এক নজরে ঈদের পাঁচ চলচ্চিত্র
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ জুন ২০২৪
Find us in facebook
বছরের দুটো ঈদ ঘিরে চলচ্চিত্র সংশ্লিষ্টদের থাকে ব্যাপক উৎসাহ। দুই ঈদে তারা নিজেদের চলচ্চিত্র প্রেক্ষাগৃহে নিয়ে আসতে চান। গত রোজার ঈদে সে কারণেই মুক্তি পায় ১১টি চলচ্চিত্র। মানসম্পন্ন প্রেক্ষাগৃহের অভাবে সৃষ্টি হয় অসম প্রতিযোগিতা। যার ফলে নির্মাতাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি ছবিগুলো। এবারের ঈদ উল আযহায় সংখ্যাটা অর্ধেকে নেমে এসেছে। ঈদ উপলক্ষ্যে মুক্তি পেতে যাচ্ছে পাঁচটি চলচ্চিত্র।
তুফান
রায়হান রাফি এ সময়ের অন্যতম সফল পরিচালক। আর শাকিব খান নিজেকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। নব্বই দশকের এক গ্যাংস্টার হিসেবে পর্দায় হাজির হতে যাচ্ছেন সময়ের দাবি মিটিয়ে চলা এ নায়ক। ‘তুফান’ ছবিটি নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে উন্মাদনা। মুক্তি পাওয়া গান ‘তুম কোন শহরের মাইয়া’ রীতিমতো ভাইরাল। ঈদের দুই দিন আগে মুক্তি পাওয়া ট্রেলারও ফেলেছে ব্যাপক সাড়া। আলফা আই, চরকি ও এসভিএফের যৌথ প্রয়াসের এ চলচ্চিত্রে আছেন মিমি চক্রবর্তী ও নাবিলা। ট্রেলারে দেখা মিলেছে চঞ্চল চৌধুরী, সালাহউদ্দিন লাভলু, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, মিশা সওদাগর ও শহীদুজ্জামান সেলিমের। সবমিলিয়ে ঈদের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবি ‘তুফান’।
ময়ূরাক্ষী
রাশিদ পলাশ নির্মাণ করেছেন ‘ময়ূরাক্ষী’। গোলাম রব্বানির চিত্রনাট্যে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি। তার গ্ল্যামারাস লুক ইতোমধ্যে দর্শকের মাঝে আলোচনার জন্ম দিয়েছে। এ ছবিতে আরো অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ ও সাদিয়া আফরীন মাহি। এ ছবিটির সঙ্গে ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা শিমলার জীবনের একটি ঘটনার মিল আছে বলে গুঞ্জন রয়েছে। সে কারণেই হয়তো দর্শকের মাঝে ছবিটি নিয়ে আগ্রহের মাত্রা বেড়েছে।
রিভেঞ্জ
ঢালিউডের এ সময়ের সবচেয়ে সফল চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। গেল ঈদে তার অভিনীত ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’ দর্শকনন্দিত হয়েছিল। এবারের ঈদেও থাকছেন বুবলী। মুক্তি পেতে যাচ্ছে ‘রিভেঞ্জ’। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। এ ছবিটি নিয়েও দর্শকের মাঝে রয়েছে আলোচনা।
ডার্ক ওয়ার্ল্ড
নন্দিত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ঈদের ছবি ‘ডার্ক ওয়ার্ল্ড’। এ ছবিতে অভিনয় করেছেন নবাগত মুন্না খান। নতুন নায়ককে নিয়ে নিজের রোমান্টিক ড্রামা ইমেজ ভাঙছেন নির্মাতা। সঙ্গে থাকছেন ওপার বাংলার গ্ল্যামারাস অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। এ ছবির আইটেম গান আসিফ আকবরের গাওয়া মংলু মদ ইতোমধ্যে আলোচনায় এসেছে।
আগন্তুক
গেল ঈদে পূজা চেরী অভিনীত ‘লিপস্টিক’ আলোচনায় ছিলো। এবারো থাকছেন এ লাস্যময়ী নায়িকা। শ্যামল মওলার সঙ্গে তাকে দেখা যাবে ‘আগন্তুক’ ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন সুমন ধর। ওয়েব ফিল্ম হিসেবে নির্মাণ শুরু হওয়া ছবিটির প্রচারণায় নেই পূজা। পারিশ্রমিক বিষয়ক জটিলতায় তিনি চুপ আছেন বলে জানিয়েছে একটি সূত্র।
- আদালতের প্রতি সবার আস্থা রাখা উচিত: ডিএমপি কমিশনার
- লাখ লাখ টাকায় চাকরিদান চুক্তি করতেন আবেদের ‘দোসর’ প্রিয়নাথ
- দীর্ঘায়ু বন্যায় কুড়িগ্রামের মানুষ, মানবিক বিপর্যয়ের শঙ্কা
- স্কুল ব্যাগে মাদক নিয়ে ব্রহ্মপুত্র পাড়ি, অতঃপর...
