মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার প্রভাব সেন্টমার্টিনে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ জুন ২০২৪
Find us in facebook
সম্প্রতি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপের সন্নিকটে অবস্থিত রাখাইন রাজ্যের দখল নিলে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সৃষ্ট যুদ্ধাবস্থার কারণে সেন্টমার্টিনের নাগরিকদের নিরাপত্তার বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে এই সমস্যার সমাধানে বাংলাদেশ কর্তৃপক্ষ জোরালোভাবে কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানও এ সম্পর্কে তার করণীয় সম্পর্কে কথা বলেছেন।
উল্লেখ্য, সেন্টমার্টিন দ্বীপের অবস্থান মিয়ানমার উপকূলের এতটাই কাছে যে মিয়ানমার তাদের জলসীমা রক্ষায় বহিঃশত্রুকে আক্রমণ করলে তার প্রভাব কিছুটা সেন্টমার্টিনেও এসে পড়বে। সুতরাং শাহপরীর দ্বীপের মিয়ানমার অংশে সে দেশের নৌবাহিনী যখন জাহাজ মোতায়েন করছে, তখন বিষয়টি ভীতিকরই লাগছে, যদিও এই যুদ্ধ তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এ পরিস্থিতিতে বাংলাদেশ উপযাচক হয়ে কোনো কার্যকরী ব্যবস্থা নিলে তা প্রকারান্তরে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এমনকি এমতাবস্থায় কোনো অসত্য তথ্য বা কল্পনাপ্রসূত ভাবনা প্রচারও দেশের জন্যে ক্ষতির কারণ হতে পারে। কারণ, বাস্তবে কেউ সেন্টমার্টিন দ্বীপ দখল করছে না, অথবা সেখানকার বাংলাদেশি নাগরিকদের উচ্ছেদের পরিকল্পনাও কেউ করছে না। ঐ এলাকায় একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজমান এবং যুদ্ধ পরিস্থিতে বিস্ফোরণ, গোলা বিনিময় ইত্যাদি স্বাভাবিক ঘটনা।
এ বিষয়ে সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের ভূমিকা একেবারে পরিষ্কার। আমরা বলেছি, আমাদের দেশে যদি বহিঃশত্রু আক্রমণ করে সেটিকে আমরা প্রতিহত করবো। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমানে কিছু কিছু সমস্যা ওখান থেকে হচ্ছে। বর্ডারে কিছু কিছু বর্ডার ভায়োলেশন, কিন্তু ওখানে আমাদের বর্ডার গার্ড আছে, আমাদের কোস্ট গার্ড আছে। তারা বিষয়টা সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা প্রস্তুত আছি। যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায়, তাহলে তার সমুচিত ব্যবস্থা আমরা নেব।
শনিবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল সেনানিবাসে একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে বাংলাদেশ ও মিয়ানমার বর্ডার উত্তেজনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান এসব কথা বলেন।
তিনি বলেন, শুধু সেনাবাহিনী নয়, আমরা জানি নৌবাহিনী, বিমান বাহিনী তারাও প্রস্তুত। কিন্তু এখন পর্যন্ত এমন কিছু হয়নি, যাতে ডিফেন্স ফোর্সকে চলে যেতে হবে। আপনারা জানেন, সবকিছুর একটা লেভেল আছে। ডিপ্লোম্যাটিক লেভেল, ডিপ্লোম্যাটিক লেভেল ফেল করলে আমাদের যে বর্ডারে যারা আছে, তারা হোম মিনিস্ট্রির আন্ডারে। তারা ফেল করলে তারপর ডিফেন্স। এই ধরনের কর্মকাণ্ডের জন্য ডিফেন্স আগে চলে গেলে তো আমাদের মনে হবে যে আমরা যুদ্ধ করতে যাচ্ছি। আমরা তো যুদ্ধ করতে চাই না। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই। কিন্তু কেউ যদি যুদ্ধ চাপিয়ে দিতে চায় বা কোনো কারণে যদি আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়, তাহলে তো আমরা ছেড়ে দেব না। বর্তমান যে পরিস্থিতি, ফুললি আন্ডার কন্ট্রোল। অ্যান্ড আমাদের হোম মিনিস্ট্রির আন্ডারে কোস্ট গার্ড, বিজিবি যারা আছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে বলে আমরা জানি এবং সবসময় আমাদের ভেতর প্রয়োজনীয় সমন্বয় আছে। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবো ইনশাল্লাহ।
এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, আমি শুরুতে অকৃত্রিমভাবে বলতে চাই, আলহামদুলিল্লাহ এমন একটা সৌভাগ্য, যে অর্গানাইজেশনে আপনি যোগ দিয়েছেন সেই অর্গানাইজেশনের সর্বোচ্চ শিখরে উঠে সঠিকভাবে দায়িত্ব পালন করে অবসরে যাওয়া, এটা ভাগ্যের বিষয়। মহান আল্লাহ তায়ালা সেই সৌভাগ্য দিয়েছেন। আমি বিশ্বাস করি যে, অনেক মানুষের দোয়া ছিল, দোয়া না থাকলে এগুলো হয় না। বিশেষ রহমত, আলহামদুলিল্লাহ। আর সেই সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ যে, উনি আমাকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছিলেন এবং সব ধরনের সহযোগিতা দিয়েছেন, যাতে করে আমি দায়িত্ব পালন করতে পারি।
এত বছর ইউনিফর্ম পরছি। সেনাবাহিনী রক্তে রক্তে মিশে গেছে। এটা ছেড়ে যেতে কষ্ট লাগবেই, ইউনিফর্ম খুলতে হবে ভাবতে কষ্ট লাগে। বাট সেই সঙ্গে অত্যন্ত আনন্দের যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি।
আমি অত্যন্ত খুশি যে, সেনাবাহিনীতে যোগদান করেছিলাম একজন সেকেন্ড লেফটেন্যান্ট থেকে। আজ সেই সেনাবাহিনীতে সেনাবাহিনী প্রধান হিসেবে তিন বছর সফলতার সঙ্গে প্রদত্ত দায়িত্ব পালন করে অবসরে যাচ্ছি।
- আদালতের প্রতি সবার আস্থা রাখা উচিত: ডিএমপি কমিশনার
- লাখ লাখ টাকায় চাকরিদান চুক্তি করতেন আবেদের ‘দোসর’ প্রিয়নাথ
- দীর্ঘায়ু বন্যায় কুড়িগ্রামের মানুষ, মানবিক বিপর্যয়ের শঙ্কা
- স্কুল ব্যাগে মাদক নিয়ে ব্রহ্মপুত্র পাড়ি, অতঃপর...
- ‘অন্ধ হতে চাই না, সহযোগিতা করুন’, দু’চোখ হারানো ইয়াসিনের আর্তনাদ
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ
- সৈয়দপুরে বর্না আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার
- সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি
- ইংল্যান্ড-স্পেন, পরিসংখ্যানে এগিয়ে যারা
- দুর্ঘটনায় হাড় ভেঙে গেছে উর্বশীর
- রেডিও-টিভির আজানের জবাব দেওয়ার বিধান
- দিনাজপুরের ব্যানানা আম দেশের গণ্ডি পেরিয়ে এবার ইউরোপে
- ওসি সেজে ফোন, প্রতারক চক্রের ফাঁদে প্রধান শিক্ষক
- লালমনিরহাটে আগুনে ঘরসহ তিনটি গরু পুড়ে ছাই
- নীলফামারীতে আস সুন্নাহর সাড়ে ৪ হাজার গাছের চারা বিতরণ
- রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ কর্তৃক বন্যার্তদের মাঝে বীজ বিতরণ
- নীলফামারীতে জনসংখ্যা দিবস পালিত
- কুড়িগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার
- যেসব নিয়ম মানলে ডায়াবেটিস থেকে দ্রুত মুক্তি মিলবে
- ‘চা নিয়ে অবৈধ ব্যবসা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’
- ইজিবাইকে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল নানি-নাতনির
- টাইপিস্ট থেকে পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর, যা জানাল গ্রামবাসী
- অনিদ্রায় ভুগলে সঙ্গীর পাশে গিয়ে ঘুমান, আছে নানা উপকার
- কোটা নিয়ে আংশিক রায় প্রকাশ, যা বললেন হাইকোর্ট
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরো অর্ধশতাধিক নিহত
- বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে চীন: পররাষ্ট্রমন্ত্রী
- জনদুর্ভোগ তৈরি থেকে বিরত থাকুন: তথ্য প্রতিমন্ত্রী
- ভূরুঙ্গামারীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- হাঁড়িভাঙা আম সংরক্ষণে দেশের প্রথম বিশেষায়িত হিমাগার হবে রংপুরে
- রাসেলস ভাইপার নিয়ে ‘আতঙ্ক’ নয়, প্রয়োজন সতর্কতা
- ঈদের নামাজে শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া
- কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- টানা ৭ দিন বন্ধের ফাঁদে বাংলাবান্ধা স্থলবন্দর
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- শিক্ষার্থীদের আচরণে বেরোবিতে বেড়েছে পাখির বিচরণ
- রাসেলস ভাইপার থেকে বাঁচার দোয়া
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- আফগানিস্তানকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
- কুড়িগ্রামে বাড়ছে সব নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- রংপুরে ইউসেপের আবাসিক ভবনে আগুন
- ভালো শুরুর পর তামিমের বিদায়
- ২০৪১ সালের আগেই স্মার্ট হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
- ডিমলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১১
- পীরগঞ্জে নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার
- সংলাপের মাধ্যমে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার আহ্বান



