট
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরো অর্ধশতাধিক নিহত
- বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে চীন: পররাষ্ট্রমন্ত্রী
- জনদুর্ভোগ তৈরি থেকে বিরত থাকুন: তথ্য প্রতিমন্ত্রী
- ভূরুঙ্গামারীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- হাঁড়িভাঙা আম সংরক্ষণে দেশের প্রথম বিশেষায়িত হিমাগার হবে রংপুরে
- রাসেলস ভাইপার নিয়ে ‘আতঙ্ক’ নয়, প্রয়োজন সতর্কতা
- ঈদের নামাজে শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া
- কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- টানা ৭ দিন বন্ধের ফাঁদে বাংলাবান্ধা স্থলবন্দর
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- শিক্ষার্থীদের আচরণে বেরোবিতে বেড়েছে পাখির বিচরণ
- রাসেলস ভাইপার থেকে বাঁচার দোয়া
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- আফগানিস্তানকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
- কুড়িগ্রামে বাড়ছে সব নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- রংপুরে ইউসেপের আবাসিক ভবনে আগুন
- ভালো শুরুর পর তামিমের বিদায়
- ২০৪১ সালের আগেই স্মার্ট হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
- ডিমলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১১
- পীরগঞ্জে নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার
- সংলাপের মাধ্যমে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার আহ্বান