- ‘অন্ধ হতে চাই না, সহযোগিতা করুন’, দু’চোখ হারানো ইয়াসিনের আর্তনাদ
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ
- সৈয়দপুরে বর্না আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার
- সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি
- ইংল্যান্ড-স্পেন, পরিসংখ্যানে এগিয়ে যারা
- দুর্ঘটনায় হাড় ভেঙে গেছে উর্বশীর
- রেডিও-টিভির আজানের জবাব দেওয়ার বিধান
- দিনাজপুরের ব্যানানা আম দেশের গণ্ডি পেরিয়ে এবার ইউরোপে
- ওসি সেজে ফোন, প্রতারক চক্রের ফাঁদে প্রধান শিক্ষক
- লালমনিরহাটে আগুনে ঘরসহ তিনটি গরু পুড়ে ছাই
- নীলফামারীতে আস সুন্নাহর সাড়ে ৪ হাজার গাছের চারা বিতরণ
- রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ কর্তৃক বন্যার্তদের মাঝে বীজ বিতরণ
- নীলফামারীতে জনসংখ্যা দিবস পালিত
- কুড়িগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার
- যেসব নিয়ম মানলে ডায়াবেটিস থেকে দ্রুত মুক্তি মিলবে
- ‘চা নিয়ে অবৈধ ব্যবসা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’
- ইজিবাইকে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল নানি-নাতনির
- টাইপিস্ট থেকে পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর, যা জানাল গ্রামবাসী
- অনিদ্রায় ভুগলে সঙ্গীর পাশে গিয়ে ঘুমান, আছে নানা উপকার
- কোটা নিয়ে আংশিক রায় প্রকাশ, যা বললেন হাইকোর্ট
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরো অর্ধশতাধিক নিহত
- বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে চীন: পররাষ্ট্রমন্ত্রী
- জনদুর্ভোগ তৈরি থেকে বিরত থাকুন: তথ্য প্রতিমন্ত্রী
- ভূরুঙ্গামারীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- হাঁড়িভাঙা আম সংরক্ষণে দেশের প্রথম বিশেষায়িত হিমাগার হবে রংপুরে
- রাসেলস ভাইপার নিয়ে ‘আতঙ্ক’ নয়, প্রয়োজন সতর্কতা
- ঈদের নামাজে শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া
- কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- টানা ৭ দিন বন্ধের ফাঁদে বাংলাবান্ধা স্থলবন্দর
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- শিক্ষার্থীদের আচরণে বেরোবিতে বেড়েছে পাখির বিচরণ
- রাসেলস ভাইপার থেকে বাঁচার দোয়া
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- আফগানিস্তানকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
- কুড়িগ্রামে বাড়ছে সব নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- রংপুরে ইউসেপের আবাসিক ভবনে আগুন
- ভালো শুরুর পর তামিমের বিদায়
- ২০৪১ সালের আগেই স্মার্ট হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
- ডিমলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১১
- পীরগঞ্জে নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার
- সংলাপের মাধ্যমে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার আহ্বান



